ইতিহাস গড়ার লক্ষ্যে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টাইগারদের সামনে আরেকটি ইতিহাস গড়ার হাতছানি রয়েছে।
২৩ মার্চ ২০২২, ১০:১২ পূর্বাহ্ন
তৃতীয় ওয়ানডে খেলে দেশে ফিরছেন সাকিব
শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না করলে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের উদ্দেশে বিমানে চড়বেন তিনি।
২৩ মার্চ ২০২২, ০৯:২৭ পূর্বাহ্ন
‘আমি কি পিচ কিউরেটর নাকি’, উইকেট নিয়ে লিটন
বুধবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে সিরিজ নির্ধারণী ম্যাচের উইকেট নিশ্চিতভাবেই সবার আগ্রহে। ম্যাচের আগের দিন অনুশীলন শেষে উইকেট দেখে ফেরার পর সাংবাদিকদের সামনে পড়েন ওপেনার লিটন।
২২ মার্চ ২০২২, ০৩:৩৫ অপরাহ্ন
সিরিজ জিতে বড় দলগুলোকে ‘চিন্তায়’ ফেলতে চান মিরাজরা
ওয়ানডে সংস্করণে ঘরের মাঠে নিয়মিতই সিরিজ জেতে বাংলাদেশ। বড় বড় দলগুলোর বিপক্ষেও আছে অনেক স্মরণীয় সাফল্য। তবে ঘরের বাইরে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষ ছাড়া আসেনি সিরিজ জয়
২২ মার্চ ২০২২, ০২:৪৮ অপরাহ্ন
‘আমাদের ব্যাটসম্যানরা শর্ট বলে দুর্বল না’
জোহানসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাড়তি বাউন্সে নাকাল হতে দেখা গেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তবে মেহেদী হাসান মিরাজ মনে করেন, এটা মূলত তাদের বাস্তব ছবি নয়।
২২ মার্চ ২০২২, ০২:১৯ অপরাহ্ন
এখনই আইপিএলের দুয়ার বন্ধ হচ্ছে না তাসকিনের!
হুট করেই সুযোগটা মিলেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস চেয়েছিল বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে। যদিও বিসিবির চাওয়ায় আইপিএলকে না বলে দিতে হয় এ পেসারকে। তবে তারপরও সুযোগ থাকছে। এখনই এ লিগের দুয়ার বন্ধ হচ্ছে না তাসকিনের জন্য!
২২ মার্চ ২০২২, ০১:১৯ অপরাহ্ন
নিজের সংকট ড্রেসিংরুমের কাউকে বুঝতে দিচ্ছেন না সাকিব
পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে। এমন অবস্থায়ও দেশে না ফিরে সাকিব আল হাসানের খেলা চালিয়ে যাওয়া জন্ম দিয়েছে আলোচনার।
২২ মার্চ ২০২২, ১২:৪৫ অপরাহ্ন
সাকিব যে খেলছে এটাই আমাদের জন্য বিরাট ব্যাপার: পাপন
হাসপাতালে ভর্তি তিন সন্তান। সঙ্গে মা ও শাশুড়িও। স্বাভাবিকভাবেই বড় দুশ্চিন্তার বিষয় সাকিব আল হাসানের জন্য। তার উপর তিনি রয়েছেন সুদূর দক্ষিণ আফ্রিকায়। কিন্তু এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ জাতীয় দলের হয়ে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশের জন্য সাকিবের এমন স্যাক্রিফাইসকে বিরাট ব্যাপার বলেই মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
২২ মার্চ ২০২২, ১২:০৮ অপরাহ্ন
টিকেট নিশ্চিত করেও পরে সিদ্ধান্ত বদলেছেন সাকিব
বিসিবির পাঠানো ভিডিও বার্তায় দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা খালেদ মাহমুদ জানান সাকিবের ফেরার সর্বশেষ অবস্থা
২১ মার্চ ২০২২, ১২:২৬ অপরাহ্ন
বিসিবির চাওয়ায় আইপিএলকে ‘না’ বললেন তাসকিন
আইপিএল লখনউ সুপারজায়ান্ট দলে চেয়েছিল তাসকিন আহমেদকে। তবে জাতীয় দলের খেলা ফেলে এই পেসারকে আইপিএলের জন্য ছাড়তে রাজী হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
২১ মার্চ ২০২২, ১০:৪৮ পূর্বাহ্ন
আফিফ সাতেই উপযুক্ত, মাহমুদউল্লাহকে নিয়ে ‘দুশ্চিন্তা’ নেই
কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে দলের চরম বিপদে হাল ধরেছিলেন আফিফ হোসেন। মেহেদী হাসান মিরাজকে নিয়ে জিতিয়েছিলেন দলকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আজ বিপদে দাঁড়িয়ে যান আফিফ। এই তরুণ বাঁহাতির ব্যাটিং পজিশন আরেকটু উপরে হতে পারে কিনা সেই আলাপ থামিয়ে দিলেন তামিম ইকবাল।
