ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের সঙ্গে মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের বৈঠক
আইনজীবী ও কর্মচারীদের পাল্টাপাল্টি অবস্থানের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে চলমান অচলাবস্থা নিরসনে আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে জেলা আইনজীবী সমিতির নেতাদের বৈঠক হয়েছে।
১২ জানুয়ারি ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগকর্মীর ছুরিকাঘাতে সাংবাদিক নিহত
ব্রাহ্মণবাড়িয়া শহরে ইজিবাইকের গতিরোধ করে এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে।
৯ জানুয়ারি ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের আদালত বর্জন বাড়ল আরও ৩ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির চলমান আদালত বর্জন কর্মসূচি আরও ৩ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই কর্মসূচি।
৯ জানুয়ারি ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কার্যদিবস ধরে বন্ধ আদালতের বিচার কাজ
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজসহ ২ বিচারক ও নাজিরের অপসারণের দাবিতে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। আজ সোমবারও তাদের কর্মসূচি অব্যাহত থাকায় টানা ৪ কার্যদিবস ধরে আদালতে বিচার কাজ বন্ধ আছে।
৯ জানুয়ারি ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে আচরণ ন্যাক্কারজনক: জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন
ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারকের (জেলা জজ) সঙ্গে এজলাস চলাকালে করা আচরণের নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
৬ জানুয়ারি ২০২৩, ০১:২৫ অপরাহ্ন
বিচারকের প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীদের আচরণ খারাপ ছিল: আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ ফারুকের সঙ্গে এজলাস চলাকালে আইনজীবীদের আচরণ খারাপ ছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
৬ জানুয়ারি ২০২৩, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতিসহ ৩ জনকে হাইকোর্টে তলব
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আরও দুই আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর এজলাসে হট্টগোল এবং বিচারককে গালিগালাজের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে তাদের তলব করা হয়।
৫ জানুয়ারি ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
বিপ্লবী উল্লাসকরের জন্মভিটা সংরক্ষণে ডিসিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি
দীর্ঘদিন ধরে ব্যক্তি মালিকানাধীন ও অস্তিত্ব সংকটে থাকা ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা অবশেষে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
৩১ ডিসেম্বর ২০২২, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় সওজের জায়গা থেকে ২০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় সড়কের দুই পাশে প্রায় ১৫০ শতক (দেড় একর) জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।
২৮ ডিসেম্বর ২০২২, ১২:৫৮ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ৩ ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ৩টি ট্রাকের সংঘর্ষে একজন চালক নিহত এবং আরেকজন চালক আহত হয়েছেন।
২৭ ডিসেম্বর ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন
আশুগঞ্জ রেলস্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে চাতাল শ্রমিক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনে ট্রেন থেকে নামার পরপরই ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক চাতাল শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন।
২৩ ডিসেম্বর ২০২২, ১১:২১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক আটকে রেখে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়া এক পরিবহন নেতাকে 'থাপ্পড়' দেওয়ার ঘটনার জেরে কুমিল্লা-সিলেট মহাসড়ক আটকে রেখে বিক্ষোভ করেছে স্থানীয় পরিবহন নেতা ও শ্রমিকরা।
২০ ডিসেম্বর ২০২২, ০৬:৫১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় লরিচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ‘ওভারটেক করতে গিয়ে’ লরির চাপায় মোটর সাইকেলের চালক নিহত ও ২ আরোহী গুরুতর আহত হয়েছেন।
১৯ ডিসেম্বর ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন
বৃটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা বেদখল
উল্লাসকর দত্ত ছিলেন বৃটিশবিরোধী আন্দোলনের একজন সশস্ত্র বিপ্লবী। এই বিপ্লবীর জন্ম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছতে। তার বসতভিটার একটি অংশ বেদখল হয়ে গেছে। আর বাকি অংশ যেন দাঁড়িয়ে আছে মাটির সঙ্গে মিশে যাওয়ার অপেক্ষায়।
১১ ডিসেম্বর ২০২২, ১২:১৯ অপরাহ্ন
অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ
নভেম্বরের শেষ সপ্তাহ। ভারতীয় সেনাবাহিনীর ৫৭ মাউন্টেন ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল গনজালভেসের সঙ্গে বৈঠকে বসেন এস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ। বৈঠকে উপস্থিত ছিলেন দ্বিতীয় ইস্ট বেঙ্গলের অধিনায়ক মেজর মইনুল হোসেন চৌধুরী ও ১১ ইস্ট বেঙ্গলের অধিনায়ক মেজর আবু সালেহ মোহাম্মদ নাসিম। গুরুত্বপূর্ণ এই বৈঠকে যুদ্ধের নানা বিষয়ে আলোচনা হয়।
৫ ডিসেম্বর ২০২২, ০১:০৩ অপরাহ্ন
নবীনগর আ. লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি, আহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনের পরপরই কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় একজন আহত হয়েছেন।
২৭ নভেম্বর ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন
দ্বার খুললো দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মনকাশাইর গ্রামে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্পের দ্বার উন্মোচিত হলো।
২৬ নভেম্বর ২০২২, ০৬:৪৭ পূর্বাহ্ন
অস্তিত্ব সংকটে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী উল্লাসকর দত্তের ঐতিহাসিক বাড়ির সামনের অংশে পাকা ভবন তৈরি করে ঢেকে ফেলা হচ্ছে।
১৮ নভেম্বর ২০২২, ০৩:১৯ পূর্বাহ্ন
৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আ. লীগ সম্মেলন, আলোচনায় ৭ নেতা
প্রায় ৮ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে। ক্ষমতাসীন দলটির নেতৃত্ব নির্বাচনের এই আয়োজন ঘিরে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন। শহরের রাস্তাঘাট সাজানো হয়েছে বর্ণিল তোরণে।
১২ নভেম্বর ২০২২, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লাখ টাকায় ৪ কিলোমিটার দীর্ঘ দ. কোরিয়ার পতাকা
পাঁচ লাখ টাকা খরচ করে ৪ কিলোমিটার দীর্ঘ পতাকা বানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাল্লা গ্রামের আবু কাউসার মিন্টু।
১১ নভেম্বর ২০২২, ০৩:২০ অপরাহ্ন