নির্বাচন

উন্নয়নশীল দেশে উত্তরণে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ: ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন বলেছেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে (এলডিসি গ্র্যাজুয়েশন) বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ।
১৭ অক্টোবর ২০২২, ০১:০৬ অপরাহ্ন

গাইবান্ধা-৫: পরিস্থিতি কেন ইসির ‌‌‌‘নিয়ন্ত্রণের’ বাইরে চলে গেলো

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন এখন দেশের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে উপনির্বাচন হয় গত ১২ অক্টোবর। কিন্তু ভোটে অনিয়ম এবং নির্বাচন কমিশনের ভাষায়, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ায় এখানে ভোট বন্ধ করে দেওয়া হয়।
১৭ অক্টোবর ২০২২, ১২:০০ অপরাহ্ন

পদত্যাগ করলে সংকটের সমাধান করতে পারবেন গ্যারান্টি আছে?

বিরোধী দলের উদ্দেশে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পদত্যাগ করলে আপনারা এ বৈশ্বিক সংকটের সমাধান করতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? আর কোন নিয়মে সরকার যাবে? নিয়ম তো আছে, দেশে নির্বাচন হবে।
১৬ অক্টোবর ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন

আমরা কোনো চাপ অনুভব করছি না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আমাদের ওপর কোনো চাপ নেই। আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা আমাদের কাজ করছি।’
১৬ অক্টোবর ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন

ভোটের গোপন কক্ষে ইভিএমে বোতাম চেপে দেওয়ার লোকের আনাগোনা

‘ইভিএম না থাকলে রাতেই ভোট নিয়ে নিতাম আমি। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ দিয়ে ভোট দেবেন। যদি আপনি ইভিএম এ চাপ দিতে না পারেন, তবে আমি চাপ দেওয়ার মানুষ সেখানে রাখব।’
১২ অক্টোবর ২০২২, ০২:৪৪ অপরাহ্ন

প্রশাসনের ‘ক্ষমতা’ ও নির্বাচন কমিশনের ‘অসহায়ত্ব’

গত শনিবার দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা হয়। সভায় একজন নির্বাচন কমিশনারের বক্তব্য চলাকালীন হইচই শুরু করেন ডিসি-এসপিরা। পরে ডিসি-এসপিদের ‘ইচ্ছায়’ বক্তব্য শেষ না করেই বসে পড়েন তিনি।
১০ অক্টোবর ২০২২, ১২:২৮ অপরাহ্ন

স্কুল কমিটির নির্বাচনে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহত, আহত ২০

রংপুরের পীরগঞ্জে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন ঘিরে ২ গ্রুপের সংঘর্ষে আকাশ নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
১০ অক্টোবর ২০২২, ১১:২৬ পূর্বাহ্ন

‘ইলিশ ধরা’ বন্ধের মৌসুমে সিইসির ‘পুলিশ ছোঁয়া’

গ্রহণযোগ্য-অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার পর দলবাজ পুলিশ ও প্রশাসন নিয়ে প্রশ্নবিদ্ধ বার্তা দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। উষ্মা প্রকাশ করে বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ অনেক ক্ষেত্রে দলীয় কর্মীর ভূমিকায় নামে। এদের বিষয়ে কী করবেন তিনি?- সেই জবাব দেননি। ইসি বিট করা সাংবাদিকদের কেউ তাৎক্ষণিক তাকে এ বিষয়ক প্রশ্নও করেননি।
৯ অক্টোবর ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন

‘বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করে না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। সংবিধান ও নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না।
৮ অক্টোবর ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন

দলীয় কর্মী না, পুলিশ-প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে বলেছি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পুলিশ ও প্রশাসনকে বলেছি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে।
৮ অক্টোবর ২০২২, ০৯:৩৫ পূর্বাহ্ন

জেলা প্রশাসক-পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম এ বৈঠক শুরু হয়।
৮ অক্টোবর ২০২২, ০৪:৫২ পূর্বাহ্ন

‘হয়রানির উদ্দেশ্যে পুলিশ বিরোধী নেতা-কর্মীদের তথ্য সংগ্রহ করছে’

হয়রানির উদ্দেশ্যে পুলিশ বিরোধী দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ অক্টোবর ২০২২, ০৬:৫১ পূর্বাহ্ন

ইভিএমের মাধ্যমে ম্যানুপুলেশন হয় কেউ দেখাতে পারেনি: সিইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএমের মাধ্যমে ম্যানুপুলেশন হয় এ রকম কেউ দেখাতে পারেনি।
৪ অক্টোবর ২০২২, ০৯:০১ পূর্বাহ্ন

ইতালির জাতীয় নির্বাচনে কেন বাম জোটের পরাজয়

ইতালীয় অভিবাসীদের কাছে বাম জোটভুক্ত দলগুলো সবচেয়ে পছন্দের। এর মধ্যে পিডি বা পারতিতো দেমোক্রেতিকোর জনপ্রিয়তা সবচেয়ে বেশি। দেশটির এবারের জাতীয় নির্বাচনে দলটি এককভাবে ১৯ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে। নির্বাচনের আগ পর্যন্ত পিডি অন্য কয়েকটি দলের সঙ্গে কোয়ালিশন করে সরকারে ছিল। কিন্তু এবারের নির্বাচনে তারা ভালো ফল করতে পারেনি।
২ অক্টোবর ২০২২, ০৫:৪৩ পূর্বাহ্ন

খেলা হবে, মোকাবিলা হবে আন্দোলনে: বিএনপিকে কাদের

বিএনপি লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেধে রাস্তায় নামলে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৪২ অপরাহ্ন

ইভিএমে আঙ্গুলের ছাপ না মিললে যা করতে চায় ইসি

ইভিএমে ভোটারের আঙুলের ছাপ না মিললে সাধারণত নির্বাচন কর্মকর্তারা ডিজিটাল ব্যালট ইউনিট খুলে দিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করেন। এতদিন পরিপত্র জারি করে এই ক্ষমতা দেওয়া হতো।
২৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১৩ পূর্বাহ্ন

রাজপথে সহিংসতাকে ফাঁদ মনে করে সাবধানে এগোতে চায় বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতারা আপাতত হরতাল বা অবরোধের মতো কঠোর আন্দোলনের দিকে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তারা মনে করছেন, সরকার রাজপথে সহিংসতা উস্কে দিতে চাচ্ছে। এটা এমন একটি ফাঁদ, যে ফাঁদে বিরোধী দলের পা দেওয়া উচিত না।
২৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন

নির্বাচন, গুম ও রানি এলিজাবেথকে নিয়ে বিবিসিকে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে এখন যুক্তরাজ্যে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে রানি দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি বাংলাদেশের আসন্ন নির্বাচন ও গুমের অভিযোগ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:০০ অপরাহ্ন

জেলা পরিষদ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে এক তৃতীয়াংশ প্রার্থী

জেলা পরিষদ নির্বাচনে প্রতি তিনজন চেয়ারম্যান প্রার্থীর একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৯ অপরাহ্ন

‘পক্ষপাতমূলক আচরণে’ চট্টগ্রামের ডিসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:০১ পূর্বাহ্ন