আন্দোলন-সংগ্রাম

নাট্যকার মমতাজউদদীন আহমদের স্বদেশ-সন্দর্শন

মমতাজউদদীন আহমদের পরিচয় বহুমাত্রিক। ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার সরকারবিরোধী সংগ্রামে সতত ভূমিকা রাখা মমতাজউদদীন আহমদ পেশায় ছিলেন অধ্যাপক, নাট্যকার ও অভিনেতা। বামপন্থি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকায় চুয়ান্ন থেকে আটান্নতে অন্তত চারবার কারাবরণ করতে হয়েছিলো তাকে। ব্যক্তিমানুষ হিসেবে ছিলেন প্রচণ্ড আবেগী ও সংবেদনশীল। যে-কারণে তার সৃষ্টিকর্ম স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং শোষণহীন সুখি ও সমৃদ্ধ স্বদেশ-আকাঙ্ক্ষার সঙ্গে সুগ্রথিত। তার অভিনয় কুশলতা ও সংলাপ পরিবেশনের ধরনটিও ছিলো স্বতন্ত্র। চরম দুঃখবোধ আর অস্বস্তি থেকে তিনি যে মুক্তি পাননি, অনন্ত দুঃখের পর আগত শান্তি যে সামান্য ও ক্ষণিক, তার চোখে-মুখে-কণ্ঠে থাকতো তারই রেশ-শ্লেষ-ক্লেশ।
২২ জানুয়ারি ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন