চাঁপাইনবাবগঞ্জ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে নির্যাতনের পর বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
১৮ ডিসেম্বর ২০২২, ০২:২৮ অপরাহ্ন

নাচোলে ছাত্রদলের কর্মীসভায় ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ আহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের বাধায় ছাত্রদলের কর্মীসভা পণ্ড হয়ে গেছে। পুলিশের দাবি, পৌর এলাকার শ্রীরামপুরে ছাত্রদলের কর্মী সভাস্থলে রোববার বিকেলে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ কনস্টেবল আহত হয়েছে।
২০ নভেম্বর ২০২২, ০১:০১ অপরাহ্ন

৫ কিলোমিটার ধাওয়া করে ধরা হলো নীলগাইটিকে

চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জে একটি নীলগাই উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে বারিকবাজার এলাকায় নীলগাইটি ধাওয়া করে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসন বন্য প্রাণীটিকে নিয়ে যায়।
২৬ অক্টোবর ২০২২, ১২:২১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদ আলীর বাগানে ৫ হাজারেরও বেশি অর্কিড

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গুমপাড়ার বাসিন্দা মোহাম্মদ আলী ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বর্তমানে অর্কিড চাষ করে তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তার সংগ্রহে আছে ৫ হাজারেরও বেশি অর্কিড।
১৩ অক্টোবর ২০২২, ০২:৫৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত

উচ্চ আদালতে রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
২৬ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ১৪টি ট্রেনের ৮টি বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে করোনাকারে বন্ধ হয়ে যাওয়ায় ৮টি ট্রেন এখনো চালু হয়নি। ট্রেনগুলো বন্ধের পর প্রায় আড়াই বছর পেরিয়ে গেছে। দীর্ঘদিন ট্রেনগুলো বন্ধ থাকায় ভোগান্তিতে আছেন ট্রেনের নিয়মিত যাত্রীরা।
২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:২৭ অপরাহ্ন

মন জয় করছে আশ্বিনা আম, রপ্তানির সম্ভাবনা

বছর ৬ আগেও আশ্বিনা আম কোনো খাবার টেবিলে খুব কমই দেখা যেত। একাধারে টক, কালো হয়ে যাওয়া চামড়া এবং অধিকাংশ ক্ষেত্রে পোকার আক্রমণ থেকে এই আম রক্ষা করা কঠিন হতো। প্রক্রিয়াজাত খাদ্য হিসেবেই সীমাবদ্ধ ছিল আশ্বিনা আমের ব্যবহার।
১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় তৌফিকুল ইসলাম (৩৮) নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, বিস্ফোরক আইনে দায়ের করা ভিন্ন একটি মামলায় আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৩ আগস্ট ২০২২, ০৯:৫৭ পূর্বাহ্ন

২৯ নলকূপের ২৮টিতে আর্সেনিক, আক্রান্ত এক গ্রামের ৫০ জন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামে অন্তত ৫০ জন আর্সেনিকে আক্রান্ত হয়েছেন। ওই গ্রামের ২৯ নলকূপের মধ্যে ২৮টিতেই পাওয়া গেছে মাত্রাতিরিক্ত আর্সেনিক।
১৯ আগস্ট ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি ও টাকাসহ আটক ১ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ৫০০ জাল রুপি ও ১১ হাজার ৯৫০ জাল টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
১৮ আগস্ট ২০২২, ০৭:৫৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সড়ক দুর্ঘটনায় তামিম ইকবাল নামে ৫ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
১৪ আগস্ট ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রায় সাড়ে ৪ কেজি হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের সদর থানাধীন চরকোদালকাটি জেলেপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. জিয়ারুল ইসলাম (৩৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-৫ রাজশাহীর একটি দল।
১৩ আগস্ট ২০২২, ০১:১৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ২ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সাতনৈল উত্তর ভবানীপুর এলাকা থেকে প্রায় ৫২ লিটার মদসহ ২ মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
৭ আগস্ট ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য নিখুঁত আম চাষ

চাঁপাইনবাবগঞ্জে ফ্রুটব্যাগ পদ্ধতিতে আম চাষ করে বাগানিরা পাচ্ছেন সুন্দর, নিখুঁত আম। তাই এই পদ্ধতিতে আম উৎপাদনে রয়েছে ব্যাপক সম্ভাবনা।
১৩ জুলাই ২০২২, ০২:৫৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্ব আগামীকাল

চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের ভেতরে আম্রকাননে ধারণ করা 'ইত্যাদি' অনুষ্ঠানের বিশেষ পর্ব প্রচার হবে আগামীকাল শুক্রবার রাত পৌনে ৯টায়।
৩০ জুন ২০২২, ০৩:০৫ অপরাহ্ন

১১ দিনেই বন্ধ ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনে বিশেষ ট্রেন সার্ভিস ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালুর ১১ দিন পর বন্ধ করা হয়েছে। গত বৃহস্পতিবার ট্রেনটি সর্বশেষ চলাচল করে।
২৮ জুন ২০২২, ১২:২৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন কম, দাম দ্বিগুণ

চাঁপাইনবাবগঞ্জে এ বছর তুলনামূলকভাবে আমের উৎপাদন কম। ভরা মৌসুমেও বাজারে পর্যাপ্ত আম নেই বলে দাবি করছেন চাষি ও ব্যবসায়ীরা।
২৩ জুন ২০২২, ১০:৫১ পূর্বাহ্ন

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রী জাহাঙ্গীর কবিরের মৃত্যু

হজ করতে সৌদি আরবে গিয়ে এক বাংলাদেশি মারা গেছেন। তার নাম মো. জাহাঙ্গীর কবির। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
১৩ জুন ২০২২, ০৫:৪৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু আগামীকাল

আমসহ সবজি জাতীয় পণ্য পরিবহনের জন্য এবারও চালু হচ্ছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। আগামীকাল সোমবার বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে ট্রেনটি।
১২ জুন ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরে আজ সোমবার পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
৩০ মে ২০২২, ১১:০১ পূর্বাহ্ন