বিএনপি
অন্য ভেন্যু খুঁজছে বিএনপি
আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া তৃতীয় কোনো ভেন্যুতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ হতে পারে।
৪ ডিসেম্বর ২০২২, ১১:২১ পূর্বাহ্ন
পুরান ঢাকায় ইশরাকের ওপর ‘ছাত্রলীগের’ হামলা, গাড়ি ভাঙচুর
পুরান ঢাকায় লিফলেট বিতরণকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে বিএনপি নেতা ইশরাক হোসেনের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।
৪ ডিসেম্বর ২০২২, ১১:০৫ পূর্বাহ্ন
‘১০ ডিসেম্বর বিএনপি অরাজকতা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘রাজশাহীতে বিএনপি সেমিফাইনাল খেলার ঘোষণা দিয়েছিল, ৭ দিন চেষ্টা করেও তেমন লোক জড়ো করতে পারেনি। আমরা ড্রোনে তোলা ছবিতে দেখেছি, বিএনপির সমাবেশের মাঠ ছিল ফাঁকা ফাঁকা। এই বাহাদুরি নিয়ে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গিয়ে ফাইনাল খেলবেন এবং তারপর থেকে আপনাদের (বিএনপি) কথামতো দেশ চলবে-এটি মুর্খের স্বর্গে বাস করা ছাড়া আর কিছুই নয়।
৪ ডিসেম্বর ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন
১০ ডিসেম্বর সমাবেশ: ডিএমপি কার্যালয়ে বিএনপি প্রতিনিধি দল
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে গেছে বিএনপির প্রতিনিধি দল।
৪ ডিসেম্বর ২০২২, ১০:১১ পূর্বাহ্ন
‘সোহরাওয়ার্দী-তুরাগ তীর ছাড়া বিকল্প প্রস্তাব বিবেচনা করবে বিএনপি’
ঢাকায় আগামী ১০ ডিসেম্বরের গণসমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও তুরাগ তীর ছাড়া বিকল্প প্রস্তাব বিএনপি বিবেচনা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ পূর্বাহ্ন
‘নয়াপল্টনকে অস্থিতিশীল করতে সরকারের এজেন্সিগুলো নাশকতা করছে’
নয়াপল্টনকে অস্থিতিশীল করতে সরকারের এজেন্সিগুলো নাশকতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ডিসেম্বর ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন
নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ: মামলায় আসামি বিএনপির ১৫ নেতা-কর্মীসহ অজ্ঞাত ৬০
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১৫ নেতা-কর্মীসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে।
৪ ডিসেম্বর ২০২২, ০৮:১৪ পূর্বাহ্ন
সরকারি কর্মকর্তারা এখন আ. লীগের চেয়ে বড় আ. লীগ: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি কর্মকর্তারা এখন আওয়ামী লীগের চেয়ে বড় আওয়ামী লীগ হয়ে গেছে।
৪ ডিসেম্বর ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ন
বিএনপির জরুরি সংবাদ সম্মেলন দুপুর ২টায়
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ডিসেম্বর ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন
বিএনপির ২১ নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে মামলা
ফরিদপুরের সদরপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৩ ডিসেম্বর ২০২২, ০২:১৭ অপরাহ্ন
নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
৩ ডিসেম্বর ২০২২, ০১:৫৫ অপরাহ্ন
‘আপনারা ঢাকা দখল করবেন, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুক্তিযুদ্ধের যেখানে সূচনা, ৭ মার্চের ঘোষণা, পাকিস্তানি হানাদার বাহিনী যেখানে আত্মসমর্পণ করেছে, সেই সোহরাওয়ার্দী উদ্যান মির্জা ফখরুলের পছন্দ না। তিনি চান পল্টন, ৩৫ হাজার স্কয়ার ফিট জায়গা। অথচ সোহরাওয়ার্দী উদ্যানে বেগম জিয়া অনেক প্রোগ্রাম করেছেন। গত নির্বাচনেও তিনি এখানে সমাবেশ করেছেন।
৩ ডিসেম্বর ২০২২, ১২:৪১ অপরাহ্ন
রাজশাহীতে বিএনপির গণসমাবেশ শেষে বাস চলাচল শুরু
মালিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় রাজশাহীতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে।
৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ন
১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে দুঃস্বপ্ন দেখছে সরকার: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকায় ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে সরকার দুঃস্বপ্ন দেখছে।
৩ ডিসেম্বর ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ন
নিষেধ না মেনে বিএনপি যদি নয়াপল্টনে জড়ো হয় পুলিশই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের নিষেধ না মেনে যদি ১০ ডিসেম্বর বিএনপি নয়াপল্টনে তাদের কার্যালয়ের সামনে জড়ো হয় তাহলে পুলিশই ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
৩ ডিসেম্বর ২০২২, ১১:০৯ পূর্বাহ্ন
বিএনপি নয়াপল্টনে সমাবেশের সিদ্ধান্ত বদলাবে, প্রত্যাশা আইজিপির
বিএনপি নয়াপল্টনে ঢাকা বিভাগীয় গণসমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
৩ ডিসেম্বর ২০২২, ০৯:১০ পূর্বাহ্ন
কুমিল্লায় মোবাইল ফোন চুরির মতো বিএনপি ভোট চুরি করে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির কুমিল্লার সমাবেশ থেকে ৭১টি মোবাইল ফোন চুরি হয়ে গেছে। এ জন্য ৭১টি মামলা হয়েছে। বিএনপির বিরুদ্ধে বিএনপি। চুরি করল বিএনপি। এভাবেই তারা ভোট চুরি করে।’
৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫০ পূর্বাহ্ন
নয়াপল্টনে কোনো সমাবেশ হবে না, হতে দেওয়া হবে না: কামরুল
বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
৩ ডিসেম্বর ২০২২, ০৭:৫৫ পূর্বাহ্ন
মাদ্রাসা ময়দান কানায় কানায় পূর্ণ, বক্তব্য দিচ্ছেন স্থানীয় নেতারা
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশের জন্য নির্ধারিত মাদ্রাসা ময়দান দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ।
৩ ডিসেম্বর ২০২২, ০৭:৩৫ পূর্বাহ্ন
বিএনপির হাতে দেশ তুলে দেওয়া যাবে না, ব্যাখ্যা দেবেন শেখ হাসিনা
আগামীকাল চট্টগ্রামে অনুষ্ঠেয় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক জনসভায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
৩ ডিসেম্বর ২০২২, ০৭:০৬ পূর্বাহ্ন