বিপিএল ২০২৪
বিপিএলে তার খেলাটা ‘আদর্শ পরিস্থিতি না’, বললেন মাশরাফি
রংপুর রাইডার্সের বিপক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৭ বলে ৬ রান করে আউট হন মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ে উপরে নামলেও তার যেটা মূল কাজ সেই বোলিং করতে দেখা যায়নি। আসলে ফিটনেস ঘাটতিতে বোলিংয়ে জোর দেওয়ার মতন অবস্থায় নেই সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক।
২৩ জানুয়ারি ২০২৪, ১২:১০ অপরাহ্ন
শীতের দুপুরে হেমন্তের দাপট ছাপিয়ে নায়ক বাবর
মঙ্গলবারও দিনের ম্যাচে বিপিএলে বড় রানের দেখা মেলেনি। সিলেটের করা ১২০ রান টপকাতে ৩৯ রানে ৬ উইকেট হারানোর পর শেষ পর্যন্ত বাবর -ওমরজাইয়ের বীরত্বে রংপুর জিতেছে ৪ উইকেটে।
২৩ জানুয়ারি ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
‘আনফিট’ মাশরাফিকে খেলানোয় টুর্নামেন্ট ছোট হচ্ছে, মত আশরাফুলের
৪০ পেরুনো মাশরাফি গত বছরের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর আর মাঠে ছিলেন না। রাজনৈতিক ও নির্বাচনী ব্যস্ততায় কেটেছে তার সময়। এবার বিপিএলের আগে জাতীয় নির্বাচন নিয়ে তুমুল ব্যস্ত ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই ফিটনেস ঘাটতিও তাতে প্রবল হয়েছে।
২৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪ পূর্বাহ্ন
বিপিএলে আজ নামছেন বাবর-রিজওয়ান
বাবর খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। রিজওয়ান আগের আসরের মতন এবারও থাকছেন কুমিল্লায়।
২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
সাকিবের ব্যাপারে বল রংপুরের ‘কোর্টে নেই’
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার সাকিব আল হাসানকে পাচ্ছে না রংপুর রাইডার্স। এই ম্যাচ তো বটেই চোখের চিকিৎসায় সিঙ্গাপুর যাওয়া শীর্ষ অলরাউন্ডার কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে কোন ধারণা করতে পারছে না দলটি।
২৩ জানুয়ারি ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
লুইস-বিজয়ের ব্যাটে তামিমদের উড়িয়ে দিল খুলনা
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে রাতের ম্যাচ ছিল রানে ভরা। বরিশালের ১৮৭ রান ১২ বল আগে পেরিয়ে ৮ উইকেটে অনায়াসে জিতেছে খুলনা। দলের জয়ে ৪৪ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন বিজয়। তবে জেতার ভিত গড়ে দেন লুইসই। মাত্র ২২ বলে ২৪০ স্ট্রাইকরেটে ৫৩ করে যান তিনি।
২২ জানুয়ারি ২০২৪, ০৪:০৩ অপরাহ্ন
তানজিদ-জাদরানের ব্যাটে ঢাকাকে উড়িয়ে দিল চট্টগ্রাম
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৬ রান করে ঢাকা। ১০ বল বাকি থাকতে ওই পুঁজি টপকে যায় চট্টগ্রাম।
২২ জানুয়ারি ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন
খেলোয়াড় তালিকার বাইরে থেকে কনকাশন বদলি নেওয়া নিয়ে প্রশ্ন
কনকাশন বদলি হিসেবে নামেন আরেক লঙ্কান লাসিথ করসপোল। সমস্যা হচ্ছে করসপোলের নাম ম্যাচ শুরুর আগে দেওয়া খেলোয়াড় তালিকাতে ছিলো না।
২২ জানুয়ারি ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন
বিপিএল খেলতে আসা কে এই আলেক্স রস?
