টোলের ১ শতাংশ পুনর্বাসন সাইটে ব্যয়ের প্রস্তাব দেবে পদ্মা সেতু কর্তৃপক্ষ

পদ্মা সেতু নির্মাণে শত শত বছরের পুরনো ভিটেমাটি ত্যাগ করেছেন পদ্মাপাড়ের মানুষজন। আর এজন্য নানা ত্যাগ ও কষ্ট হাসিমুখে মেনে নিয়েছেন তারা। সরকার এসব ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পুনর্বাসন সাইটে ঘরবাড়ি, স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ নানা সুবিধা দিয়ে থাকার ব্যবস্থা করেছেন। সেতু চালু হলে অর্জিত টোলের এক শতাংশ পুনর্বাসন সাইটের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে ব্যয় করতে সরকারকে প্রস্তাব দেবে সেতু কর্তৃপক্ষ।
১৯ ডিসেম্বর ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন

বিএনপি অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নেয় জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে।
১৯ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী মাদকসহ আটক

সরকারি গাড়িতে ফেনসিডিল পরিবহনের সময় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
১৯ ডিসেম্বর ২০২০, ০৯:৪২ পূর্বাহ্ন

‘প্রশ্ন কঠিন’ পরীক্ষা না দিয়ে বিক্ষোভ

বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে আজ শনিবার রাজধানীর কয়েকটি পরীক্ষাকেন্দ্রে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেক পরীক্ষার্থীর খাতা ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেইসঙ্গে শিক্ষক ও পরীক্ষা পরিদর্শকদের লাঞ্ছিতের অভিযোগও উঠেছে।
১৯ ডিসেম্বর ২০২০, ০৯:৩৯ পূর্বাহ্ন

‘আল্লাহর দল’র খুলনা লবণচরা থানা নায়েকসহ ৮ জঙ্গি আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর খুলনা লবণচরা থানা নায়েকসহ আট সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
১৯ ডিসেম্বর ২০২০, ০৯:১৫ পূর্বাহ্ন

হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলারডুবি: আরও ৩ জনের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ও আজ শনিবার সকালে মেঘনা নদীর আলাদা স্থান থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
১৯ ডিসেম্বর ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন

আবদুল কাদির: কম চেনা বড় মানুষ

কীর্তিমানরা সৃষ্টিসুখের বিচিত্র ব্যবহারে, নানামুখী কাজে জীবন রাঙায় আত্মত্যাগের সাজে। সময়ের বেড়াজালে আটকে থাকা সম্ভাবনাকে দেখিয়ে দেন পথ। নির্মাণ করেন নতুন মতের। নিজেকে সমর্পণ করে ভাসিয়ে দেয় স্বপ্নের নৌকো! নিস্তরঙ্গে তা চলে সাহিত্য সংস্কৃতি সমাজে। তেমনি একজন— বাংলাসাহিত্যে কম চেনা বড় মানুষদের মধ্যে অন্যতম আবদুল কাদির। তিনি কবি, সমালোচক, গবেষক, সম্পাদক ও ছন্দবিজ্ঞানী। তার জীবন ও কর্মে বলা যায়— কবিতাচর্চা, ছন্দবিশ্লেষণ, সমালোচনা, গবেষণা ও সম্পাদনার যোগ্যতা ছিল অসাধারণ। অত্যন্ত নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে গেছেন এক জীবন।
১৯ ডিসেম্বর ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ন

রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬, শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন

দেশের তিনটি বিভাগ ও আটটি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শনিবার কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পূর্বভাস অনুযায়ী, আরও দুএক দিন আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকতে পারে।
১৯ ডিসেম্বর ২০২০, ০৮:১৬ পূর্বাহ্ন

৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী চিত্রসম্পাদকের নীরব বিদায়

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী চিত্রসম্পাদক আমিনুল ইসলাম মিন্টু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
১৯ ডিসেম্বর ২০২০, ০৮:০৩ পূর্বাহ্ন

বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুর: ইউনিয়ন যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুরে জড়িত সন্দেহে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কয়া কলেজ গভর্নিং বডির সদস্য আনিসুর রহমানসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯ ডিসেম্বর ২০২০, ০৭:৫৫ পূর্বাহ্ন

জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি

জয়পুরহাটে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) সরদার শাহাদাত আলী।
১৯ ডিসেম্বর ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন

