জুলাই গণঅভ্যুত্থান থেকে নির্বাচিত নতুন সরকার: ১৮ মাস ১২ মিনিটে
অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, অপারেশন ডেভিল হান্ট, মব—যা কিছু ঘটেছিল
প্রায় দেড় বছর পর আবারও নির্বাচিত রাজনৈতিক সরকারের অধীনে যাত্রা শুরু করল বাংলাদেশ। মঙ্গলবার সকালে জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন, আর বিকেলে শপথ নেয় নতুন সরকার। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজকের ‘স্টার স্পেশাল’-এ আমরা ফিরে দেখব জুলাইয়ের সেই অগ্নিঝরা দিনগুলো, শেখ হাসিনার পতন, মুহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ এবং এই ঐতিহাসিক শপথ গ্রহণ পর্যন্ত পুরো যাত্রাপথ।