আবুল হাসান
রাজা যায় রাজা আসের কবি আবুল হাসান
অন্তহীন স্বপ্নচারিতার কবি আবুল হাসান। মাত্র ঊনত্রিশ বছরের জীবনবৃত্তে যিনি বুনন করেছেন অমরত্বের পরিপুষ্ট শিল্পবীজ। যার স্বাতন্ত্র্য শিল্পী-সত্তা, দৃষ্টিভঙ্গি ও জীবনবোধ খুব দ্রুতই অনুভব করা যায় তার মাত্র দুটো স্তবকের মাধ্যমে : ‘শিল্প তো স্বাতীর বুকে মানবিক হৃৎপিণ্ড, তাই/ আমি তার হৃৎপিণ্ডে বয়ে যাই চিরকাল রক্তে আমি/ শান্তি আর শিল্পের মানুষ।’ [রাজা যায় রাজা আসে, ১৯৭২] কিংবা ‘ঝিনুক নীরবে সহো/ ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সহে যাও/ ভিতরে বিষের বালি, মুখ বুঁজে মুক্তা ফলাও!’ [পৃথক পালঙ্ক, ১৯৭৫]। যেখানে শান্তি আর শিল্পের মানুষ আবুল হাসান হয়ে ওঠেন মানবিক হৃৎপিণ্ডের কবি।
২৬ নভেম্বর ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন