জ্বালানি
‘কেনার পয়সা নাই, কী দামে বিক্রি করব সেটা তো পরের বিষয়’
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ব্যাপারে প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, '…কেনার পয়সা নাই তো। কী দামে বিক্রি করব সেটা পরের বিষয়।'
২৩ অক্টোবর ২০২২, ১১:০০ পূর্বাহ্ন
ঢাকার ২১ এলাকায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং
শ্যামপুর, নন্দলালপুর, কাজলা ও মাতুয়াইলসহ রাজধানীর ২১ প্রান্তিক এলাকায় গতকাল প্রতি ১ ঘণ্টা পরপরই লোডশেডিং হয়েছে।
১৯ অক্টোবর ২০২২, ০৬:৪৮ পূর্বাহ্ন
বকেয়া নিয়ে সরকার ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের ‘দ্বন্দ্ব’
বকেয়া বিল নিয়ে সরকার ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে এক ধরনের স্থবিরাবস্থা বিরাজ করছে। চলমান বিদ্যুৎ পরিস্থিতির কারণে এমনিতেই জনসাধারণের ভোগান্তি অসহনীয় পর্যায়ে রয়েছে। এর মধ্যে সেই স্থবিরাবস্থা যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।
১৪ অক্টোবর ২০২২, ০৭:৫৩ পূর্বাহ্ন
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে অধ্যাপক এম শামসুল আলমের পর্যবেক্ষণ
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে সারাদেশ বিদ্যুৎহীন থাকলেও কেন বিপর্যয় ঘটল, এখন পর্যন্ত তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। সেপ্টেম্বর থেকে লোডশেডিং কমবে এবং অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। কিন্তু, অক্টোবরে এসে লোডশেডিং আরও ‘ভয়াবহ’ আকার ধারণ করেছে।
১৩ অক্টোবর ২০২২, ০৯:৩৭ পূর্বাহ্ন
আপাতত বিদ্যুতের দাম বাড়ছে না: বিইআরসি
বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
১৩ অক্টোবর ২০২২, ০৬:০০ পূর্বাহ্ন
অধ্যাপক এম শামসুল আলমের ব্যাখ্যা-বিশ্লেষণে বিদ্যুৎ বিপর্যয়ের কারণ
সামগ্রিকভাবে অব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণহীনতার কারণেই সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম।
৪ অক্টোবর ২০২২, ০৭:১৫ অপরাহ্ন
চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৬ শতাংশ: এডিবি
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতির আকার বাড়ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) অনুমান করছে ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি বাড়তে পারে ৬ দশমিক ৬ শতাংশ।
২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৪ পূর্বাহ্ন
কাতার থেকে আরও বেশি এলএনজি আমদানি করতে চায় বাংলাদেশ
দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাতার থেকে আরও বেশি এলএনজি আমদানি করতে চায় বাংলাদেশ।
১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩২ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর ভারত সফরে মূল লক্ষ্য জ্বালানি সহযোগিতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫-৮ সেপ্টেম্বর ভারত সফর করবেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় এই সফরে প্রধানমন্ত্রীর আলোচ্যসূচির শীর্ষে থাকবে জ্বালানি সহযোগিতা।
৩ সেপ্টেম্বর ২০২২, ১১:০৬ পূর্বাহ্ন
বাসভাড়া কিলোমিটারে ৫ পয়সা কমলো
সারাদেশে বাসভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা করে কমানো হয়েছে।
৩১ আগস্ট ২০২২, ১২:১৬ অপরাহ্ন
‘জ্বালানির দাম নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই, পুরোটাই আমলাদের নিয়ন্ত্রণে’
জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমানোর কোনো প্রভাব বাজারে কোথাও পড়বে না বলে মত প্রকাশ করেছেন বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
৩০ আগস্ট ২০২২, ০৪:০৭ অপরাহ্ন
জ্বালানির দাম ৫ টাকার বেশি কমাতে পারতো সরকার: এফবিসিসিআই সভাপতি
সরকার জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকারও বেশি কমাতে পারতো বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
৩০ আগস্ট ২০২২, ১২:৫৬ অপরাহ্ন
খুলনায় ব্যবসায়ীদের ধর্মঘট, ১৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
খুলনায় ব্যবসায়ীরা জ্বালানি তেল বিক্রির কমিশন, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন।
৩০ আগস্ট ২০২২, ০৬:৫১ পূর্বাহ্ন
জ্বালানি তেলের দাম বাড়ানো-কমানোর হার
গত ৫ আগস্ট রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল সরকার। সেদিন ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। ২৪ দিন পর আজ সোমবার ওই চার ধরনের তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর ঘোষণা এসেছে।
২৯ আগস্ট ২০২২, ০২:৫১ অপরাহ্ন
‘জ্বালানি তেলের আমদানি শুল্ক কমানোর প্রভাব জানতে ২-৩ দিন লাগবে’
জ্বালানি তেলের আমদানি শুল্ক কমানোর ফলে মূল্য কাঠামোতে কী প্রভাব পড়বে, তা জানতে ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এবিএম আজাদ।
২৯ আগস্ট ২০২২, ০৬:৩০ পূর্বাহ্ন
বিপিসি চেয়ারম্যানসহ জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশ সফর থেমে নেই
জ্বালানি মন্ত্রণালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং ইস্টার্ন রিফাইনারির ১১ কর্মকর্তা বিদেশ সফরের প্রক্রিয়ার মধ্যে আছেন। এর মধ্যে ১ জন ইতোমধ্যে সফরে গেছেন। অন্যদের ভ্রমণ ভিসা জটিলতায় আটকে আছে।
২৪ আগস্ট ২০২২, ০৪:৪১ অপরাহ্ন
‘বিদ্যুতের চাহিদায় ভারসাম্য আনতে অফিস সময় পুনর্নির্ধারণ’
অফিসের সময় পুনর্নির্ধারণ করায় বিদ্যুতের লোড এক ঘণ্টা এগিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
২৪ আগস্ট ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন
‘আইন লঙ্ঘন’ করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে মন্ত্রণালয়
আইন অনুযায়ী জ্বালানি তেলের দাম বাড়ানো বা সমন্বয় করার দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। কিন্তু, সর্বশেষ গত ৫ আগস্ট দেওয়া প্রজ্ঞাপনে জ্বালানি তেলের মূল্য বাড়িয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যা আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
১২ আগস্ট ২০২২, ০৪:৫৯ পূর্বাহ্ন
যে এলাকায় যেদিন বন্ধ থাকবে শিল্প কারখানা
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সপ্তাহের একেক দিন একেক শিল্পাঞ্চলে ছুটির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সাপ্তাহিক বন্ধের দিন ঘোষণা করা হয়েছে।
১১ আগস্ট ২০২২, ০১:৪৩ অপরাহ্ন
জনগণের সামনে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ তুলে ধরতে বলল মন্ত্রিপরিষদ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে বলেছে মন্ত্রিসভা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
১১ আগস্ট ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন