ইন্দ্রিয়চেতনা

চিত্রকল্পের কবি জীবনানন্দ দাশ

কবি জীবনানন্দ দাশ ও তার ধূসর পাণ্ডুলিপি সম্পর্কে বুদ্ধদেব বসু লিখছেন, 'আমাদের কবিদের মধ্যে জীবনানন্দ সবচেয়ে কম ‘আধ্যাত্মিক’, সবচেয়ে বেশি ‘শারীরিক’; তার রচনা সবচেয়ে কম বুদ্ধিগত, সবচেয়ে বেশি ইন্দ্রিয়নির্ভর।' এরও প্রায় এক বছর পূর্বে ১৯৩৫ সালের ৩ অক্টোবর বুদ্ধদেব বসুকে লেখা একটি পত্রে জীবনানন্দের ‘মৃত্যুর আগে’ কবিতাটি সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন, জীবনানন্দ দাশের চিত্ররূপময় কবিতাটি আমাকে আনন্দ দিয়েছে। তিনি জীবনানন্দের কবিতায় ‘তাকিয়ে দেখার আনন্দ’ অনুভব করেছেন। প্রথমত রবীন্দ্রনাথ এবং দ্বিতীয়ত বুদ্ধদেবের এই মন্তব্য ইন্দ্রিয়বেদ্য চিত্রকল্পের কবি জীবনানন্দ দাশকে পরিচিত ও প্রতিষ্ঠিত করেছে।
২৩ অক্টোবর ২০২২, ১০:১৩ পূর্বাহ্ন