ঢাকার চারপাশে হবে ৪ বাস টার্মিনাল

রাজধানীর চারপাশে আরও চারটি বাস টার্মিনাল হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র। এতে করে যানজট নিরসনসহ গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে বলে জানিয়েছেন তারা।
২৩ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ পূর্বাহ্ন

শাহবাগে প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

রাজধানীর শাহবাগ এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৩ ডিসেম্বর ২০২০, ০৮:৫৩ পূর্বাহ্ন

আহমদ শফীর মৃত্যুতে মামলা রাজনৈতিক চক্রান্ত: বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী বলেছেন, সংগঠনের প্রয়াত আমির শাহ আহমদ শফীর মৃত্যু হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হত্যার অভিযোগ তোলা হচ্ছে। আজ বুধবার দুপুরে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পড়েন।
২৩ ডিসেম্বর ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চালকের মরদেহ উদ্ধার, সহকারী আটক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ ডিসেম্বর ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন

হঠাৎ ফ্লাইট বন্ধ, ফিরে এলো সৌদিগামী শতাধিক কর্মী

করোনার নতুন সংক্রমণ রোধ করতে কোনো রকম আগাম ঘোষণা না দিয়ে সৌদি আরব ফ্লাইট বন্ধ করে দেওয়ায় সৌদিগামী শতাধিক কর্মীকে আবুধাবি থেকে গতকাল দেশে ফিরতে হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন

নকল সিঙ্গার ও বাটারফ্লাই সেলাই মেশিনসহ ২ চীনা নাগরিক গ্রেপ্তার

রাজধানী ঢাকার তুরাগ এলাকায় অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে সিঙ্গার ও বাটারফ্লাই ব্র্যান্ডের নকল সেলাই মেশিন উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ন

সিলেটে পরিবহন ধর্মঘট, বেড়েছে জনভোগান্তি

সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পরিবহন শ্রমিকদের সঙ্গে নিয়ে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের ডাকা ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে জনভোগান্তি বেড়েছে।
২৩ ডিসেম্বর ২০২০, ০৭:২৯ পূর্বাহ্ন

আইনজীবী আটকের প্রতিবাদে আদালত বর্জন, বিক্ষোভ

রুবেল আহমেদ ভূঞা নামে এক আইনজীবীকে অপমান করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নুরের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ আইনজীবীরা। আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় আইনজীবীরা আদালত বর্জন করেন।
২৩ ডিসেম্বর ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন

রাজধানীতে ৬০ কোটি টাকার দুই কেজি কোকেনসহ আটক ৬

রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকা থেকে আনুমানিক ৬০ কোটি টাকা মূল্যের দুই কেজি কোকেনসহ কোকেন ব্যবসায়ী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
২৩ ডিসেম্বর ২০২০, ০৬:৪৪ পূর্বাহ্ন

হালুয়াঘাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গুবরাকুড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
২৩ ডিসেম্বর ২০২০, ০৬:৩৩ পূর্বাহ্ন

সরকারি হাসপাতালে অক্সিজেন ঘাটতির শঙ্কা

মূল অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের উত্পাদন প্ল্যান্ট প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ থাকায় সরকারি হাসপাতালে তরল অক্সিজেন সরবরাহে ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে।
২৩ ডিসেম্বর ২০২০, ০৬:২৬ পূর্বাহ্ন

ফেনীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

ফেনীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ১০ বছর বয়সী শিশু মো. রিফাত নিহত হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২০, ০৬:০৬ পূর্বাহ্ন

আমন মৌসুমের ফসল তুলেও কৃষকের গোলা ধানশূন্য

আমন মৌসুমের ফসল তুলেও ধানের অভাবে পড়েছেন লালমনিরহাটের কৃষক পরিবারগুলো। তারা বলেন, এ বছর ধানের উৎপাদন কম হয়েছে। তবে, ধানের উপযুক্ত দাম থাকায় লোকসানে পড়তে হয়নি। সংসার চালাতে উৎপাদিত সব ধানই বিক্রি করে দিতে হয়েছে। এখন বেশি দামে বাজার থেকে চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে।
২৩ ডিসেম্বর ২০২০, ০৫:৫২ পূর্বাহ্ন

আইন না মানায় ৫ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

আইন না মানায় রংপুর বিভাগের পাঁচটি ইটভাটাকে নয় লাখ টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে লালমনিরহাটে একটি ইটভাটা সিলগালা ও রংপুরের পীরগঞ্জের একটি ইটভাটা গুড়িয়ে ফেলা হয়েছে।
২৩ ডিসেম্বর ২০২০, ০৫:৪৪ পূর্বাহ্ন

জামায়াত আমিরকে ‘মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ দিলেন আ. লীগ সংসদ সদস্য

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও আওয়ামী লীগ নেত্রীর কাছ থেকে ‘বীর মুক্তিযোদ্ধা গণসংবর্ধনা’ পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন আমির।
২৩ ডিসেম্বর ২০২০, ০৫:২৬ পূর্বাহ্ন

একই স্থানে আ. লীগের দুপক্ষের সম্মেলন, ১৪৪ ধারা

নাটোরের লালপুর উপজেলায় ১৪৪ ধারা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। দুড়দুড়িয়া ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ আজ বুধবার সকালে দুড়দুড়িয়ার রামপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন আহ্বান করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা ঘোষণা করে।
২৩ ডিসেম্বর ২০২০, ০৫:১৮ পূর্বাহ্ন

পাকিস্তানের কারাগার থেকে ফিরছেন ২৯ বাংলাদেশি

পাকিস্তানের সিন্ধ প্রদেশের মালির এবং করাচী কারাগার থেকে মুক্ত ২৯ জন বাংলাদেশি নাগরিক আজ বুধবার দেশে ফিরছেন।
২৩ ডিসেম্বর ২০২০, ০৫:১৫ পূর্বাহ্ন

ব্যানার-পোস্টারের দখলে বৃক্ষ

মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের দুই বার জরিমানা করেও কোনো কাজ হয়নি। নিজ প্রচারণার স্বার্থে হাট-বাজারসহ রাস্তার দুই পাশের গাছও ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে। আইনকে তোয়াক্কা না করেই যে যার ইচ্ছেমতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
২৩ ডিসেম্বর ২০২০, ০৫:০৬ পূর্বাহ্ন

মানবপাচারে পাপুলের আয় ৩৫৫ কোটি টাকা: সিআইডি

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল ও তার পরিবার গত পাঁচ বছরে মানবপাচার করে ৩৫৫ কোটিরও বেশি টাকা আয় করেছেন।
২২ ডিসেম্বর ২০২০, ০৪:২৩ অপরাহ্ন

তারাব পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

নারায়ণগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনে বিএনপির সমর্থিত মেয়র প্রার্থীসহ দুই জন এবং দুই জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
২২ ডিসেম্বর ২০২০, ০৩:৪২ অপরাহ্ন