রংপুর
টাকার বস্তার বিছানার ওপর ফখরুল শুয়ে আছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে।
২৯ অক্টোবর ২০২২, ১২:০৪ অপরাহ্ন
শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল
বিএনপির এমপিরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৯ অক্টোবর ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন
রংপুরে সমাবেশস্থলে কাহারোল বিএনপির যুগ্ম-আহ্বায়কের মৃত্যু
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশস্থলে কাহারোল উপজেলার বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মারা গেছেন।
২৯ অক্টোবর ২০২২, ১০:৪২ পূর্বাহ্ন
রংপুরের জনসভাস্থল পূর্ণ, মূল সড়কেও বিএনপি নেতা-কর্মীদের অবস্থান
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে রংপুর বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার রংপুর কালেক্টরেট মাঠে সমাবেশ শুরু হয়। এতে কালেক্টরেট মাঠ থেকে ৩০০ মিটার দূরে মূল সড়ক পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা অবস্থান করছেন।
২৯ অক্টোবর ২০২২, ০৮:৫০ পূর্বাহ্ন
বাস ধর্মঘটে আয় বেড়েছে ইজিবাইক চালকদের
মহাসড়কে নসিমন, করিমন ও ইজিবাইকসহ ৩ চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাস মালিক সমিতি রংপুরসহ বিভিন্ন জেলায় ধর্মঘটের ডাক দেওয়ায় ইজিবাইকসহ ৩ চাকার যানবাহনের চলাচল বেড়েছে। পাশাপাশি আয়ও বেড়েছে কয়েকগুণ।
২৯ অক্টোবর ২০২২, ০৬:০৯ পূর্বাহ্ন
বিএনপির গণসমাবেশ: রংপুরে আবাসিক হোটেলে পুলিশি অভিযানের অভিযোগ
রংপুরে সমাবেশকে কেন্দ্র করে বিভাগের ৮টি জেলা থেকে গতকাল শুক্রবার রাতেই বিএনপি নেতা-কর্মীরা কালেক্টরেট ঈদগাহ মাঠে চলে এসেছেন। এ মাঠেই আজ বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
২৯ অক্টোবর ২০২২, ০৬:০১ পূর্বাহ্ন
রংপুরে পৌঁছেছেন মির্জা ফখরুল
বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৮ অক্টোবর ২০২২, ০৪:৪৩ অপরাহ্ন
বিভাগীয় গণসমাবেশ: বিএনপি নেতাকর্মীতে ভরে গেছে রংপুরের কালেক্টরেট মাঠ
রাত পোহালেই রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ। বিএনপি নেতা-কর্মীরা ধর্মঘট উপেক্ষা করে একদিন আগে বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলা থেকে ইতোমধ্যে সমাবেশস্থলে জড়ো হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে কালেক্টরেট মাঠটি বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে গেছে।
২৮ অক্টোবর ২০২২, ০৪:১৬ অপরাহ্ন
‘পুতুল’ পরিবহন মালিক নেতাদের ব্যবহার করে সরকার পরিবহন ধর্মঘট দিয়েছে: বিএনপি
আগামীকাল শনিবার রংপুরের কালেক্টরেট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ। এ সমাবেশে দেশবাসী ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং এ কারণে সরকার সমাবেশ বানচালের ষড়যন্ত্র করেছে বলে দাবি করেছেন সমাবেশের সমন্বয়ক ও বিএনপির সহ-সভাপতি এ জেড এম জাহিদ।
২৮ অক্টোবর ২০২২, ০১:০১ অপরাহ্ন
রংপুরে বিএনপির বিলবোর্ড নিয়ে ক্ষুব্ধ আ. লীগ, হুঁশিয়ারির ১ ঘণ্টার মধ্যে অপসারণ
রংপুর শহরে আওয়ামী লীগ নেতাদের ফেস্টুন সম্বলিত বিলবোর্ডের উপর বিএনপির গণসমাবেশের ফেস্টুন লাগানোর ঘটনায় হুঁশিয়ারি দিয়েছে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
২৮ অক্টোবর ২০২২, ১২:০১ অপরাহ্ন
রংপুরে যাওয়ার পথে নীলফামারীর বিএনপির নেতাকর্মীদের বাধার অভিযোগ
