সুনামগঞ্জ
সুনামগঞ্জে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সুনামগঞ্জে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ চাঁদাবাজি বন্ধ, বাস শ্রমিক নির্যাতনের বিচার ও অবৈধ যাত্রী পরিবহন বন্ধের ৩ দফা দাবিতে আগামী ৪ মে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলার বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
৩০ এপ্রিল ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
সিলেট বিভাগে বজ্রপাতে ৯ জনের মৃত্যু
মৃতদের মধ্যে ৮ জন প্রতিকূল আবহাওয়ায় হাওরে বোরো ধান কাটছিলেন। একজন জমি থেকে গরু নিয়ে আনার সময় বজ্রপাতে মারা যান।
২৩ এপ্রিল ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ৫ খাল রক্ষার নির্দেশ উচ্চ আদালতের
সুনামগঞ্জের তেঘরিয়া, বড়পাড়া, কামার, বলাইখালী ও নলুয়াখালী খাল রক্ষায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) জনস্বার্থে করা একটি মামলার প্রাথমিক শুনানি শেষে বেঞ্চ আদেশ দেন।
১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের ঘিরে থাকা বাড়ি থেকে বিস্ফোরক সামগ্রী উদ্ধার: পুলিশ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
৮ জানুয়ারি ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
২৪ ঘণ্টা জনভোগান্তির পর সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
প্রায় ২৪ ঘণ্টা জনভোগান্তির পর প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
২৫ নভেম্বর ২০২২, ০১:২২ অপরাহ্ন
সুনামগঞ্জে হঠাৎ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সুনামগঞ্জে সড়কের পাশে দাড় করিয়ে রাখা ৩টি দূরপাল্লার বাসের বিরুদ্ধে মামলা ও জব্দ করার প্রতিবাদে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন বাস মালিক ও শ্রমিকরা।
২৪ নভেম্বর ২০২২, ০৫:৪২ অপরাহ্ন
‘নৌকায় আসতে বাধ্য হয়েছি, রাতে নৌকাতেই থাকব’
‘বাস বন্ধ করা হয়েছে। বাধ্য হয়েই নৌকা নিয়ে আসতে হয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে যত বাধা আসুক, আমরা দমব না। সিলেটের সমাবেশ সফল হবেই। রাতে নৌকায় থাকব, তবু সমাবেশ সফল করে ছাড়ব।’
১৮ নভেম্বর ২০২২, ০২:৫৬ অপরাহ্ন
যাদুকাটা নদী ভ্রমণে পাবেন মনে রাখার মতো স্মৃতি
প্রবাহমান স্বচ্ছ পানি, নীল দিগন্ত আর সবুজ গালিচার পাহাড়, সব মিলিয়ে যেন প্রকৃতির এক অপূর্ব মিথস্ক্রিয়া সুনামগঞ্জের যাদুকাটা নদী। সারাজীবন মনে রাখার মতো কোনো ভ্রমণের স্মৃতি জমিয়ে রাখতে চাইলে ঘুরে আসতে পারেন নদীটি।
১৭ নভেম্বর ২০২২, ০৮:৩১ পূর্বাহ্ন
সুনামগঞ্জে আ. লীগের সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
১৪ নভেম্বর ২০২২, ১০:৩৬ পূর্বাহ্ন
এক সেতুতে সুনামগঞ্জের সঙ্গে ঢাকার দূরত্ব কমলো ৫৫ কিমি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারার নদীর ওপর সিলেট বিভাগের দীর্ঘতম ‘রাণীগঞ্জ সেতু’র উদ্বোধন হবে আজ। এর মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওড়বেষ্টিত জেলা সুনামগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকার সড়ক দূরত্ব কমছে প্রায় ৫৫ কিলোমিটার।
৭ নভেম্বর ২০২২, ০৩:০০ পূর্বাহ্ন
স্কুলে নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে রড পড়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
৩০ অক্টোবর ২০২২, ১০:৪৯ পূর্বাহ্ন
ঝুমনের জামিন আবারও নামঞ্জুর, উচ্চ আদালতে যাবে পরিবার
পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ঝুমন দাশের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন সুনামগঞ্জের আদালত।
২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:০৯ পূর্বাহ্ন
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে ঝুমন দাশ
ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আবারও ঝুমন দাশ আপনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
৩১ আগস্ট ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন
ঝুমন দাশকে ১২ ঘণ্টা আটকে রেখে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে পুলিশ
আবারও ফেসবুকে ধর্ম অবমাননাকর পোস্ট দিয়েছেন, এমন অভিযোগে ১২ ঘণ্টার বেশি থানায় আটকে রাখার পর সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ের ঝুমন দাশ আপনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে পুলিশ।
৩১ আগস্ট ২০২২, ০২:৪৭ পূর্বাহ্ন
আশ্রয়ণের ঘরে ‘রডের ব্যবহার নেই বললেই চলে’, গুঁড়িয়ে দিলো প্রশাসন
মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণে কম রড ব্যবহার করে বিম নির্মাণের অভিযোগের সত্যতা পেয়ে ৫টি অর্ধসমাপ্ত ঘর পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।
১৪ আগস্ট ২০২২, ০৭:০০ পূর্বাহ্ন
‘মুকুটবিহীন’ এক রানীর গল্প
প্রায় ৩০ বছর আগে যাত্রী রানী বর্মন পরিবারসহ গ্রাম থেকে সুনামগঞ্জ শহরে আসেন। কিশোর বয়সে বাবা হারানো রানী নতুন আশা নিয়ে শহরে এসেছিলেন।
৫ আগস্ট ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ন
সিলেট-সুনামগঞ্জের ৬০০ পরিবারকে ত্রাণ দিলো অস্ট্রেলিয়ার ‘বাসভূমি’
সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত ৬০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক বাংলা মিডিয়া ‘বাসভূমি’।
২ জুলাই ২০২২, ০৯:১০ পূর্বাহ্ন
সহায়তা পাননি সিলেট-সুনামগঞ্জসহ উত্তরাঞ্চলের অনেক বন্যার্ত
সিলেটের বন্যাদুর্গত এলাকায় গিয়েছিলেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম, দেখে এসেছেন সেখানে কতটা অসহায় জীবনযাপন করছেন বন্যার্তরা।
২৭ জুন ২০২২, ০৩:৩৬ অপরাহ্ন
সুনামগঞ্জে ৯ বেস ক্যাম্প থেকে সেনাবাহিনীর ত্রাণ কার্যক্রম
সুনামগঞ্জে সেনাবাহিনীর ৯ টি বেস ক্যাম্প থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
২২ জুন ২০২২, ০৪:৫০ পূর্বাহ্ন
সিলেট-সুনামগঞ্জ সড়কে কিছু গাড়ি চলছে
উজান থেকে আসা ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে গত সপ্তাহে সিলেট, সুনামগঞ্জে বন্যা শুরু হওয়ার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এই দুই জেলা। পানিতে তলিয়ে যায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক।
২১ জুন ২০২২, ১২:২৯ অপরাহ্ন