বিএনপি

গণসমাবেশ: পথে ৫০০ নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ বিএনপির

বরিশালে বিএনপির গণসমাবেশে যাওয়া-আসার পথে অন্তত ৫০০ নেতাকর্মীর ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ তুলেছে বিএনপি।
৬ নভেম্বর ২০২২, ১২:৩৩ অপরাহ্ন

বিএনপিকে আমরা বাধা দেই না-তারা মনে করে: কাদের

বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ বাধা দেয় না বলে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি মনে করে বাধা দেওয়া হচ্ছে।
৬ নভেম্বর ২০২২, ১০:২২ পূর্বাহ্ন

যেভাবে এত বড় গণসমাবেশ আয়োজন করলো বিএনপি

পরিবহন ধর্মঘট, হুমকি-ধামকি উপেক্ষা করে বরিশালে বড় জনসমাবেশ করেছে বিএনপি। এর আগের বিভাগীয় সমাবেশগুলোতেও একই ধরনের বাধা ছিল। চট্টগ্রামের পলো গ্রাউন্ডের সমাবেশের পর ময়মনসিংহ, খুলনা ও রংপুরে সমাবেশের ২ দিন আগে থেকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
৬ নভেম্বর ২০২২, ১০:১৫ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা সুলতানার ২ দিনের রিমান্ড

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক সংসদ সদস্য সুলতানা আহাম্মেদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৬ নভেম্বর ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা সুলতানার ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক সংসদ সদস্য সুলতানা আহাম্মেদকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।
৬ নভেম্বর ২০২২, ০৮:১৬ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষা: বিএনপির সিলেট বিভাগীয় সম্মেলন ১৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সিলেট বিভাগীয় সম্মেলন ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিএনপি।
৬ নভেম্বর ২০২২, ০৭:৪২ পূর্বাহ্ন

বরিশাল থেকে ঢাকাসহ সব জেলায় বাস ও লঞ্চ চলাচল শুরু

বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার পর বরিশাল-ঢাকা রুটে বাস ও লঞ্চ চলাচল পুনরায় শুরু হয়।
৫ নভেম্বর ২০২২, ০৫:২৮ অপরাহ্ন

‘বিএনপিকে ছাড় দেওয়া হচ্ছে, ডিসেম্বরে আর দেওয়া হবে না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে এখন ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না।
৫ নভেম্বর ২০২২, ০৩:০৭ অপরাহ্ন

বিএনপির গণসমাবেশ শেষ, বরিশালে লঞ্চ ও থ্রি হুইলার চালু

বরিশালে বিএনপির গণসমাবেশ শেষে থ্রি হুইলার ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। কিন্তু, এখনো বাস চলাচল বন্ধ আছে।
৫ নভেম্বর ২০২২, ১২:৫৮ অপরাহ্ন

‘ক্ষতি করতে গিয়ে প্রশাসন আমাদের উপকার করেছে’

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদের জন্য এই ছাউনির ব্যবস্থা করেছে। এজন্য তারা একটা ধন্যবাদ অবশ্যই পেতে পারে। আমাদের ক্ষতি করতে গিয়ে তারা আমাদের উপকার করেছেন।
৫ নভেম্বর ২০২২, ১২:৩৮ অপরাহ্ন

‘হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল আমরা বলেছি, আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে সরকার জনগণকে বিভ্রান্ত করছে। কিন্তু আমাদের অবস্থান খুবই পরিষ্কার। হাসিনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সংসদ থেকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
৫ নভেম্বর ২০২২, ১১:২৫ পূর্বাহ্ন

আ. লীগ তৃতীয় বিভাগের, বিএনপি প্রথম বিভাগের দল: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণসমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে বরিশালের মানুষ বিপ্লব ঘটিয়েছেন। আজ প্রমাণ হয়েছে যে, বিএনপি নেতাকর্মীদের কোনো সমাবেশে অংশ নিতে কোনো পরিবহনের দরকার পড়ে না।
৫ নভেম্বর ২০২২, ১০:৩৩ পূর্বাহ্ন

বিচ্ছিন্ন বরিশালে যেভাবে পৌঁছালেন বিএনপি নেতা-কর্মীরা

ধর্মঘটে অভ্যন্তরীন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ। চলছে না ৩ চাকার কোনো যানও। ভোলার সঙ্গে নৌ যোগাযোগও বন্ধ। এভাবে গত ২ দিন সারাদেশ থেকে বরিশাল কার্যত বিচ্ছিন্ন আছে।
৫ নভেম্বর ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ন

মিছিলের নগরী বরিশাল

বরিশাল হয়ে উঠেছে মিছিলের নগরী। বিএনপির নেতা-কর্মীরা মিছিল থেকে দিচ্ছেন বিক্ষুব্ধ শ্লোগান। তাদের হাতে দেখা যায় প্ল্যাকার্ড, ব্যানার, ধানের শীষ।
৫ নভেম্বর ২০২২, ০৭:২৩ পূর্বাহ্ন

‘বিএনপির মহাসমাবেশের থেকে কুমিল্লা মহানগর আ. লীগ সম্মেলনে বেশি লোক’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টের মাস্টার মাইন্ড সেনাপতি জিয়াউর রহমান।
৫ নভেম্বর ২০২২, ০৬:৪২ পূর্বাহ্ন

সমাবেশস্থলে যাওয়ার পথে ইশরাকের গাড়িবহরে ‘হামলা’

বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। সেসময় বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে। এতে গাড়িতে থাকা বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
৫ নভেম্বর ২০২২, ০৬:০৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু উদ্যানের বাইরে সভাস্থলের ব্যাপ্তি ছাড়িয়েছে প্রায় ৩ কিলোমিটার

বিএনপির বরিশালের বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। কিন্তু, তার অনেক আগে থেকেই দলীয় নেতা-কর্মীদের পদভারে মুখরিত হয়ে উঠেছে উদ্যান প্রাঙ্গণ। সকাল ১১টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়েছে। গত রাত থেকেই মিছিলে-স্লোগানে নেতা-কর্মীরা মাতিয়ে রেখেছেন চারপাশ। সমাবেশস্থলসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকাজুড়ে লক্ষাধিক বিএনপি নেতা-কর্মী অবস্থান করছেন। ট্রলারে করে এখনো আসছেন নেতা-কর্মীরা।
৫ নভেম্বর ২০২২, ০৫:০৯ পূর্বাহ্ন

বিএনপির গণসমাবেশে যোগ দিতে কার্গোতে ওঠার সময় যুবক নিহত

বরগুনা থেকে বিএনপির গণসমাবেশে যোগ দিতে কার্গোতে ওঠার সময় ১ যুবক নিহত হয়েছেন।
৪ নভেম্বর ২০২২, ০৮:১৫ অপরাহ্ন

বরিশালে বিএনপির গণসমাবেশের জন্য প্রস্তুত বঙ্গবন্ধু উদ্যান

বিএনপির বিভাগীয় গণসমাবেশের জন্য প্রস্তুত বরিশালের বঙ্গবন্ধু উদ্যান। সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
৪ নভেম্বর ২০২২, ০৭:২৩ অপরাহ্ন

পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল বহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে দাবি করেছে জেলা বিএনপি।
৪ নভেম্বর ২০২২, ০৫:২৩ অপরাহ্ন