বল টেম্পারিং করলেন বোপারা, সিলেটকে ৫ রান পেনাল্টি
সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স। তাদের ইনিংসের নবম ওভারে ঘটে এই ঘটনা। ওই ওভারের তৃতীয় বলের পরেই বিষয়টি নজরে আসে আম্পায়ারদের।
৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৯ অপরাহ্ন
হুট করে অধিনায়কত্ব বদল করল সিলেট সানরাইজার্স
ম্যাচের ঠিক আগে সতীর্থদের সঙ্গে ওয়ার্মআপে দৌড় প্রতিযোগিতায় ব্যস্ত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে দেখাচ্ছিল বেশ ফুরফুরে। কিন্তু টসের সময় দেখা গেল মোসাদ্দেক নন, টস করতে গেছেন রবি বোপারা।
৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৭ পূর্বাহ্ন
ব্যাটে-বলে সাকিবের মুন্সিয়ানা, কুমিল্লাকে হারাল বরিশাল
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বরিশাল। আগে ব্যাট করে বরিশালের করা ১৫৫ রানের জবাবে ১২৩ রান পর্যন্ত যেতে পেরেছে কুমিল্লা।
৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:০১ পূর্বাহ্ন
আম্পায়ারের সিদ্ধান্তে সাকিবের অসন্তোষ
ওয়াইড দাবি করে তিনি মাঠের বাইরে রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ন
বিপিএল শেষ তাসকিনের
সোমবার সিলেট সানরাইজার্স আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তাসকিনের ছিটকে যাওয়ার খবর। তার জায়গায় ডানহাতি পেসার একেএস স্বাধীনকে দলে নিয়েছে তারা।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৮ পূর্বাহ্ন
জ্যাকসের ছক্কায় ভাঙল মিডিয়া সেন্টারের কাঁচ
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে প্রথম দিনে ঘটল এই ঘটনা। বরিশাল-কুমিল্লা ম্যাচে তখন দ্বিতীয় ওভারের চলছে। এই ম্যাচেই ছিল সবার মনোযোগ।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৬ পূর্বাহ্ন
রানে ভরা উইকেট কেন এখন মন্থর?
এক সময় দেশের সবচেয়ে রানপ্রসবা মাঠগুলোর একটি ছিল সিলেট। বিপিএল কিংবা আন্তর্জাতিক ম্যাচগুলোতে সিলেটের মাঠে প্রায়ই বড় রানের দেখা পাওয়া গেছে। কিন্তু গত বছর দেড়েক ধরে বদলে গেছে উইকেটের আচরণ
৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৯ অপরাহ্ন
ইমরুলের পারফরম্যান্স 'আপ টু দ্য মার্ক' না: রাজ্জাক
আফগান সিরিজের জন্য দল ঘোষণার আগে আব্দুর রাজ্জাক যা বললেন, তা নিঃসন্দেহে হতাশ করবে ইমরুল কায়েসকে।
৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪০ অপরাহ্ন
সাকিবের বিগ হিটিং স্কিল এখনও শতভাগ নয়: ফাহিম
অনেকদিন ধরেই বিগ হিটিংয়ে সাকিবের কমতি দেখতে পাচ্ছেন তার গুরু ফাহিম। তাই শিষ্যকে নিয়ে বাড়তি কাজ করছেন তিনি।
৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন
‘স্থানীয় ক্রিকেটাররা এখনকার মতো এত ভালো ছিল না’
দুনিয়া ঘুরে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ানো ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি এর আগেও একবার বিপিএল খেলেছিলেন। ২০১৩ সালে বিপিএল খেলেছিলেন দুরন্ত রাজশাহীর হয়ে
৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৬ পূর্বাহ্ন
বরিশালের কাছে গেইল কি এখন বোঝা?
সেরা সময় পেছনে ফেলে আসা এই তারকার কাছ থেকে কি চাহিদা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছে সাকিব আল হাসানের দল?
৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩৭ পূর্বাহ্ন
প্রথমবার ‘শ্বশুর বাড়ি’ এসে ‘সিলেটি’ শব্দ শেখার চেষ্টায় মঈন
মঈনের জন্ম, বেড়ে উঠা সবই বার্মিংহামে। কিন্তু শেকড়টা তার পাকিস্তানে। যাকে বিয়ে করেছেন সেই ফিরোজা হোসনের শেকড় পড়ে আছে এই সিলেটে।
৬ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ন
তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা কাটছে না
তলানিতে থাকা সিলেটের পরের ধাপে উঠার সম্ভাবনা ক্ষীণ। বাকি থাকবে চার ম্যাচে। তাতে তাসকিনকে পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৬ পূর্বাহ্ন
চট্টগ্রামকে লড়াইয়ে ফেরাতে চান ‘সিলেটী ক্রিকেটাররা’
ঢাকা, চট্টগ্রাম পেরিয়ে বিপিএল এসেছে সিলেটে। সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনে হবে ছয় ম্যাচ। ৮ তারিখ এই মাঠে মিনিস্টার ঢাকার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪১ পূর্বাহ্ন
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের চোখ ধাঁধানো সেঞ্চুরি
ক্রাইস্টচার্চে মঙ্গলবার লিটনের সেঞ্চুরি এল অনেকটা ওয়ানডে গতিতে। কাইল জেমিসনের বলে ১০৭ বলে তিন অঙ্ক স্পর্শ করেন লিটন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পথে ১৪ চার আর ১ ছক্কা এসেছে তার ব্যাটে।
১১ জানুয়ারি ২০২২, ০৪:৪৪ পূর্বাহ্ন
হতে পারত আউট, হলো ৭ রান
রোববার ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনের তখন লাঞ্চ বিরতির পর ২৭তম ওভারের খেলা। ইবাদত হোসেনের প্রথম বলেই স্লিপে ক্যাচ গেল উইল ইয়ংয়ের। প্রথম স্লিপের দিকে যাওয়া ক্যাচ দ্বিতীয় স্লিপ থেকে বা দিকে ঝাঁপিয়ে মুঠোয় জমানোর চেষ্টা করে ব্যর্থ হন লিটন দাস।
৯ জানুয়ারি ২০২২, ০৮:১১ পূর্বাহ্ন
চরম হতাশার দিনে প্রাপ্তি কেবল এক উইকেট
রোববার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি পুরোটাই নিউজিল্যান্ডের। ৯০ ওভার ব্যাট করা তারা ১ উইকেটে তুলেছে ৩৪৯ রান। ৩.৮৭ রানরেট বলে দিচ্ছে পুরো দিনে স্বাগতিক ব্যাটসম্যানদের দাপট। দ্বিতীয় উইকেট জুটিতে ল্যাথাম-কনওয়ে তুলে গেলেছেন ২০১ রান।
৯ জানুয়ারি ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন
ল্যাথামের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের দাপট
রোববার হ্যাগলি ওভারে দ্বিতীয় টেস্টের প্রথম দুই সেশনই নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম সেশনে ২৫ ওভারে বিনা উইকেটে ৯২ রান তুলেছিল তারা। দ্বিতীয় সেশনে পড়েছে কেবল ১ উইকেট, ২৯ ওভারে আরও ১১০ রান যোগ করেছে কিউইরা। প্রথম দিনের চা বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ২০২ রান।
৯ জানুয়ারি ২০২২, ০২:৪৫ পূর্বাহ্ন
১৬ বছর পর নেই সেই পাঁচজনের কেউই
রোববার ক্রাইস্টচার্চে কুঁচকির চোটে শেষ মুহূর্তে মুশফিক ছিটকে যাওয়ায় অভিজ্ঞ তারকাদের সবাইকে ছাড়াই নামল বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এমন দৃশ্য দেখা গেলেও টেস্টে প্রথমবার পাঁচ সিনিয়র তারকার কেউই নেই বাংলাদেশ একাদশে।
৯ জানুয়ারি ২০২২, ১২:২৮ পূর্বাহ্ন
১২৮ টেস্টেই ১০০ ক্রিকেটার খেলিয়ে ফেলল বাংলাদেশ
সৌভাগ্যবান সেই ক্রিকেটারের নাম নাঈম শেখ। তার অবশ্য অভিষেক হলো আরেকজনের দুর্ভাগ্যে। মাউন্ট মাঙ্গানুইতে আগের টেস্টে ৭৮ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় আঙুলে চোট পেয়ে ছিটকে গেছেন আগেই। তার জায়গায় অভিষেক করানো হয়েছে নাঈমকে। টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া বাংলাদেশের ১০০তম ক্রিকেটার হিসেবে নাঈম তাই পেলেন একশো নম্বর টেস্ট ক্যাপ।
৯ জানুয়ারি ২০২২, ১২:১১ পূর্বাহ্ন