২০ মার্চ ২০২২, ০৪:৪২ অপরাহ্ন
উইকেটের আচরণে অবাক তামিম
রোববার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। কাগিসো রাবাদার তোপে আগে ব্যাট করতে নেমে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েন তামিমরা। আফিফ হোসেনের ব্যাটে পরে আসে ১৯৪ রানের পুঁজি।
২০ মার্চ ২০২২, ০৩:৪২ অপরাহ্ন
ওয়ান্ডারার্সে তামিমদের উড়িয়ে সিরিজে ফিরল দক্ষিণ আফ্রিকা
রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ‘পিংক ডেতে’ অজেয় থাকার রেকর্ড ধরে রেখে প্রোটিয়ারা ১৯৫ রানের লক্ষ্যে পেরিয়ে যায় ৭৬ বল বাকি রেখে।
২০ মার্চ ২০২২, ০২:৪০ অপরাহ্ন
মিরাজ-সাকিবের ঘূর্ণিতে ম্যাচে ফিরেছে বাংলাদেশ
তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামদের বল সহজেই সামলাচ্ছিলেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ও ইয়ানেমান মালান। তবে স্পিনাররা আসার পর কিছুটা অস্বস্তিতে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটি ভাঙার পাশাপাশি রানের গতিতেও কিছুটা লাগাম দিতে পেরেছে তারা।
২০ মার্চ ২০২২, ০১:৩৫ অপরাহ্ন
সাদামাটা লক্ষ্যে প্রোটিয়াদের উড়ন্ত সূচনা
জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের এই মাঠে ৪৩৮ রান করেও পার পায়নি অস্ট্রেলিয়া। সেখানে বাংলাদেশের পুঁজি তার অর্ধেকেরও কম। সাদামাটা পুঁজি নিয়ে শুরুতে দুর্দান্ত কিছু করতে পারলেই লড়াইটা অন্তত করতে পারতো টাইগাররা। তবে লক্ষ্যটা আহামরি না হলেও আগ্রাসী ব্যাটিংয়ে ইনিংসের সূচনা করেছে দক্ষিণ আফ্রিকা।
২০ মার্চ ২০২২, ০১:০১ অপরাহ্ন
চরম বিপর্যস্ত শুরুর পর আফিফের ব্যাটে বাংলাদেশের ১৯৪
রোববার দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং বেছে বাংলাদেশ করতে পেরেছে ১৯৪ রান। যাতে আফিফের অবদান ১০৭ বলে ৭২।
২০ মার্চ ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন
মাহমুদউল্লাহর বিদায়ে ফের চাপে বাংলাদেশ
৩৪ রানেই প্রথম সারীর পাঁচ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল বাংলাদেশ দল। এরপর অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন আফিফ হোসেন। তবে তাদের প্রতিরোধ ভেঙেছেন তাবরাইজ সামসি। ফলে ফের বিপদে পড়েছে টাইগাররা।
২০ মার্চ ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন
পাঁচ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার পেসারদের এক্সট্রা বাউন্সে দিশেহারা বাংলাদেশ দল। একের পর এক উইকেট পতন হচ্ছে প্রোটিয়া পেসারদের বাউন্স বুঝতে না পেরে। দলের সেরা পাঁচ ব্যাটার এর ফাঁদে পড়ে এরমধ্যেই ফিরে গেছেন সাজঘরে। ফলে শুরুতেই বিপদে পড়েছে বাংলাদেশ দল।
২০ মার্চ ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন
তামিম-সাকিব-লিটনকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের মূলনায়ক ছিলেন সাকিব আল হাসান। দারুণ সূচনা এনে দেওয়া লিটন দাস ও অধিনায়ক তামিম ইকবাল অবদানও কম ছিল না। এদিন এই তিন সেরা তারকাকে শুরুতেই হারিয়েছে বাংলাদেশ। তাতে বড় চাপে পড়েছে টাইগাররা।
২০ মার্চ ২০২২, ০৮:৩৭ পূর্বাহ্ন
অপরিবর্তিত একাদশ নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথম ওয়ানডে জিতে এরমধ্যেই নতুন ইতিহাস রচনা করেছে টাইগাররা। এবার লক্ষ্য সিরিজ জয়। আর তাতে ভাগ্য সুপ্রসন্ন হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালের। জিতে নিয়েছেন টস। আগে ব্যাটিং বেছে নিয়েছেন সফরকারী অধিনায়ক।
২০ মার্চ ২০২২, ০৭:১৪ পূর্বাহ্ন