ঢাকা লিট ফেস্ট

গল্প কবিতা আড্ডায় জমজমাট লিট ফেস্ট

দেশ–বিদেশের খ্যাতনামা সাহিত্যিক, শিল্পী, বিজ্ঞানী, গবেষক, নির্মাতা, প্রকাশকসহ বিভিন্ন ক্ষেত্রের সৃজনশীল শিল্পী ও শিল্পে আগ্রহীদের উপস্থিতিতে চলছে জমজমাট ঢাকা লিট ফেস্ট। চার দিনের এই আয়োজন চলবে আগামী ৮ জানুয়ারি রোববার পর্যন্ত।
৬ জানুয়ারি ২০২৩, ১১:০৬ পূর্বাহ্ন

আমরা বিদেশে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার চেষ্টা করি

বিশ্ববাসীর কাছে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষত রাজধানী ঢাকাকে তুলে ধরার লক্ষ্যে ঢাকা লিট ফেস্টের যাত্রা শুরু হয় ২০১১ সালে। নতুন বছরের ৫ থেকে ৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে বসবে এর দশম আসর। এ দফায় ঢাকা লিট ফেস্টের আমন্ত্রিত অতিথিদের তালিকার শীর্ষে আছে নোবেল পুরস্কার বিজয়ী লেখক ওরহান পামুক। এ ছাড়া আবদুলরাজাক গুরনাহসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তারা এতে অংশ নেবেন। ৪ দিনব্যাপী এ আয়োজনে কবিতা, কথাসাহিত্য থেকে শুরু করে প্রবন্ধ, নিবন্ধ ও ইতিহাস, সমাজ ও রাজনীতি, বিজ্ঞান, ধর্ম ও দর্শনের আলোচনা ছাড়াও থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, শিল্প প্রদর্শনী, সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
২১ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন