‘ওমান বাধা পেরুতে দলের সবাই আত্মবিশ্বাসী’
এমনিতে নামে, ভারে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ধারেকাছেও নেই ওমান। কিন্তু স্কটল্যান্ড বিপর্যয়ের পর বদলে গেছে বাস্তবতা। রোববার নিজেদের প্রথম ম্যাচে স্কটিশদের ১৪০ রান টপকাতে না পেরে ৬ রানে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। মঙ্গলবার স্বাগতিক ওমানের বিপক্ষে তাই বাঁচা-মরার ম্যাচ।
১৮ অক্টোবর ২০২১, ০৪:১৬ অপরাহ্ন
ওমানের বিপক্ষে একাদশে ফিরছেন নাঈম
বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সোমবার সংবাদ সম্মেলনে নাঈমের একাদশে ফেরার কথা নিশ্চিত করেন। কার জায়গায় তিনি ফিরছেন স্পষ্ট না করলেও ইঙ্গিত করেন সৌম্যের দিকেই।
১৮ অক্টোবর ২০২১, ০২:৫৩ অপরাহ্ন
তিন সিনিয়রের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন বিসিবি সভাপতির
সোমবার কোচ রাসেল ডমিঙ্গো, অধিনায়ক মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানের সঙ্গে ভার্চুয়াল সভা করেন বোর্ড প্রধান। ওমানের মাস্কাটে হোটেলের সামনে দাঁড়িয়ে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে কাঠগড়ায় দাঁড় করান তিন অভিজ্ঞ ক্রিকেটারকে
১৮ অক্টোবর ২০২১, ০১:৫৬ অপরাহ্ন
নেদারল্যান্ডকে গুড়িয়ে বিশ্বকাপ শুরু আয়ারল্যান্ডের
সোমবার আবুধাবিতে প্রথম পর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ড জিতেছে ৭ উইকেটে। আগে ব্যাট করে ক্যাম্পারের তোপে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ড। ২৯ বল হাতে রেখে ওই রান পেরিয়ে জিতে যায় আইরিশরা।
১৮ অক্টোবর ২০২১, ০১:০৫ অপরাহ্ন
ডাবল হ্যাটট্রিক করে ইতিহাসে আয়ারল্যান্ডের ক্যাম্পার
সোমবার আবুধাবিতে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের ম্যাচে ক্যাম্পার গড়েন এই নজির। দশম ওভারে দ্বিতীয় থেকে পঞ্চম বলে তিনি টানা ফেরান কলিন আকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট এডওয়ার্ডস ও রুলফ ফন ডার মেরওয়াকে।
১৮ অক্টোবর ২০২১, ১২:১৪ অপরাহ্ন
আফিফকে তবু ওপরে খেলানোর চিন্তা নেই!
ঘরোয়া ক্রিকেটে উপরে ব্যাট করে থাকেন আফিফ। ইনিংস গড়ার দক্ষতায় আছে। তবু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আফিফকে ওপরে খেলানোর কোন চিন্তা দলের নেই বলে জানান অধিনায়ক
১৮ অক্টোবর ২০২১, ০৯:০২ পূর্বাহ্ন
পরেরবার উদযাপনে মাহমুদউল্লাহকে বিরক্ত করবে না স্কটল্যান্ড
আইসিসির দেওয়া সংবাদ সম্মেলনের ফুটেজ থেকে ৫৩ সেকেন্ডের অংশ কেটে নিজেদের সোশ্যাল মিডিয়া হেন্ডেলে প্রকাশ করেছে ক্রিকেট স্কটল্যান্ড
১৮ অক্টোবর ২০২১, ০৮:১০ পূর্বাহ্ন
মিরপুরে টানা জেতায় পাওয়া ‘আত্মবিশ্বাস’ এখন কোথায়?
