প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কোনো কথা বিশ্বাস করি না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আমরা কখনোই প্রধানমন্ত্রীর কোনো কথা বিশ্বাস করি না। এটা এ কারণে যে তারা যা বলে, তা করে না।'
১৭ আগস্ট ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ন

একনেকে ২ হাজার ৫০৪ কোটি টাকার ৬ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ৫০৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় সম্বলিত ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ৬২৮ কোটি ১৩ লাখ টাকা ও বৈদেশিক অর্থায়ন ৮৭৬ কোটি ৬২ লাখ টাকা।
১৬ আগস্ট ২০২২, ০৯:০৭ পূর্বাহ্ন

প্রাইভেটকারে ভায়াডাক্ট: দোষীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার উত্তরায় ভায়াডাক্ট চাপায় ৫ জন নিহত হওয়ার ঘটনায় তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে এবং শাস্তির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
১৬ আগস্ট ২০২২, ০৭:২৩ পূর্বাহ্ন

এবার রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিকল্পনা

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিকল্পনা করছে সরকার।
১৬ আগস্ট ২০২২, ০৬:৪৯ পূর্বাহ্ন

ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
১৪ আগস্ট ২০২২, ১২:৩৩ অপরাহ্ন

‘খুনি নূর, ডালিম, জিয়া ও মোস্তাক প্রায়ই ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসায় আসত’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতীয় নির্বাচন ঘনিয়ে আসায় তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র জোরদার করা হচ্ছে।
৩ আগস্ট ২০২২, ০৫:১৬ অপরাহ্ন

ডলার সাশ্রয়ে টেলিটকের ফাইভ-জি প্রকল্প স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে টেলিটকের অধীন ২৩৬ কোটি টাকার ফাইভ-জি প্রকল্প সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২ আগস্ট ২০২২, ০৯:৩৭ পূর্বাহ্ন

অনেকে ঘষে-মেজে বিএ-এমএ পাস করেই চাকরির পেছনে ছুটে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে খাপ খাওয়াতে তরুণ প্রজন্মকে দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
৩১ জুলাই ২০২২, ১২:২৮ অপরাহ্ন

আগামী দশকের মধ্যে শক্তিশালী ডি-৮ অর্থনৈতিক অঞ্চল করা সম্ভব: প্রধানমন্ত্রী

আগামী দশকের মধ্যে শক্তিশালী ডি-৮ অর্থনৈতিক অঞ্চল করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৭ জুলাই ২০২২, ০৬:৫১ পূর্বাহ্ন

কম গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকল্প ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৫ জুলাই ২০২২, ১০:০৪ পূর্বাহ্ন

চলতি বছরের শেষে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

চলতি বছরের শেষ নাগাদ জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৪ জুলাই ২০২২, ০৫:০৬ অপরাহ্ন

হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক: প্রধানমন্ত্রী

সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা নাই নাই, গেল গেল, হায় হায় করে বেড়াচ্ছে, এই হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। মাঝে মাঝে একটু তাদের তো বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই, দেশ এগিয়ে যাক। দেশ এগিয়ে যাবে, জনগণের ওপর আমাদের ভরসা আছে। জনগণ আমাদের পাশে আছে।
২৪ জুলাই ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন

কিছু লোক সারাক্ষণ আমাদের দোষ-খুঁত ধরার চেষ্টায় থাকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা নেই পুনর্ব্যক্ত করে বলেছেন, এমনকি তারা যদি প্রধানমন্ত্রীর বাড়িও ঘেরাও করতে আসে, গণতন্ত্রে বিশ্বাসী হিসেবে তিনি বিএনপি নেতাদের চা পানে আপ্যায়িত করবেন এবং ধৈর্য ধরে তাদের কথা শুনবেন।
২৩ জুলাই ২০২২, ০৬:২৪ অপরাহ্ন

কে কী বললো সেদিকে আমাদের খুব বেশি নজর দিতে হবে না: প্রধানমন্ত্রী

প্রশাসনিক কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি মনে করি আমাদের প্রশাসনিক কর্মকর্তা বা অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা প্রত্যেকে স্ব স্ব অবস্থানে দায়িত্ব পালন করছেন বলেই কিন্তু আমরা অনেক দেশের থেকে ভালো অবস্থানে এগিয়ে যাচ্ছি।
২৩ জুলাই ২০২২, ০৭:৩৯ পূর্বাহ্ন

বিদ্যুৎ ব্যবহারসহ অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের সবাইকে বিদ্যুৎ ব্যবহারসহ অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
১৯ জুলাই ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ন

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

ইতালির জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।
১৪ জুলাই ২০২২, ০৬:৫৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন দিলেন শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন লাগানো হয়েছে। 
৯ জুলাই ২০২২, ০৫:০১ অপরাহ্ন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা কে এই ঋষি সুনক

বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে গুঞ্জন শুরু হয়েছে, কে হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।  
৭ জুলাই ২০২২, ০৮:০৪ অপরাহ্ন

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বরিস জনসন। এরপর থেকেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে, কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
৭ জুলাই ২০২২, ০৫:১৭ অপরাহ্ন

লোডশেডিং করতেই হবে, উৎপাদনও সীমিত রাখতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুৎ আমরা সবার ঘরে দিয়েছি এটা ঠিক। বর্তমানে কিন্তু আমাদের লোডশেডিং করতেই হবে এবং উৎপাদনও আমাদের সীমিত রাখতে হবে। যাতে আমাদের এই ভর্তুকিটা না দিতে হয়।
৬ জুলাই ২০২২, ০৭:৫০ পূর্বাহ্ন