৩১ পেরুনো ডানহাতি ব্যাটার রসের স্বীকৃত টি-টোয়েন্টির ক্যারিয়ার এত ঝলমলে নয়। ১১৪ ম্যাচ খেলে রান করেছেন ২৭.৫০ গড় আর ১২৬.৭৪ স্ট্রাইকরেটে, সবই গড়পড়তা।
২১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
আগামীতে বাংলাদেশের কোচ হওয়ার ইচ্ছা তৈরি ‘হতে পারে’ অ্যামব্রোসের
গতবারের মতন এবারও অ্যামব্রোস ধারাভাষ্যকার হিসেবে এসেছেন বিপিএলে। দ্য ডেইলি স্টারের সঙ্গে ছোট্ট আলাপচারিতায় তিনি জানিয়েছেন তার কিছু ভাবনার কথা।
২১ জানুয়ারি ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
চোখের সমস্যায় ধুঁকতে থাকা সাকিব এবার যাবেন সিঙ্গাপুর, সিলেট পর্বের আগে অনিশ্চিত
বিপিএলের ঠিক আগে চোখের চিকিৎসা করাতে লন্ডনে গিয়েছিলেন শীর্ষ এই অলরাউন্ডার। লন্ডন থেকে ফিরে বিপিএলে নেমে ব্যাট হাত ২ রান করলেও বোলিংয়ে তাকে জুতসই দেখা গেছে। ১৬ রানে তিনি পান ২ উইকেট।
২১ জানুয়ারি ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন
দেখা হলেও কোন কথা হলো না সাকিব-তামিমের
শনিবার সাকিব-তামিমের দুই দলের লড়াই বলে দর্শকদের আগ্রহ ছিলো এই ম্যাচ ঘিরে। তাতে সাকিবের রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারায় তামিমের ফরচুন বরিশাল।
২০ জানুয়ারি ২০২৪, ১২:১১ অপরাহ্ন
খালেদের ক্যারিয়ার সেরা বোলিং, চার মাস পর ফিরে তামিমের শুরুর ঝলক
শনিবার সাকিব আল হাসান ও তামিম ইকবালের দলের লড়াই দেখতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ছিলো বিপুল দর্শক। ভরা আমেজে বিপিএলের দশম আসরে ভালো শুরু পেল ফরচুন বরিশাল। ফেভারিট রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারালো তারা।
২০ জানুয়ারি ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
দুই রাত না ঘুমিয়ে এমন ঝড়ো ইনিংস খেলেন নাজিবুল্লাহ
শাহাদাত হোসেন দিপুর সঙ্গে তার ৬৮ অবিচ্ছিন্ন ১২১ রানের জুটিতে সিলেটের ১৭৭ পেরিয়ে ৭ উইকেটে জিতে যায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রান তাড়ায় এমন আগ্রাসী ইনিংস খেলায় অনুমিতভাবেই ম্যাচ সেরা হয়েছেন তিনি। পরে পুরস্কার তিনি এসে জানান না ঘুমিয়ে খেলতে নামার কথা।
২০ জানুয়ারি ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
নাঈমের ভিন্নরূপ, ধরাশায়ী চ্যাম্পিয়ন কুমিল্লা
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের প্রথম ম্যাচে কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে দুর্দান্ত ঢাকা।
১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
বিপিএলের প্রথম ম্যাচেই শরিফুলের হ্যাটট্রিক
শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ইতিহাসের সপ্তম হ্যাটট্রিক করেন বাঁহাতি পেসার শরিফুল।
১৯ জানুয়ারি ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন
ছোট্ট আয়োজনে বিপিএলের দশম আসরের উদ্বোধন
যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে উদ্বোধন করেন টুর্নামেন্টের। বেলুন উড়িয়ে, স্মোক কালার বোম ফাটিয়ে সারা হয় মিনিট দশেকের আয়োজন।
১৯ জানুয়ারি ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
‘শোনা কথায় কান দিতে হয় না’
এবার বিপিএলে ইমরুল কায়েসকে সরিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব দেওয়া হয়েছে লিটনকে। প্রথমবারের মতন বিপিএলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা হবে ডানহাতি ব্যাটারের।
১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
‘দেশীয় স্টাইলে চলবে’ বিপিএল
২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলে প্রতিবছরই আলোচনা হচ্ছে মৌলিক কয়েকটি অসঙ্গতি নিয়ে। এসব জায়গায় নেই কোন বদল।
১৮ জানুয়ারি ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
মিরাজকে ‘দল চালাতে’ বলবেন বরিশাল অধিনায়ক তামিম
বরিশালের দলে এবার নেতৃত্ব দেওয়ার মতন আছেন বেশ কয়েকজন। তামিম-মিরাজ ছাড়াও মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের সাবেক অধিনায়ক। দলটিকে কে নেতৃত্ব দেবেন এটি ছিল কৌতূহলের বিষয়। টুর্নামেন্ট শুরুর দুদিন আগে তামিমকে অধিনায়ক করার ঘোষণা দেওয়া হয়, সহ-অধিনায়ক করা হয়নি কাউকে।
১৮ জানুয়ারি ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন