তরুণপ্রজন্ম
হুমায়ূন আহমেদ ও তার সাহিত্যশক্তি
হুমায়ূন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় লেখক। সবচেয়ে খ্যাতিমান বললেও অত্যুক্তি হবে না। তবে সাহিত্যের সিরিয়াস পাঠকসমাজ হুমায়ুনকে যে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন- তা নয়। অনেক সাহিত্য সমালোচক তাকে মূলধারার লেখক বলে মানতেও চান না। তাদের যুক্তি হলো- জনপ্রিয়তা সাহিত্যের শিল্পমূল্য যাচাইয়ের মানদণ্ড নয়। হুমায়ুন আজাদের মতো প্রথাবিরোধী লেখকেরা তাকে সিরিয়াস লেখক মানতে রাজি নন। হুমায়ুন আজাদের মন্তব্যটি বেশ তির্যক। তিনি বলেন, ‘হুমায়ুন আহমেদ কোনও ঔপন্যাসিক নন, অপন্যাসিক। তিনি পাঠকের রুচি নষ্ট করেছেন।’ ইমদাদুল হক মিলনকেও অপন্যাসিক বলেছেন তিনি। তাই বলে তার মূল্যায়নকে আমরা বেদবাক্য জ্ঞান করতে পারি না।
১৩ নভেম্বর ২০২২, ০৮:৩৪ পূর্বাহ্ন