বিএনপি
পিরোজপুরে বিএনপির গণমিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৩০
পিরোজপুরে ছাত্রলীগের হামলায় পণ্ড হয়ে গেছে বিএনপির গণমিছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে পিরোজপুরে এ কর্মসূচির আয়োজন করেছিল বিএনপি।
২৪ ডিসেম্বর ২০২২, ০৮:৫৩ পূর্বাহ্ন
বিএনপির গণমিছিল: খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ব্যারিকেড
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে আজ শনিবার খুলনায় বিএনপি’র গণমিছিল অনুষ্ঠিত হবে। আজ সকাল থেকে খুলনা বিএনপি কার্যালয়ের সামনে ব্যারিকেড দিয়ে পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে।
২৪ ডিসেম্বর ২০২২, ০৭:০৫ পূর্বাহ্ন
আওয়ামী লীগের সম্মেলনে আসেনি বিএনপি
আওয়ামী লীগের আমন্ত্রণে শরিক দলগুলোর নেতারা দলটির ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন। অন্যান্য দলের নেতারা অংশ নিলেও বিএনপি এতে অংশ নেয়নি।
২৪ ডিসেম্বর ২০২২, ০৬:২৪ পূর্বাহ্ন
ফরিদপুরে বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ফরিদপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৩ ডিসেম্বর ২০২২, ০৬:১৪ অপরাহ্ন
ফখরুল-আব্বাসের হাইকোর্টে জামিন চাইতে অন্তত ৯ দিন অপেক্ষা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টে জামিন চাইতে অন্তত ৯ দিন অপেক্ষা করতে হতে পারে। কারণ, আদালতে বর্তমানে বার্ষিক ছুটি চলছে এবং ছুটি শেষে আগামী ২ জানুয়ারি থেকে পুনরায় আদালতের কার্যক্রম শুরু হবে।
২৩ ডিসেম্বর ২০২২, ০৩:৩২ অপরাহ্ন
‘ডান্ডাবেড়ির কারণে মায়ের মরদেহ কবরে নামাতে না পারা অমানবিক’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ডান্ডাবেড়ির কারণে মায়ের মরদেহ কবরে নামাতে না পারা অমানবিক।
২৩ ডিসেম্বর ২০২২, ১২:১৪ অপরাহ্ন
কারাগারে নেতাদের যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে: বিএনপি
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ সিনিয়র নেতাদের সঙ্গে কারাগারে অমানবিক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
২৩ ডিসেম্বর ২০২২, ০৯:৫২ পূর্বাহ্ন
আ. লীগের সম্মেলনে বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ
আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন
গায়েবি মামলা কী এবং কেন
আদালতে আইনজীবীরা বলেন, ১০ বছর আগে মারা গেছেন এমন মানুষকেও এসব মামলায় আসামি করা হয়েছে৷ ২০০৭ সালে মারা গেছেন এমন ব্যক্তিও আছেন আসামি তালিকায়৷
২৩ ডিসেম্বর ২০২২, ০৬:৩৬ পূর্বাহ্ন
বিএনপির সঙ্গে নতুন করে সংলাপের কোনো সুযোগ নেই: সিইসি
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে নতুন করে কোনো সংলাপের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
২২ ডিসেম্বর ২০২২, ০৮:৪৫ পূর্বাহ্ন
১২ দলের নতুন জোট
সরকারকে ক্ষমতা থেকে অপসারণ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি বাস্তবায়নে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের মধ্য থেকে ১২টি দল নতুন জোট গঠন করেছে।
২২ ডিসেম্বর ২০২২, ০৭:৪৪ পূর্বাহ্ন
বিএনপির আন্দোলন নিয়ে আমাদের মাথাব্যথা নেই: আমির হোসেন আমু
‘রাষ্ট্র মেরামতে’ বিএনপির ২৭ দফার রূপরেখায় ‘রেইনবো নেশন’ ও ‘ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন’ গঠনের লক্ষ্য একই বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
২১ ডিসেম্বর ২০২২, ০৩:০৫ অপরাহ্ন
চতুর্থবারের মতো মির্জা ফখরুল-মির্জা আব্বাসের জামিন আবেদন নাকচ
রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন চতুর্থবারের মতো নাকচ করে দিয়েছেন আদালত।
২১ ডিসেম্বর ২০২২, ১০:২১ পূর্বাহ্ন
বিচারাধীন আসামিকে ডান্ডাবেড়ি পরানো ‘বেআইনি, শাস্তিযোগ্য অপরাধ’
মায়ের জানাজায় অংশ নিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজমকে গতকাল মঙ্গলবার ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। এ সময় তাকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো হয়। ওই অবস্থায় তিনি মায়ের জানাজা নামাজ পড়ান।
২১ ডিসেম্বর ২০২২, ০৮:০৬ পূর্বাহ্ন
৩ বার নাকচের পর আবারও জামিন আবেদন মির্জা ফখরুল-মির্জা আব্বাসের
রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়েছেন।
২১ ডিসেম্বর ২০২২, ০৬:২৬ পূর্বাহ্ন
সভাপতি শেখ হাসিনা, আলোচনা সাধারণ সম্পাদক নিয়ে
ক্ষমতাসীন আওয়ামী লীগ আগামী ২৪ ডিসেম্বর তাদের ২২তম ত্রৈবার্ষিক জাতীয় কাউন্সিল করতে প্রস্তুত। এখন পর্যন্ত একটি বিষয়ই নিশ্চিত যে, দলটি সভাপতি হিসেবে ১০ম বারের মতো নির্বাচিত হতে যাচ্ছেন শেখ হাসিনা। ১৯৮১ সালে দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি।
২১ ডিসেম্বর ২০২২, ০৫:৩৬ পূর্বাহ্ন
বিএনপি নির্বাচনে অংশ না নিলে অপূর্ণতা থেকে যাবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে একটি অপূর্ণতা থেকে যাবে।’
২০ ডিসেম্বর ২০২২, ০৮:০৯ অপরাহ্ন
চাপাবাজি করে বলছে, বিএনপি আমলে নাকি রাষ্ট্র ধ্বংস হয়েছে: খন্দকার মোশাররফ
রাষ্ট্র মেরামতে বিএনপির ২৭ দফা রূপরেখার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, চাপাবাজি করে বলছে, বিএনপির আমলে নাকি রাষ্ট্র ধ্বংস হয়েছে। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা জনগণ বিশ্বাস করবে না।
২০ ডিসেম্বর ২০২২, ১১:০৪ পূর্বাহ্ন
টাঙ্গাইলে বিএনপির ১৭ নেতাকর্মীকে আটকের অভিযোগ
টাঙ্গাইলে বিএনপির ১৭ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থানীয় নেতারা। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি পুলিশ।
২০ ডিসেম্বর ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন
ভোট চুরি আমরা করি না: কাদের
রাষ্ট্র মেরামতের দাবি করে বিএনপি ঘোষিত ২৭ রূপরেখাকে ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এতে আন্দোলন জমবে না, মানুষ বিভ্রান্ত হবেন না বলে আওয়ামী লীগ মনে করে।’
২০ ডিসেম্বর ২০২২, ০৮:২৫ পূর্বাহ্ন