২০১৮ এশিয়া কাপ

যেন বাংলাদেশ ভাবনাতেই নেই!

শোয়েব মালিকের সংবাদ সম্মেলন শেষ হতেই বাংলাদেশি এক সাংবাদিক উঠে দাঁড়িয়ে বললেন- ‘এ দেখি পাকিস্তান ক্রিকেটের সংকট ও সম্ভাবনার ফিরিস্তি, বাংলাদেশ ম্যাচ নিয়ে তো কিছুই নেই!’ পাকিস্তানি ও ভারতীয় সাংবাদিকরা মালিককে প্রশ্ন করেছেন তাদের ক্রিকেটের হালচাল নিয়ে, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। চেষ্টা করেও প্রশ্ন করার সুযোগ মেলেনি বাংলাদেশি সাংবাদিকদের। যে কারণে সংবাদ সম্মেলনের আয়োজন, সেই ‘সেমিফাইনাল’ হয়ে উঠা বাংলাদেশ ম্যাচের প্রসঙ্গ তাই আসেইনি ওইভাবে।
২৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৩ পূর্বাহ্ন

মুশফিকের প্রশ্নবিদ্ধ রানআউট

বিপর্যয় সামলে ব্যাট করতে থাকা মুশফিকুর রহিমের রান আউট নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বল হাতে থাকা ফিল্ডার রশিদ খানের পায়ে নাকি হাতে লেগে স্টাম্প ভেঙেছে বারকয়েকের রিপ্লেতেও তা পরিষ্কার হয়নি।
২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৯ অপরাহ্ন

শেষ বলে শ্বাসরুদ্ধকর জয় পেল বাংলাদেশ

শেষ ওভারে দরকার ছিল ৮ রানের। প্রথম বলেই ২ রান নিলেন রশিদ খান। ম্যাচ তখন অনেকটাই আফগানিস্তানের হাতে। শেষ ৫ বলে দরকার ৬ রান। উইকেটে তখনও আছেন সেট ব্যাটসম্যান সামিউল্লাহ শেনওয়ারি। কিন্তু এরপর শুরু হয় মোস্তাফিজুর রহমানের জাদু। লেগ বাই সূত্রে দিলেন আর মাত্র দুটি রান। ৩ রান দূরে থাকতেই আফগানদের বেঁধে ফেলেন কাটার মাস্টার। বাংলাদেশ নেয় মধুর প্রতিশোধ।
২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৯ পূর্বাহ্ন

‘কোন অজুহাত নেই’, সেরা দলই নামাচ্ছে বাংলাদেশ

তিন ক্রিকেটারের আঙুলের চোটে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বিশেষ করে সাকিব আল হাসান নিজের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশের পর তিনি খেলছেন কিনা তা নিয়ে ছিল জোর গুঞ্জন। তবে ম্যাচের আগের দিন অধিনায়ক মাশরাফি মর্তুজা সব উড়িয়ে দিয়েছেন। বলছেন, আর কারো কোন অজুহাত নেই, খেলছে সেরা একাদশ।
১৫ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১৫ পূর্বাহ্ন