পুলিশ
ছবিতে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি এলাকায় আজ সোমবার বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও শটগানের গুলি চালায়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাজীর দেউরি পুলিশ বক্সের সামনে রাখা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন। এসময় সড়কে আধঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যেতে গেছে পুলিশকে।
১৬ জানুয়ারি ২০২৩, ০১:০৩ অপরাহ্ন
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ, গুলি
চট্টগ্রাম নগরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
১৬ জানুয়ারি ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন
‘আগামী দিনেও সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবো’
আগামী দিনেও পুলিশ সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
১১ জানুয়ারি ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন
বেতবুনিয়ায় অনুশীলনের সময় ৩ পুলিশ সদস্য গুলিবিদ্ধ
রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ ফায়ারিং রেঞ্জে অনুশীলনের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ জানুয়ারি ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন
কে হচ্ছেন পরবর্তী আইজিপি?
পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জানুয়ারি।
৭ জানুয়ারি ২০২৩, ০১:২৯ অপরাহ্ন
গ্রেপ্তার এড়াতে ‘ডাকাত’ বলে চিৎকার আসামির পরিবারের, হামলায় আহত ৫ পুলিশ
নরসিংদী সদরের চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকায় একই পরিবারের ৩ আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের লোকজনের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
৬ জানুয়ারি ২০২৩, ১২:৩২ অপরাহ্ন
থানা হবে জনগণের ভরসার জায়গা: আইজিপি
মানুষের প্রত্যাশা অনুযায়ী সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, থানা হবে জনগণের সেবা প্রাপ্তির ভরসাস্থল।
৫ জানুয়ারি ২০২৩, ০১:৪৯ অপরাহ্ন
বিএনপির গণমিছিল: আজও পথচারীদের ফোন চেক করল পুলিশ
রাজধানীতে বিএনপির গণমিছিলের আগে অন্তত ২টি এলাকায় চেকপোস্টে পথচারীদের ফোন চেক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবনসহ কয়েকটি পুলিশ চেকপোস্টে পথচারীদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।
৩০ ডিসেম্বর ২০২২, ০৪:৫২ অপরাহ্ন
রিজভীসহ ১২ বিএনপি নেতার জামিন শুনানি ১ ফেব্রুয়ারি
ঢাকার নয়াপল্টনে ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১২ নেতাকর্মীর দায়ের করা মামলার জামিন আবেদনের শুনানির জন্য ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত।
২৮ ডিসেম্বর ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন
সময় ও সমাজ যাচ্ছে কোন দিকে
চলতি বছরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৩৩ হাজার ৮৬০ পরীক্ষার্থী। ধারণা করা মোটেই অসঙ্গত নয় যে, এদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের সন্তান। এটাও অনুমান করি যে, ছেলেদের তুলনায় মেয়েরাই ঝরে পড়েছে অধিক সংখ্যাতে। কারো বিয়ে হয়ে যায়, কারো বাবা-মা পড়াশোনার খরচ যোগাতে ব্যর্থ হন। কিন্তু এরই মধ্যে কয়েকটি অসামান্য খবর বের হয়েছে যাতে দেখা যাচ্ছে মেয়েদের কেউ কেউ সে রকমেই অসম্ভব কাজ করেছে যেমনটা করেছে তাদেরই বয়সী সাফ চ্যাম্পিয়ান আমাদের নারী ফুটবল খেলোয়াড়রা।
২৫ ডিসেম্বর ২০২২, ০২:১৬ পূর্বাহ্ন
পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত
পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
২৪ ডিসেম্বর ২০২২, ১১:২৯ পূর্বাহ্ন
গায়েবি মামলা কী এবং কেন
আদালতে আইনজীবীরা বলেন, ১০ বছর আগে মারা গেছেন এমন মানুষকেও এসব মামলায় আসামি করা হয়েছে৷ ২০০৭ সালে মারা গেছেন এমন ব্যক্তিও আছেন আসামি তালিকায়৷
২৩ ডিসেম্বর ২০২২, ০৬:৩৬ পূর্বাহ্ন
ডিবির যে অভিযানের তদন্তে উত্তরের চেয়েও প্রশ্ন বেশি
২০১৬ সালে রাজধানীর পল্টনের একটি হোটেল থেকে জাল ব্যাংক নোট ‘জব্দ’ করা নিয়ে দায়ের করা মামলায় ঢাকার আদালতে ২টি পরস্পরবিরোধী তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
২০ ডিসেম্বর ২০২২, ০৫:০৮ পূর্বাহ্ন
আ. লীগের সম্মেলনে পুলিশকে স্বেচ্ছাসেবক হিসেবে পেতে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ
ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে আগত কাউন্সিলর এবং ডেলিগেটদের সহায়তার জন্য পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অনুরোধ করেছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
১৯ ডিসেম্বর ২০২২, ০২:৩৫ অপরাহ্ন
‘ঢাকায় ২ কোটি লোকের বিঘ্ন সৃষ্টি করবেন, পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখবে?’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গত ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশ নিয়ে বলেছেন, ঢাকা শহরে ২ কোটি লোকের বসবাস। সেই ২ কোটি লোকের বিঘ্ন সৃষ্টি করবেন, আর পুলিশ তা তাকিয়ে তাকিয়ে দেখবে?
১৭ ডিসেম্বর ২০২২, ১২:২৫ অপরাহ্ন
‘বিএনপির রাজনীতি করা কি পাপ’
ফজিলাতুন্নেসার পরিবারের জন্য সেই রাতটি ছিল ভয়াবহ। বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশের ২ দিন আগে মধ্যরাতে আওয়ামী লীগের কর্মীরা ওয়ারীতে ফজিলাতুন্নেসার বাড়িতে হামলা চালিয়ে তার এক ছেলেকে হত্যা করে এবং আরেক ছেলেকে ধরে নিয়ে যায়।
১৬ ডিসেম্বর ২০২২, ১০:৩১ পূর্বাহ্ন
র্যাব-ডিবি সুন্দরভাবে বিশ্লেষণ করে ফারদিনের মৃত্যুর বিষয়টি বলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরের মৃত্যুর বিষয়টি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সুন্দরভাবে বিশ্লেষণ করে বলেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একইসঙ্গে এ বিষয়ে কিছু জানার থাকলে র্যাব ও ডিবির সঙ্গে কথা বলার পরামর্শও দেন তিনি।
১৬ ডিসেম্বর ২০২২, ০৬:২৩ পূর্বাহ্ন
বিএনপির ১১২ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রমনা থানায় করা ২ মামলায় বিএনপির ১১২ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
১৫ ডিসেম্বর ২০২২, ০৭:৫৯ পূর্বাহ্ন
ফারদিনের মৃত্যুর তদন্ত বিষয়ে জানতে ডিবি কার্যালয়ে বুয়েট শিক্ষার্থীরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর তদন্তের বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
১৫ ডিসেম্বর ২০২২, ০৫:৩৬ পূর্বাহ্ন
সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়া পুলিশকে দায়িত্ব থেকে অব্যাহতি
জাতীয় সংসদ ভবনের সামনে ফুটপাত থেকে লাইভ সম্প্রচারের সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকের মাইক্রোফোন কেড়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
১২ ডিসেম্বর ২০২২, ০৭:৩০ পূর্বাহ্ন