অস্ট্রেলিয়া সিরিজের থেকেও কঠিন উইকেট ছিল: সাকিব

অনভিজ্ঞতায় ভরা কিউইরা বাংলাদেশের বোলারদের বিপক্ষে রীতিমতো খাবি খেয়েছে। ১৬.৫ ওভারে তারা অলআউট হয় ৬০ রানে।
১ সেপ্টেম্বর ২০২১, ০১:৫০ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে মাশরাফিকে ছাড়িয়ে গেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে মাশরাফিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষ উঠলেন মাহমুদউল্লাহ।
১ সেপ্টেম্বর ২০২১, ০১:৪১ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে বাংলাদেশের 'প্রথম'

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
১ সেপ্টেম্বর ২০২১, ১২:২৮ অপরাহ্ন

সর্বনিম্ন রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড অলআউট হয়েছে মাত্র ৬০ রানে। টি-টোয়েন্টিতে এটাই তাদের যৌথ সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগের ঘটনাও বাংলাদেশে।
১ সেপ্টেম্বর ২০২১, ১১:১৭ পূর্বাহ্ন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, সৌম্যের জায়গায় লিটন

বাঁহাতি সৌম্য বাদ পড়লেও টিকে গেছেন আরেক ওপেনার নাঈম শেখ। অনুমিতভাবেই ফিরেছেন লিটন দাস। সব ধরনের সংস্করণ মিলিয়ে তিন সিরিজ পর ফিরেছেন মুশফিকুর রহিমও।
১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৬ পূর্বাহ্ন

প্রত্যাশার চাপ বেশি, বিশ্বকাপ প্রস্তুতির চাপ আরও বেশি

কিউইদের বিপক্ষে মাহমুদউল্লাহর দল ৫-০ ব্যবধানে দাপট দেখিয়ে সিরিজ জিতবে এমন প্রত্যাশাই চড়া। কিন্তু প্রত্যাশা মানেই তো চাপ। সেই চাপটা ঘাড়ে নেওয়ার পাশাপাশি আসছে বিশ্বকাপের প্রস্তুতির হিসেব-নিকেশ থাকছে বড় আলোচনায়
৩১ আগস্ট ২০২১, ০৫:০৬ অপরাহ্ন

মুশফিক খুশি মনেই মেনে নিয়েছে: মাহমুদউল্লাহ

সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা যেমন এটাকে বলছেন 'অসুস্থ প্রতিযোগিতা'। কিন্তু অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, মুশফিক নিজে এই সিদ্ধান্ত খুশি মনেই মেনে নিয়েছেন।
৩১ আগস্ট ২০২১, ০৮:৩৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে কোচের সঙ্গে একই সুর মাহমুদউল্লাহর

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সর্বশেষ তারিখ ১০ সেপ্টেম্বর। সেদিনই শেষ হবে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ। অন্তত শেষ ম্যাচের আগে দল দেওয়া হবে এটা নিশ্চিত।
৩১ আগস্ট ২০২১, ০৮:১৪ পূর্বাহ্ন

যেভাবে বাংলাদেশের স্পিন সামলাতে চায় নিউজিল্যান্ড

বাংলাদেশ সফরে আসা কিউই অধিনায়ক টম ল্যাথাম জানালেন, বাংলাদেশের স্পিনারদের সামলাতে কোন পথে এগুচ্ছেন তারা
৩১ আগস্ট ২০২১, ০৫:০৫ পূর্বাহ্ন

সুযোগ না পাওয়াটাই কিউই এই ক্রিকেটারদের বড় প্রেরণা

মূল স্কোয়াডের বাইরের খেলোয়াড় হওয়ায় বিশ্বকাপেরও বাইরে তারা। এই অবস্থায় খেলতে নামার প্রেরণা কি?  
৩১ আগস্ট ২০২১, ০৪:৪০ পূর্বাহ্ন

তামিমকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ডমিঙ্গো

গত ৩২ মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ২২টি, এর মাত্র তিন ম্যাচে মাঠে ছিলেন তামিম। গত ১৭ মাস ধরে তিনি এক ম্যাচেও খেলেননি।
৩০ আগস্ট ২০২১, ০২:৫৪ অপরাহ্ন

‘নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপের দল দিলে দারুণ হতো’

