গণতন্ত্রের জন্য নূর হোসেন শহীদ
নূর হোসেনের দেশে আমাদের গণতান্ত্রিক মন
শহীদ নূর হোসেন। যার বুকে ও পিঠে লেখা ছিল, ‘স্বৈরাচার নীপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক।’ শামসুর রাহমান তাকে নিয়ে লিখেছিলেন অমর কবিতা, ‘বুক তার বাংলাদেশের হৃদয়।’ নূর হোসেন কেবল একটা নাম নয়। কেবল একটা পোস্টার নয়, বাঙালির গণতান্ত্রিক মন, মনন ও বোধের প্রতীক। নূর হোসেনই বাংলাদেশ। যে বাংলাদেশের জন্ম হয়েছে গণতন্ত্রকে নিশ্চিত করার লক্ষ্যে। গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বাংলাদেশ। নূর হোসেন হচ্ছে সেই বাংলাদেশের সকল মানুষের গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষার প্রতীক ও প্রতিভূ।
১৩ নভেম্বর ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ন