বিমানের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট ১ ফেব্রুয়ারি থেকে

ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে আগামী ১ ফেব্রুয়ারি থেকে নিয়মিত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
২১ ডিসেম্বর ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন

২৩-৩১ ডিসেম্বর যুক্তরাজ্যে সব ফ্লাইট স্থগিত করেছে ভারত

আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের সব ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত। যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন খুঁজে পাওয়ার পর আজ সোমবার এ ঘোষণা দিয়েছে ভারত।
২১ ডিসেম্বর ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে ডেটা প্যাক দেবে বাংলালিংক

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাশ্রয়ী মূল্যে ডেটা প্যাক দিবে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।
২১ ডিসেম্বর ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

বিদেশে বাড়ি কেনা দ্বৈত নাগরিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

অর্থপাচারের মাধ্যমে বিদেশে বাড়ি কিনেছেন এমন সব দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারী বাংলাদেশিদের নাম ও ঠিকানার তালিকা চেয়েছেন হাইকোর্ট।
২১ ডিসেম্বর ২০২০, ১০:৪৭ পূর্বাহ্ন

ভুয়া চিকিৎসকের সাজা যাবজ্জীবন ও মৃত্যুদণ্ড চেয়ে রিট

ভুয়া চিকিৎসকের সাজা যাবজ্জীবন কারাদণ্ড ও মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খাঁন রবিন। আজ সোমবার জনস্বার্থে এ রিট আবেদন করেন তিনি।
২১ ডিসেম্বর ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

সিনহা হত্যা মামলা: আদালতে অভিযোগপত্র গ্রহণ

মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম গত ১৩ ডিসেম্বর ১৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্রটি কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-৪ এ দাখিল করেছিলেন।
২১ ডিসেম্বর ২০২০, ১০:২৮ পূর্বাহ্ন

৪০০ বছর পর আজ রাতের আকাশে শনি-বৃহস্পতির ‘মহা-জোড়’

আজ সোমবার রাতের আকাশে দেখা যাবে এক দুর্লভ দৃশ্য। এমন দৃশ্য সর্বশেষ দেখা গিয়েছিল প্রায় ৪০০ বছর আগে।
২১ ডিসেম্বর ২০২০, ১০:২৩ পূর্বাহ্ন

ভারতে পাচারকালে ২০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

ভারতে পাচারের সময় যশোর শহরের পৌরপার্ক এলাকা থেকে আজ সোমবার দুপুরে ২০টি স্বর্ণের বারসহ ইমাদুল ইসলাম (২৬) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
২১ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন

আবরার ফাহাদ হত্যা মামলা: আদালত পরিবর্তনের আবেদন খারিজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১–এ চলবে বলে জানিয়েয়ে হাইকোর্ট।
২১ ডিসেম্বর ২০২০, ০৯:৪৩ পূর্বাহ্ন

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কালশীতে সবুজ বাংলা আবাসিক এলাকার পাশের বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
২১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭ পূর্বাহ্ন

লঞ্চে ডাকাতি: হাতেনাতে একজনকে ধরলেন নৌ পুলিশ

পদ্মা-মেঘনার নৌ সীমানার কাচিকাটা এলাকায় শরীয়তপুর থেকে চাঁদপুরগামী একটি লঞ্চে ডাকাতির সময় একজনকে হাতেনাতে আটক করেছে নৌ পুলিশ কর্মকর্তা। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এমভি শাহআলী-৪ লঞ্চে এ ঘটনা ঘটে।
২১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন

একদিনে আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০, পরীক্ষা ১৫৬৬৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন। ফলে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩১২ জনে।
২১ ডিসেম্বর ২০২০, ০৯:২৫ পূর্বাহ্ন

দুদকের মামলায় কারাগারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাগেরহাট জেলার রামপাল উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. কামাল হোসেনকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
২১ ডিসেম্বর ২০২০, ০৯:০০ পূর্বাহ্ন

‘জারোত হামরা মরি যাবার নাগছোং, কাইও এ্যাকনা কম্বলও দ্যায় না’

'হামরা গরীব মানুষ হামরা প্যাটের ভোগ আর জার সহ্য করির পাং না,' বলছিলেন চরাঞ্চলের শীতার্ত সাহেরা বেওয়া (৬২)। লালমনিরহাট সদর উপজেলার ধরলা নদীর চর কুলাঘাটের সাহেরা বেওয়া বলেন, 'জারোত হামরা মরি যাবার নাগছোং। কাইও হামার খোঁজ ন্যায় না, কাইও এ্যাকনা কম্বলও দ্যায় না। ওই বছর এ্যাকনা কম্বল পাছিনুং সেটা ছিড়ি গ্যাইছে।'
২১ ডিসেম্বর ২০২০, ০৮:৪৬ পূর্বাহ্ন

স্বাধীনতার ৫০ বছরেও অরক্ষিত পদুয়া গণকবর

একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হাজারো মুক্তিযোদ্ধাকে সহযোদ্ধারা নিরুপায় হয়ে ধর্মীয় আচার মেনে-না মেনে ঝোপ-ঝাড়, খাল-বিলসহ বিভিন্ন স্থানে সমাহিত করেছিলেন। এমন ঘটনা সারা দেশেই ঘটেছে। যারা দেশ ও দশের জন্যে জীবন উৎসর্গ করেছেন তাদের গণকবর কোথাও কোথাও স্বাধীনতার ৫০ বছরেও সংরক্ষণ করা হয়নি।
২১ ডিসেম্বর ২০২০, ০৮:৪৫ পূর্বাহ্ন

কালশী বস্তিতে আগুন

রাজধানীর কালশীতে সবুজ বাংলা আবাসিক এলাকার পাশের বস্তিতে আগুন লেগেছে।
২১ ডিসেম্বর ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন

বিমানের সৌদিগামী সব ফ্লাইট ১ সপ্তাহের জন্যে বাতিল

সৌদি সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
২১ ডিসেম্বর ২০২০, ০৮:২৪ পূর্বাহ্ন

আ. লীগ থেকে বহিষ্কার ১৩

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আবদুল বারেক মোল্লার পক্ষে কাজ না করার অভিযোগে কুয়াকাটা পৌর শাখা ও লতাচাপলী ইউনিয়ন শাখার ১৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২১ ডিসেম্বর ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন

বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ ৩ জন রিমান্ডে

কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতাসহ তিন জনের প্রত্যেকের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
২১ ডিসেম্বর ২০২০, ০৮:০৮ পূর্বাহ্ন

এখনো অভুক্ত মানুষ, নিশ্চিত হয়নি খাদ্য নিরাপত্তা

বাংলাদেশ খাদ্য নিরাপত্তা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় অনেক উন্নতি করেছে। তবে এক সরকারি জরিপ থেকে জানা যায়, শহরের দরিদ্র পরিবারগুলোর আট শতাংশ এখনও ঘুমাতে যায় ক্ষুধার্ত পেটে।
২১ ডিসেম্বর ২০২০, ০৭:৫২ পূর্বাহ্ন