১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ। সিরিজের শেষ ম্যাচ ১০ তারিখ। অর্থাৎ সিরিজ শেষ হওয়ার আগেই দল ঘোষণা করতে হবে বিসিবিকে। তবে কাজটি আরও আগে করে ফেললে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের জন্য সুবিধা হতো বলে ভাবনা ডমিঙ্গোর।
৩০ আগস্ট ২০২১, ১২:১৯ অপরাহ্ন

ওপেনিং নিয়ে বরং মধুর সমস্যা দেখছেন ডমিঙ্গো

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ওপেনিং নিয়ে প্রশ্নে ডমিঙ্গো ফিরে গেলেন এক সিরিজ আগে। এই সিরিজে লিটন ফেরায় ওপেনারদের মধ্যে মধুর লড়াই দেখছেন তিনি
৩০ আগস্ট ২০২১, ১১:৫৫ পূর্বাহ্ন

অন্তত ১৫০-১৬০ রানের উইকেট চান বাংলাদেশের কোচ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সিরিজে মিরপুরের উইকেট ছিল বড় আলোচনায়। টি-টোয়েন্টির ধরণের বিপরীত মিলেছিল অতি মন্থর ও টার্নিং উইকেট। যেখানে ১২০-১৩০ রান করাই ছিল বিরাট ব্যাপার
৩০ আগস্ট ২০২১, ১০:০০ পূর্বাহ্ন

কিপিং নিয়ে লড়াইয়ে মুখোমুখি মুশফিক-সোহান, পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত

নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দলের অনুশীলনে সোহান ও মুশফিক দুজনকেই কিপিং অনুশীলন করতে দেখা যায়। কে মূল ম্যাচে কিপিং করবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো পরিষ্কার করে দেন তাদের পরিকল্পনা,
৩০ আগস্ট ২০২১, ০৯:২৩ পূর্বাহ্ন

‘আমি দেশের ১৫তম বোলার কিন্তু সুযোগ পেয়ে গিয়েছি’

বছর পাঁচেক আগে যুব বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন বেন সিয়ার্স। তরুণ এই পেসারের এবার বাংলাদেশে আসা দূরে থাক নিউজিল্যান্ডের কোন প্রাথমিক দলেও সুযোগ পাওয়ার বাস্তবতা ছিল না
৩০ আগস্ট ২০২১, ০৬:৫৪ পূর্বাহ্ন

মার খেলে উপভোগটা থাকে না: শেখ মেহেদী

এখন পর্যন্ত ১৪ টি-টোয়েন্টি খেলে ১০ উইকেট তার। অনেক ম্যাচেই নতুন বল হাতে নিয়ে অল্প-মধুর অভিজ্ঞতা পাওয়া এই স্পিনার ওভারপ্রতি রান দিয়েছেন ৮.১১ করে।
২৯ আগস্ট ২০২১, ১২:২৫ অপরাহ্ন

বাংলাদেশের সাবেক কোচের পরামর্শে প্রস্তুত হচ্ছেন প্যাটেল

২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন প্যাটেল। এই সময়ে টেস্ট খেলেছেন ৯টি। অভিষেক হয়নি ওয়ানডেতে। বোঝাই যাচ্ছে সাদা বলের ক্রিকেটের বিবেচনায় তিনি খুব একটা আসেন না। তবে বাংলাদেশে আসা নিউজিল্যান্ড স্কোয়াডের স্পিনারদের মধ্যে তিনিই তূলনামূলকভাবে অভিজ্ঞতম।
২৯ আগস্ট ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন

মোস্তাফিজকে চাপে ফেলতে চায় নিউজিল্যান্ড

শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সফরে কোচ হয়ে আসা গ্লেন পকন্যাল জানালেন, বাঁহাতি এই পেসারকে গভীরভাবে তলিয়ে দেখে উপায় বের করার পথে তারা
২৮ আগস্ট ২০২১, ১১:৪১ পূর্বাহ্ন

‘স্পেশাল’ মুহূর্তের অপেক্ষায় রবীন্দ্র

টপ অর্ডার ব্যাটসম্যান আর বাঁহাতি স্পিনার হিসেবে খেলেছেন ঘরোয়া ক্রিকেট। এবার নিউজিল্যান্ডের মূল স্কোয়াডের কেউ বাংলাদেশে না আসায় সুযোগ আসে তার।
২৮ আগস্ট ২০২১, ০৮:১৯ পূর্বাহ্ন