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আগামীকাল শনিবার বিএনপির গণসমাবেশে উপলক্ষে দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজ শুক্রবার ভোর থেকেই নীলফামারী থেকে যাত্রা করেন।
২৮ অক্টোবর ২০২২, ১১:১৯ পূর্বাহ্ন
বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
রংপুর বাস মালিক সমিতির ডাকা পরিবহন ধর্মঘটের কারণে বিভাগের সবগুলো রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ট্রেনগুলোতে ভিড় বেড়েছে যাত্রীদের।
২৮ অক্টোবর ২০২২, ০৮:২৩ পূর্বাহ্ন
রংপুরে পৌঁছানো বিএনপি নেতা-কর্মীদের গুদামঘরে রাতযাপন
রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশের ১ দিন আগে শুক্রবার ভোর ৬টা থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট। তার আগেই বৃহস্পতিবার রাত থেকে রংপুরে আসতে শুরু করেছেন আশপাশের জেলা-উপজেলার দলীয় নেতা-কর্মীরা।
২৮ অক্টোবর ২০২২, ০৬:৫৪ পূর্বাহ্ন
রংপুরে দূর পাল্লার বাসও বন্ধ, যাত্রীদের দুর্ভোগ
রংপুরের সদর উপজেলার বালিচড়া গ্রামের মিজান তার ৩ বছরের বাচ্চা ও স্ত্রীকে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় যাওয়ার উদ্দেশে রংপুর শহরের কামারপাড়া বাসস্ট্যান্ডে আসেন। কোনো টিকিট না পেয়ে ফিরে যান বাসায়।
২৮ অক্টোবর ২০২২, ০৫:০৮ পূর্বাহ্ন
ধর্মঘট এড়াতে মধ্যরাতে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতা-কর্মীদের রংপুর যাত্রা
বিএনপির বিভাগীয় সমাবেশের আগে রংপুর পরিবহন মালিক সমিতি আজ শুক্রবার ভোর ৬টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দেওয়ায় গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ঠাকুরগাঁও-পঞ্চগড়ের দলীয় নেতা-কর্মীরা রংপুরে রওনা দেন।
২৮ অক্টোবর ২০২২, ০৩:২০ পূর্বাহ্ন
বিভাগের ৭ জেলা থেকে রংপুর যায়নি কোনো বাস
রংপুরের পরিবহন মালিক সমিতি আগামীকাল শুক্রবার ভোর ৬টা থেকে ৩৬ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে। তবে তার আগেই আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভাগের ৭ জেলা থেকে রংপুরগামী বাস চলাচল অনেকাংশে বন্ধ হয়ে গেছে।
২৭ অক্টোবর ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন
বিএনপির সমাবেশের আগে এবার রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক
মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যানচলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে আগামী ২৮ অক্টোবর ভোর ৬টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মটর মালিক সমিতি।
২৭ অক্টোবর ২০২২, ০৯:১১ পূর্বাহ্ন
রংপুরে বিএনপির সমাবেশে ৩ দিন আগে থেকেই আসছেন নেতা-কর্মীরা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন থেকে রংপুরে বিএনপির সমাবেশস্থলে এসেছেন মোস্তাফিজুর রহমান (৪৬) ও রহিদুল ইসলাম (৪০)।
২৭ অক্টোবর ২০২২, ০৮:৩২ পূর্বাহ্ন
‘কোনো বাধাই রংপুরে গণসমাবেশ আটকাতে পারবে না’
চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর এবার রংপুরের বিভাগীয় সমাবেশ ঘিরে চাঙ্গা হচ্ছে বিএনপি। আগামী ২৯ অক্টোবরের সমাবেশকে সামনে রেখে বিভাগ জুড়ে চলছে নানা প্রস্তুতি।
২৬ অক্টোবর ২০২২, ১২:০৯ অপরাহ্ন
বজ্রপাতে একসঙ্গে ৫ শ্রমিকের মৃত্যু
রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ইটভাটার ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড়ে এ ঘটনা ঘটে।
১১ অক্টোবর ২০২২, ১১:২২ পূর্বাহ্ন