ইবিতে বিজয় দিবসের শ্রদ্ধাঞ্জলিতে শিক্ষক-কর্মকর্তাদের হাতাহাতি

মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি দেওয়া কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক ও কর্মকর্তাদের একাধিক সংগঠনের মধ্যে হাতাহাতি ও ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
১৬ ডিসেম্বর ২০২০, ১২:১৯ অপরাহ্ন

বিজয় দিবসে কালো কাপড়ে ঢাকা পড়ল মুক্তিযুদ্ধের ভাস্কর্য

বগুড়ায় মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বীর বাঙালি’ সংস্কারের নামে বিকৃত করার অভিযোগে সেটি কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে।
১৬ ডিসেম্বর ২০২০, ১২:১১ অপরাহ্ন

যুক্তরাজ্যে ১ লাখ ৩৮ হাজার মানুষকে দেওয়া হলো করোনা ভ্যাকসিন

যুক্তরাজ্যে করোনা ভ্যাকসিন কার্যক্রমে এ পর্যন্ত প্রায় এক লাখ ৪০ হাজার মানুষকে ফাইজার-বায়োএনটেক এর ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। এ কার্যক্রমের দায়িত্বে থাকা মন্ত্রীর বরাত দিয়ে আজ বুধবার রয়টার্স এ খবর জানিয়েছে।
১৬ ডিসেম্বর ২০২০, ১২:০১ অপরাহ্ন

বিশ্বের তৃতীয় বৃহৎ আপেল আমদানিকারক বাংলাদেশ

ক্রমবর্ধমান ক্রয় ক্ষমতা এবং দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির কারণে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম আপেল আমদানিকারক দেশে পরিণত হয়েছে।
১৬ ডিসেম্বর ২০২০, ১১:২৫ পূর্বাহ্ন

কিশোর মুক্তিযোদ্ধা টিটোর স্বাধীনতা

শহীদ গোলাম মোহাম্মদ দস্তগীর টিটো। একজন কিশোর মুক্তিযোদ্ধা। ১৯৫৫ তে জন্ম নেয়া ১৬ বছরের টগবগে কিশোর। শায়িত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ঠিক উল্টো পাশে। মাঝখানে ফারাক শুধু ঢাকা-আরিচা মহাসড়কের দুটি লেন। এমন এক সাহসী যোদ্ধা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অনেকেই জানেন না। জানার আয়োজনও অপ্রতুল।
১৬ ডিসেম্বর ২০২০, ১১:২২ পূর্বাহ্ন

মেঘনায় ট্রলার ডুবি: এখনও নিখোঁজ সাত শিশুসহ ৮ জন

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখনও সাত শিশু ও এক নারীসহ আট জন নিখোঁজ আছে। গতকাল মঙ্গলবার হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ডুবে যায় ট্রলারটি। এ পর্যন্ত নববধূসহ সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৬ ডিসেম্বর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন

জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আনার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আশাকরি আগামী জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আনতে পারব। কোনো কারণে দেরি হলেও, ফেব্রুয়ারির মাঝামাঝি অবশ্যই ভ্যাকসিন আনতে পারব। এ ব্যাপারে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’
১৬ ডিসেম্বর ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন

১৯৭১: বধ্যভূমি ফরিদপুর স্টেডিয়াম

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দখলদার পাকিস্তানি বাহিনী ফরিদপুর স্টেডিয়ামে (বর্তমানে শেখ জামাল স্টেডিয়াম) তাদের ঘাঁটি স্থাপন করেছিল। জেলার বিভিন্ন জায়গা থেকে মুক্তিকামী তরুণদের ধরে এনে সেখানে আটকে রাখা হতো, নির্যাতন করে হত্যা করা হতো। নারীদের ওপর চালানো হতো পাশবিক নির্যাতন। যাদের অনেককে পরবর্তীতে হত্যা করা হয়েছিল।
১৬ ডিসেম্বর ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২৭, শনাক্ত ১৬৩২, পরীক্ষা ১৭০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ১৫৬ জন।
১৬ ডিসেম্বর ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ন

রাশিয়ার এস-৪০০: তুরস্কের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ভারতকে সতর্কতা

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনায় তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এস-৪০০ কেনার পর থেকেই গত এক বছর ধরে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।
১৬ ডিসেম্বর ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন

বাড়ির উঠানে দিনমজুর সাহেব আলীর মুক্তিযুদ্ধের ভাস্কর্য

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের দিনমজুর সাহেব আলী তার বাড়ির উঠানে গড়ে তুলেছেন শিশুদের জন্য বিনোদন কেন্দ্র। সেখানে তিনি নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধের ৬৬টি স্মারক ভাস্কর্য। মুক্তিযুদ্ধ নিয়ে আরও পাঁচটি ভাস্কর্য নির্মাণের পরিকল্পনা রয়েছে তার।
১৬ ডিসেম্বর ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ বালির ভাস্কর্য

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মহান স্বাধীনতার বিজয়ের ৫০তম বার্ষিকী উপলক্ষে ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ বালির ভাস্কর্য।
১৬ ডিসেম্বর ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন

এবার সৌদি এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা

কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করায় সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৬ ডিসেম্বর ২০২০, ০৯:০৬ পূর্বাহ্ন

যশোরে ধানখেত থেকে ২১টি বোমা উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় ধানখেত থেকে ২১টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া এলাকা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
১৬ ডিসেম্বর ২০২০, ০৯:০৫ পূর্বাহ্ন

বিজয়ের ফল আমাদের হাতে, সবাই উপভোগ করব, কাজে লাগাব: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মাঝে মাঝে চিন্তা করি- আমি অন্য আরও দুই-চারটি দেশে গিয়েছি ও থেকেছি। কিন্তু আমরা যেভাবে বাঙালি, বাংলাদেশ করে আপ্লুত, যেভাবে প্রতিনিয়ত নাড়াচাড়া করি, ওইসব দেশে তাদেরও অনেক ঘটনা আছে। তাদেরও অনেক নায়ক আছে। তাদের মধ্যে অতোটা আলোচনা দেখি না।
১৬ ডিসেম্বর ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় নুরের সমর্থকদের ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
১৬ ডিসেম্বর ২০২০, ০৮:২৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে আহত ১০, বড়লেখায় ১৪৪ ধারা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বড়লেখা সরকারি কলেজ পর্যন্ত ১৪৪ ধারা ঘোষণা করেছে প্রশাসন।
১৬ ডিসেম্বর ২০২০, ০৮:১০ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৫০তম বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৬ ডিসেম্বর ২০২০, ০৭:৪৮ পূর্বাহ্ন

শাহজালালে ১৩০টি সোনার বারসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩০টি সোনার বারসহ লুৎফর রহমান মুন্সী (৫৩) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টম হাউস।
১৬ ডিসেম্বর ২০২০, ০৭:১১ পূর্বাহ্ন

বিজয় এসেছে কিন্তু জাতির মুক্তি মেলেনি: ফখরুল

মুক্তিযুদ্ধের পর দেশের বিজয় এলেও জাতির মুক্তি মেলেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ডিসেম্বর ২০২০, ০৫:৫৬ পূর্বাহ্ন