বাংলাদেশ-ভারত সিরিজ

বাংলাদেশের নির্বিষ বোলিং, ভারতের লিড ছাড়িয়ে গেল চারশো

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার শুবমান গিল ও রিশভ পান্ত তৃতীয় দিন সকালে নেমে দেখাচ্ছেন দাপট। তরতরিয়ে রান বাড়াচ্ছেন ভারতের। তাতের লিড ছাড়িয়ে গেছে চারশো। এই দুজনের ব্যাটের ঝাঁজে অনেকটা দিশেহারা দেখাচ্ছে বাংলাদেশ দলকে। 
২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

১৭ উইকেট পতনের দিনে বাংলাদেশ বিপক্ষে তিনশ ছাড়িয়ে ভারতের লিড

প্রথম ইনিংসে পাওয়া ২২৭ রানের বিশাল লিডকে ৩০৮ পর্যন্ত নিয়ে গেছে ভারতীয়রা। ফলে দ্বিতীয় ইনিংসে বিশাল লক্ষ্য তাড়া করার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

দেড়শোর আগে গুটিয়ে বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশ

চেন্নাইতে শুক্রবার দ্বিতীয় দিনে লাঞ্চের আগে নেমে পুরো দুই দেশনও টিকতে পারেনি বাংলাদেশের ইনিংস। ৪৭.১ ওভারে নাজমুল হোসেন শান্তরা অলআউট হয়েছেন ১৪৯ রানে।
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

ব্যাটিং বিপর্যয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ভারতের ৩৭৬ রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১১২ রান। মেহেদী হসান মিরাজ ১২ করে ক্রিজে আছেন। শেষ দুই ব্যাটারকে নিয়ে রান বাড়ানোর দায়িত্ব তার। এই সেশনে বাংলাদেশ হারায় ৫ উইকেট, তুলতে পারে ৮৬  রান।
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

চরম বিপর্যয়ে সাকিব-লিটনের প্রতিরোধ

৪০ রানে ৫ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। 
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

হাসানের অনন্য অর্জনের দিনে ভারত থামল ৩৭৬ রানে

হাসানের অর্জনের দিনে ৩৭৬ রানে অলআউট ভারত।
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

দিনশেষে অশ্বিন-জাদেজায় ম্লান হাসানের শুরুর ঝলক

জাদেজার ফিফটি ও অশ্বিনের সেঞ্চুরিতে কোণঠাসা অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে বড় পুঁজির পথে রয়েছে স্বাগতিকরা।
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

ভারতকে কোণঠাসা করে বাংলাদেশের আরেকটি দারুণ সেশন

বৃহস্পতিবার চেন্নাই টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। চা-বিরতি পর্যন্ত ভারতে স্কোর ৬ উইকেটে ১৭৬। প্রথম সেশনের মতন দ্বিতীয় সেশনেও ৩ উইকেট নিয়েছে বাংলাদেশ, এই সেশনে ২৫ ওভারে ভারত তুলেছে ৮৮ রান। 
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

রোহিত-গিল-কোহলিকে ফিরিয়ে হাসানের দাপট

বৃহস্পতিবার চেন্নাইর চিদাম্বরম স্টেডিয়ামের আকাশ ছিল কিছুটা মেঘলা। সকালের আর্দ্রতা কাজে লাগাতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নতুন বল হাতে নিয়ে শুরুতেই ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে থাকেন হাসান। তার ঝলকে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। 
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

টস জিতে বোলিং নিল বাংলাদেশ

বৃহস্পতিবার চেন্নাইর চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরুর আগে আকাশ কিছুটা মেঘলা। শান্ত জানান এই কন্ডিশনে পেসাররা সুবিধা পাবে তাই বল করার সিদ্ধান্ত নিয়েছেন।
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চেন্নাইতে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ১২ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে হায়দরাবাদে শেষ হবে সিরিজ।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

‘বাংলাদেশ এখন গোনায় ধরার মতন শক্তি’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিজেদের সামর্থ্যের বেশ বড় বার্তাই দিতে পেরেছে বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে সিরিজের আগে নাজমুল হোসেন শান্তরা পাচ্ছে বেশ সমীহ। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার যেমন বলছেন, টেস্টে বাংলাদেশ এখন গোনায় ধরার মতন শক্তি।
১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে শচীনের আরেক রেকর্ড ভাঙার সামনে কোহলি

ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করায় শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গিয়ে নতুন রেকর্ড আগেই করেছেন বিরাট কোহলি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে মাস্টার ব্যাটারকে আরেকটা জায়গায় ছাড়ানোর সামনে তিনি।
১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

হার্শার দেখা এটাই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড

লম্বা সময় ধরেই বাংলাদেশের ক্রিকেট অনেক ভালো-মন্দ দেখে আসছেন হার্শা ভোগলে। সে হিসেবে বাংলাদেশের ক্রিকেটের একজন অনুসারীও বলা যায় ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকারকে। ভারত সফরে যাওয়া বাংলাদেশের বর্তমান টেস্টে নিয়েও প্রশংসায় মেতেছেন তিনি।
১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

‘ভারতীয় দলের শক্তির কথা মাথায় রাখা উচিত বাংলাদেশের’

১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট কানপুরে। শামি না থাকলেও এই সিরিজে ভারতের পেস আক্রমণে আছেন জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজের মতন বোলাররা।
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন

‘লম্বা চিন্তা না করে’ পাঁচদিন ভালো খেলার পরিকল্পনা বাংলাদেশের

পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ করার পর প্রত্যাশা বেড়ে গেছে বাংলাদেশের সমর্থকদের। সেই পারদ খুব ভালো করে টের পাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন প্রতিপক্ষের শক্তি, সামর্থ্যের কথা।
১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

চেন্নাইতে বাংলাদেশের জন্য ‘লাল মাটির উইকেট’

১৯ সেপ্টেম্বর চেন্নাইতে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সিরিজ খেলতে রোববার ভারতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। এই সিরিজ শুরুর বেশ আগে থেকেই উইকেট নিয়ে শুরু হয়েছে জল্পনা।
১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

ভারতে বাংলাদেশের যেমন সম্ভাবনা দেখেন জাকের

পাকিস্তানের বিপক্ষে সাফল্যে পাওয়া আত্মবিশ্বাসকে পুঁজি করে ভারতের মাটিতেও বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন তিনি।
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন

‘কারো মতো হতে চাই না, নাহিদ রানাই হতে চাই’

গত মার্চে টেস্ট অভিষেকের পর গতির কারণেই আলোড়ন তুলেছেন ২১ পেরুনো নাহিদ। ৩ টেস্টে ১১ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার পাকিস্তান সফরে ঘণ্টায় ১৫২ কিলোমিটার গতিতে বল করে নজর কাড়েন।
১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে ভারতের মিডল অর্ডারে রাহুল নাকি সরফরাজ?

ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে যশভি জয়সওয়াল,  তিনে শুভমান গিল। চারে ফিরছেন বিরাট কোহলি। এরপর গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর স্পট। চোটে না পড়লে লোকেশ রাহুলের নামই সংশয়হীনভাবে লিখে ফেলা হতো। এবার একটু হলেও ভাবনা চিন্তা করতে হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে।
১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন