লোডশেডিং

‘বিদ্যুৎকেন্দ্র বন্ধ করল, কিন্তু লোডশেডিংয়ে তো ডিজেলের ব্যবহার বাড়বে’

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধের ঘোষণা দিলেও ক্যাপাসিটি চার্জ দেওয়া বন্ধ থাকছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, ৬টি বেসরকারি ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রকে বছরে ১ হাজার ৭৫০ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হয়।
১৯ জুলাই ২০২২, ০৪:২৪ অপরাহ্ন

এসি, বাতি বন্ধ রেখে সংসদ ভবনে বৈঠক করল স্থায়ী কমিটি

চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ রেখে বৈঠক করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
১৯ জুলাই ২০২২, ০১:১০ অপরাহ্ন

কেন রুটিন করে লোডশেডিং?

আবারও ফিরে এসেছে লোডশেডিং। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। তীব্র গরমে স্বাভাবিক জীবন হয়ে উঠেছে আরও কঠিন। এ অবস্থার কারণ কি শুধুই গ্যাস নিয়ে আন্তর্জাতিক অস্থিরতা?
১৮ জুলাই ২০২২, ০২:১৬ অপরাহ্ন

লোডশেডিং থাকবেই, খরচ কমাতে আরও যা করবে সরকার

লোডশেডিং করা ছাড়া আগামী সেপ্টেম্বরের আগে গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট নিরসনের কোনো উপায় দেখছে না সরকার। ততদিন পর্যন্ত আরও কী কী উদ্যোগ নিয়ে বিদ্যুতের ব্যবহার কমানো যায়, সেগুলো নিয়ে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেছেন বিদ্যুৎ ও জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৭ জুলাই ২০২২, ১০:০৫ পূর্বাহ্ন

বিদ্যুৎ-গ্যাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা আগামীকাল

সারাদেশের বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সভা হবে।
৬ জুলাই ২০২২, ০৩:৩৪ অপরাহ্ন

ভুল নীতি, দুর্নীতির কারণে বিদ্যুতের গল্প গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: সিপিবি

সারাদেশে বিদ্যুতের লোডশেডিংয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরিভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
৬ জুলাই ২০২২, ০২:৪৫ অপরাহ্ন

রংপুর বিভাগ: ক্রমাগত লোডশেডিংয়ে জনজীবনে নাভিশ্বাস

দেশের অন্য অঞ্চলগুলোর পাশাপাশি ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে রংপুরসহ বিভাগের ৮ জেলা। লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে জনজীবন এক প্রকার অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ছাড়া অব্যাহত লোডশেডিংয়ের কারণে রংপুর বিভাগের শত শত কারখানা, বিশেষ করে চালকলগুলোর উৎপাদন ব্যহত হচ্ছে মারাত্মকভাবে।
৬ জুলাই ২০২২, ০৯:২১ পূর্বাহ্ন

গ্যাস সংকটে ‘অনির্দিষ্টকালের’ বিদ্যুৎ-বিভ্রাট

প্রাকৃতিক গ্যাস সরবরাহের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে লোডশেডিং চলছে।
৫ জুলাই ২০২২, ০৫:০৮ পূর্বাহ্ন

গ্রামে গাছপালার আধিক্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন তৈরি করে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গ্রামীণ এলাকায় গাছপালার আধিক্যকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিঘ্ন সৃষ্টিকারী হিসেবে উল্লেখ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
১৪ জুন ২০২২, ০৩:৩৭ অপরাহ্ন