অথচ এমন তো হওয়ার কথা ছিল না। বিশ্বকাপে টইটুম্বুর আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মন্থর, টার্নিং উইকেট বানিয়ে সেরা ক্রিকেটারদের ছাড়া খেলতে আসা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে হারায় টাইগাররা। এরপর থেকেই আকাশে উড়ছিল তারা। র্যাঙ্কিংয়ে লাফও দেওয়ার খবরও বিশাল একটা হাইপ তৈরি করে দিয়েছিল।
১৮ অক্টোবর ২০২১, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্যাটিং নিয়ে চিন্তিত মাহমুদউল্লাহ দিলেন উত্তরণের উপায়
ভীষণ হতাশ বাংলাদেশের অধিনায়ক চিন্তায় পড়ে গেছেন দলের ব্যাটিং নিয়ে।
১৭ অক্টোবর ২০২১, ০৭:৪১ অপরাহ্ন
‘আমরা তো আর ইচ্ছে করে মন্থর ব্যাটিং করিনি’
১৪১ রান তাড়ায় শুরুতেই দুই উইকেট হারিয়ে রীতিমতো কুঁকড়ে গেল বাংলাদেশ। উইকেট পড়লেও টি-টোয়েন্টি ম্যাচে যে ইনিংস গড়তে সময় নেওয়ার জায়গা নেই ভুলে গেলেন ব্যাটসম্যানরা।
১৭ অক্টোবর ২০২১, ০৭:২৯ অপরাহ্ন
‘আমরা তো আর ইচ্ছে করে মন্থর ব্যাটিং করিনি’
১৪১ রান তাড়ায় শুরুতেই দুই উইকেট হারিয়ে রীতিমতো কুঁকড়ে গেল বাংলাদেশ। উইকেট পড়লেও টি-টোয়েন্টি ম্যাচে যে ইনিংস গড়তে সময় নেওয়ার জায়গা নেই ভুলে গেলেন ব্যাটসম্যানরা।
১৭ অক্টোবর ২০২১, ০৭:২৫ অপরাহ্ন
‘হুঙ্কার তোলা’ স্কটল্যান্ডের কাছে হেরেই গেল বাংলাদেশ
রোববার ওমানের মাস্কাটে লাল-সবুজের প্রতিনিধিরা উপহার দিল এক রাশ হতাশা। বাংলাদেশকে ৬ রানে হারিয়ে আসর মাতিয়ে দিয়েছে স্কটল্যান্ড। আগে ব্যাট করে তাদের করা ১৪০ রানের জবাবে ১৩৪ রানে থামে বাংলাদেশ।
১৭ অক্টোবর ২০২১, ০৫:৫২ অপরাহ্ন
শুরুর চাপ সামলে মুশফিকের ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ
জ্বলে উঠার আগেই নিভে যান সৌম্য সরকার। লিটন দাস তো ফেরেন প্রতিপক্ষকে ক্যাচিং অনুশীলন করিয়ে। তাতে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বড় চাপে বাংলাদেশ। এরপর চাপ সামালতে কিছুটা ধীর গতিতে ব্যাট করতে থাকেন মুশফিকুর রহিম। চেষ্টা চালালেও সে অর্থে পেরে উঠছেন না সাকিব আল হাসানও। তাতে ক্রমেই টাইগারদের লক্ষ্যটা হচ্ছে বড়।
১৭ অক্টোবর ২০২১, ০৪:৫২ অপরাহ্ন
বাংলাদেশকে ১৪১ রানের লক্ষ্য দিয়েছে স্কটল্যান্ড
শুরুর ধাক্কা সামলে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন জর্জ মানজি। কিন্তু স্পিনারদের ঘূর্ণিতে স্কটল্যান্ডকে বেশ চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত এ চাপের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা। ক্রিস গ্রিভসের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় স্কটল্যান্ড।
১৭ অক্টোবর ২০২১, ০৩:৫৬ অপরাহ্ন
মালিঙ্গাকে ছাড়িয়ে চূড়ায় উঠলেন সাকিব
৮৯ তম টি-টোয়েন্টিতে এই চূড়ায় উঠলেন সাকিব। টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট এখন ১০৮টি। ১০৭ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করা মালিঙ্গা পড়ে গেছেন পেছনে।
১৭ অক্টোবর ২০২১, ০৩:০৬ অপরাহ্ন
শেখ মেহেদির স্পিনে চাপে স্কটল্যান্ড
শুরুর চাপ ধীরে ধীরে সামলে নিয়েছিল স্কটল্যান্ড। জর্জ মানসি তো হুমকি হয়েই দাঁড়িয়েছিলেন। তবে অষ্টম ওভারে মানসিকে তো বটেই জোড়া আঘাত করে ফের তাদের চাপে ফেলে দেন শেখ মাহেদি হাসান। তাতে স্কটল্যান্ডের বিপক্ষে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ।
১৭ অক্টোবর ২০২১, ০৩:০১ অপরাহ্ন
টস জিতে স্কটিশদের ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ
শুরু হয়ে গেছে বিশ্বকাপের দামামা। প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সুপার টুয়েলভে কোয়ালিফাই করতে এ ম্যাচের গুরুত্ব অনেক। আর শুরুটাও ভালো হয়েছে। টস জিতে নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বোলিং বেছে নিয়ে স্কটল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক।
১৭ অক্টোবর ২০২১, ০১:৩০ অপরাহ্ন
রেকর্ড গড়ে পাপুয়া নিউগিনিকে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু ওমানের
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে ওমান।
১৭ অক্টোবর ২০২১, ১২:৫৯ অপরাহ্ন
‘চ্যাম্পিয়ন’ মুশফিকে ভরসা মাহমুদউল্লাহর
ম্যাচের আগের দিন অধিনায়কের কাছে মুশফিকের ছন্দহীনতা নিয়ে প্রশ্ন গেলে তিনি পাশে দাঁড়ালেন এই অভিজ্ঞ ব্যাটসম্যানের
১৭ অক্টোবর ২০২১, ০৬:৫২ পূর্বাহ্ন
পাওয়ার হিটিংয়ের ঘাটতি যেভাবে পূরণ করবে বাংলাদেশ
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের কাছে প্রশ্ন গিয়েছিল, পাওয়ার হিটিংয়ের ঘাটতি দল পূরণ করবে কীভাবে?
১৭ অক্টোবর ২০২১, ০৬:২১ পূর্বাহ্ন