৬ চিনিকলে আখমাড়াই বন্ধ: চাষিরা দিশেহারা

লোকসান কমাতে দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকলের আখমাড়াই বন্ধ করেছে সরকার। আর বন্ধ ঘোষণা হওয়া চিনিকল এলাকার কৃষকরা আবাদ করা খেতের বিশাল আখের বোঝা মাথায় নিয়ে দিশেহারা। বন্ধ ঘোষণা হওয়া মিল এলাকার আবাদকৃত জমির আখ পার্শ্ববর্তী চালু মিলে সরবরাহ করার জন্য সরকারি নির্দেশনা থাকলেও আশাবাদী হতে পারছেন না কৃষকরা।
১৯ ডিসেম্বর ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন

প্রথম ও দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যদের সংঘর্ষে প্রবাসী স্বামী নিহত

মৌলভীবাজার সদর উপজেলার পুদিনাপুর গ্রামে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর পরিবারের সদস্যদের সংঘর্ষে দুবাই প্রবাসী হাফিজ উদ্দিন নিহত হয়েছেন।
১৯ ডিসেম্বর ২০২০, ০৬:৪৫ পূর্বাহ্ন

গরুবোঝাই ট্রাকে ৪০ হাজার পিস ইয়াবা, আটক ১

রাজধানীর দারুস সালাম এলাকায় গরুবোঝাই ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. ইউনুস হোসেন (৩৮) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। আজ শনিবার দুপুরে র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।’
১৯ ডিসেম্বর ২০২০, ০৬:৪২ পূর্বাহ্ন

কুমিল্লা টাউন হলকে প্রত্নসম্পদ ঘোষণায় গণশুনানি

প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লা টাউন হলকে প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করবে কি না, সে বিষয়ে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় টাউন হল প্রাঙ্গণে গণশুনানির আয়োজন করা হয়েছে।
১৯ ডিসেম্বর ২০২০, ০৫:৫৯ পূর্বাহ্ন

শীতে খড়কুটোর আগুনই ভরসা

কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় কাবু হয়েছে উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাট ও কুড়িগ্রামের জনজীবন। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর তীরবর্তী ও চরাঞ্চলের কয়েক লাখ শীতার্ত মানুষের কষ্ট বেড়েছে নিদারুণ। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় খড়কুটোর আগুনই ভরসা হয়েছে শীতার্ত দুস্থ মানুষের। শীতের তীব্রতা থেকে বাঁচতে দিনে ও রাতে তাদেরকে খড়কুটোয় আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন তারা। ঠান্ডার কারণে কাজের সন্ধানে ঘরের বাইরে যেতে হিমশিম খাচ্ছেন খেটে-খাওয়া নিম্ন আয়ের মানুষ।
১৯ ডিসেম্বর ২০২০, ০৫:৪৬ পূর্বাহ্ন

সক্ষমতা বাড়লেও পরীক্ষার সংখ্যা বাড়েনি

জুনের মাঝামাঝি সময়ে যখন কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলেছিল তখন দেশের ৪৯টি ল্যাবে প্রতিদিন প্রায় ১৬ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। জুনের শেষের দিকে ল্যাবের সংখ্যা বেড়ে ৬৬টিতে পৌঁছালে করোনা পরীক্ষাও বেড়ে যায়। প্রতিদিন পরীক্ষা হয় প্রায় ১৮ হাজার।
১৯ ডিসেম্বর ২০২০, ০৫:৩৯ পূর্বাহ্ন

রেলক্রসিংয়ে গেটম্যান ছিলেন না, নিহতের সংখ্যা বেড়ে ১২

জয়পুরহাটের সদর উপজেলার পুরানাপৈল রেলক্রসিং অরক্ষিত ছিল বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, ক্রসিংয়ে স্থায়ী গেটকিপার ছিলেন না। অস্থায়ীভিত্তিতে যাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তিনি গতকাল অনুপস্থিত ছিলেন।’
১৯ ডিসেম্বর ২০২০, ০৫:৩৮ পূর্বাহ্ন

ট্রেনের ধাক্কায় ‍দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবাহী বাস, নিহত ১০

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের ১০ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ছয় জন। আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
১৯ ডিসেম্বর ২০২০, ০৪:১৭ পূর্বাহ্ন

হিথ্রো বিমানবন্দরে বঙ্গবন্ধুর পদচারণার সেই ছবি থেকে বরিশালে অনন্য ভাস্কর্য

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত এক ছবি থেকে বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নির্মিত হচ্ছে অনন্য এক ভাস্কর্য। ভাস্কর্যটি এখন উদ্বোধনের অপেক্ষায় আছে।
১৮ ডিসেম্বর ২০২০, ০৪:০৪ অপরাহ্ন