বিএনপি

মিরপুরে সংঘর্ষ: বিএনপির ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় ২ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৩ অপরাহ্ন

আওয়ামী লীগ গণতন্ত্র-বিরোধী ও সন্ত্রাসী শক্তি: মির্জা ফখরুল

হামলা-গ্রেপ্তার করে আন্দোলনকে দমানো ‍যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ সেপ্টেম্বর ২০২২, ১০:২০ পূর্বাহ্ন

বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দ্বিধাগ্রস্ত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বেগম খালেদা জিয়া এবং বিএনপির নেতা তারেক রহমান আইনের দৃষ্টিতে নির্বাচনের অযোগ্য।
১৫ সেপ্টেম্বর ২০২২, ১২:১৯ অপরাহ্ন

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করা হয়েছে। সেটা বাতিল করে সরকার আইন পরিবর্তন করেছে, সংবিধানে পরিবর্তন করেছে। তখন থেকেই মূলত ধারাবাহিকভাবে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।’  
১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৫ পূর্বাহ্ন

সমাবেশে যোগ দিতে ‘বাধা’, মিরপুরে বিএনপি-আ. লীগ সংঘর্ষ

বিএনপির নেতা-কর্মীদের সমাবেশে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৩ পূর্বাহ্ন

গাড়ি ভাঙচুর-পুলিশ ওপর হামলা: বিএনপির ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকার দৈনিক বাংলা ক্রসিংয়ে ২০১৭ সালের অক্টোবরে গাড়ি ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা ও দায়িত্ব পালন বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আমানুল্লাহ আমানসহ বিএনপির ৫১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত।
১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগ কোনো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর বলেছেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে কোনো সরকার থাকলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগ এখন কোনো নির্বাচনেই প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না। এ সরকার আসার পর থেকে নির্বাচনী ব্যবস্থাটাকেই ধ্বংস করে ফেলেছে। কোনো নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বী দেখতেই চায় না।’
১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:১০ অপরাহ্ন

সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে যুবদল নেতা মকসুদকে তুলে নেওয়ার অভিযোগ

সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে ‍তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার পরিবার ও দলীয় নেতৃবৃন্দ।
১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ন

বিএনপিতে আন্দোলন-নির্বাচনের নেতা নেই: ওবায়দুল কাদের

বিএনপিতে আন্দোলন ও নির্বাচন করার মতো কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন

লালমনিরহাটে আ. লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির সমাবেশে হামলার অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় বিএনপির অন্তত ৮ নেতাকর্মী আহত হয়েছেন। এসময় বিএনপির দলীয় কার্যালয়েও ভাঙচুর করা হয়।
১৩ সেপ্টেম্বর ২০২২, ০২:১৯ অপরাহ্ন

‘সরকার হটানোর যুগপৎ আন্দোলনের রূপরেখা শিগগিরই প্রকাশ করা হবে’

সরকার হটানোর ‘যুগপৎ’ আন্দোলনের রূপরেখা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন

‘বুক পেতে গুলি খাবো কিন্তু রাজপথ ছাড়বো না, এটা আমাদের শপথ’

সরকার হটাতে এবার ভিন্ন প্রক্রিয়ায় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।
১২ সেপ্টেম্বর ২০২২, ০২:০০ অপরাহ্ন

হাইকোর্টে আগাম জামিন পেলেন বিএনপির আরও ৩৩৭ নেতা-কর্মী

গাড়ি ভাঙচুর ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা ১২টি পৃথক মামলায় ৮ জেলার আরও ৩৩৭ জন বিএনপি নেতা-কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
১২ সেপ্টেম্বর ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন

‘পিরোজপুরে হামলা-মামলায় অতিষ্ঠ বিএনপি নেতাকর্মীরা’

সম্প্রতি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে পিরোজপুরে হামলা আর মামলায় বিএনপির  নেতাকর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এ অভিযোগ করেন।
১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৬ অপরাহ্ন

জনগণকে প্রতিপক্ষ বানালে পরিণতি শুভ হবে না: প্রশাসনকে মির্জা ফখরুল

জনগণকে প্রতিপক্ষ বানালে এর পরিণতি শুভ হবে না বলে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৪ অপরাহ্ন

ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির অনুমোদন দিয়েছে বিএনপি।
১১ সেপ্টেম্বর ২০২২, ০১:২১ অপরাহ্ন

‘প্রধানমন্ত্রীর মতামতের পর খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতামতের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
১১ সেপ্টেম্বর ২০২২, ১২:২৬ অপরাহ্ন

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
১১ সেপ্টেম্বর ২০২২, ১০:৫০ পূর্বাহ্ন

ঢাকায় ১৬ দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা বিএনপির

জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে ৩ কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে ১৬টি প্রতিবাদ সমাবেশ কর্মসূচি শুরু করেছে বিএনপি।
১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৪ অপরাহ্ন

আ. লীগ-বিএনপি সংঘর্ষ: বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বৃহস্পতিবারের ঘটনায় আজ শনিবার নাজিরপুর থানায় উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মো. সিদ্দিকুর রহমান মামলাটি করেন।
১০ সেপ্টেম্বর ২০২২, ০১:১৯ অপরাহ্ন