পদ্মা সেতুর টোল চূড়ান্ত হয়নি, বিভ্রান্ত হবেন না: সেতু বিভাগ
পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে এ সংক্রান্ত অপপ্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সেতু বিভাগ। আজ মঙ্গলবার সেতু বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
১৫ ডিসেম্বর ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন
ধামরাইয়ে এনজিও কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, আটক ১
ঢাকার ধামরাইয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে এক এনজিও কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
১৫ ডিসেম্বর ২০২০, ১১:৪১ পূর্বাহ্ন
দেশে বৈদেশিক মুদ্রার মজুত রেকর্ড ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
দেশে বৈদেশিক মুদ্রার মজুত (রিজার্ভ) দেড় মাসের মাথায় আরেকটি রেকর্ড ভেঙে ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
১৫ ডিসেম্বর ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন
শহীদ ও খেতাবপ্রাপ্ত ১০ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা
শহীদ ও খেতাবপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়ার ১০ বীর মুক্তিযোদ্ধার পরিবারবর্গকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।
১৫ ডিসেম্বর ২০২০, ১১:১৪ পূর্বাহ্ন
ঝুলন্ত তার অপসারণ কার্যক্রম আবার শুরু হবে: মেয়র তাপস
ব্রডব্যান্ড ইন্টারনেট ও ক্যাবল টেলিভিশনের ঝুলন্ত তার অপসারণ কার্যক্রম আবার শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যেই ঝুলন্ত তার মাটির নিচে প্রতিস্থাপনে আইএসপি অ্যাসোসিয়েশন ও কোয়াবের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
১৫ ডিসেম্বর ২০২০, ১০:৫৯ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ৪০, শনাক্ত ১৮৭৭, পরীক্ষা ১৯০৫৪
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ১২৯ জন।
১৫ ডিসেম্বর ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর চার খুনীর রাষ্ট্রীয় খেতাব স্থগিতের নির্দেশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যামামলায় দণ্ডপ্রাপ্ত চার খুনিকে দেওয়া মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব স্থগিত করেছে হাইকোর্ট।
১৫ ডিসেম্বর ২০২০, ০৯:১২ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী খাঁটি মুসলমান, তিনি ঈমানি দায়িত্ব পালন করে যাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
ভাস্কর্য ইস্যুতে হেফাজত নেতাদের প্রস্তাবনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল বলেছেন, আমরা সংবিধানের বাইরে কিছু করবো না। আবার আমরা কোনো ধর্মকে অবমাননা করবো না। প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান এবং তার ওপর যে ঈমানি দায়িত্ব রয়েছে তা তিনি পালন করে যাচ্ছেন।
১৫ ডিসেম্বর ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
শ্রীপুর পৌর নির্বাচনের ভোটগ্রহণ ১৬ জানুয়ারি
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাধারণ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন দিয়েছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২১ সালের ১৬ জানুয়ারি এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৫ ডিসেম্বর ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন
অযত্নে হারিয়ে যাচ্ছে নোয়াখালীর বধ্যভূমি
মহান মুক্তিযুদ্ধে নোয়াখালীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ চলাকালে স্বাধীনতাবিরোধী স্থানীয় রাজাকার, আলবদরের সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নির্মমভাবে জীবন দিয়েছিলেন নোয়াখালীর অসংখ্য তরুণ, শিক্ষক, পেশাজীবী ও সাধারণ মানুষ। তাদের নির্মমতা থেকে রক্ষা পাননি এ অঞ্চলের নারীরাও।
১৫ ডিসেম্বর ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন
রেগে গিয়ে বাবুর্চিই হত্যা করেছিল হাসিবুলকে
গভীর রাতে বাথরুমের দরজা খোলায় রেগে গিয়ে মাদ্রাসাছাত্র হাসিবুল ইসলামকে হত্যা করেছেন আলহাজ্ব রহমতিয়া স্মৃতি শিশু সদন মাদ্রাসার বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদার। তিনি বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমির মল্লিকের আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে এ কথা জানিয়েছেন। গতকাল সোমবার বিকেলে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় এ তথ্য জানান।
১৫ ডিসেম্বর ২০২০, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবিধানের বাইরে কিছু করবো না, কোনো ধর্মকে অবমাননা করবো না: স্বরাষ্ট্রমন্ত্রী
আমরা সংবিধানের বাইরে কিছু করবো না। আবার আমরা কোনো ধর্মকে অবমাননা করবো না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
১৫ ডিসেম্বর ২০২০, ০৭:৩৩ পূর্বাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে লিখিত পরীক্ষা থাকছে না
শিক্ষার্থীদের উপস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এবার লিখিত পরীক্ষা নয় শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
১৫ ডিসেম্বর ২০২০, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বাধুনিক অপারেশনাল গিয়ার পেল ডিএমপি-সিএমপি
পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বাড়াতে সর্বাধুনিক অপারেশনাল গিয়ারের প্রবর্তন করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ সদস্যদের এই সুবিধা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
১৫ ডিসেম্বর ২০২০, ০৫:৫৪ পূর্বাহ্ন
অসাম্প্রদায়িক বাংলাদেশের সমাধিসৌধ ও একজন মধু মিয়া
লাখো বাঙালির অশ্রু আর রক্তে সিক্ত হয়েছিল যে মাটি, সেই মাটির বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ। বিজয়ের উল্লাসে মেতে উঠলেও সেই আনন্দের মধ্যেও মিশে ছিল চাপা কান্না, স্বজন হারানোর বেদনা। এমন শত বেদনার কথা আছে ইতিহাসের পাতায়, কখনোবা চাপা পড়ে গেছে কিছু অজানা অধ্যায়। আঞ্চলিক ইতিহাসে বিচ্ছিন্নভাবে এলেও জাতীয় ইতিহাসের পাতায় অন্তর্ভুক্ত হয়নি সুনামগঞ্জের ডলুরার ৪৯ বীর মুক্তিযোদ্ধার কথা। তবে তাদের জন্য স্থানীয় মুক্তিযোদ্ধারা নির্মাণ করেছেন সৌধ। যাকে গবেষকরা বলছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনন্য সমাধিসৌধ। যেখানে অসাম্প্রদায়িক চেতনায় হিন্দু-মুসলমান এক মাটিতে।
১৫ ডিসেম্বর ২০২০, ০৫:৫১ পূর্বাহ্ন
সূর্যের দেখা নেই লালমনিরহাট-কুড়িগ্রামে, কুয়াশার সঙ্গে বৃষ্টি
ভোর থেকে ঘন কুয়াশার সঙ্গে ঝরছে টিপটিপ বৃষ্টি। বইছে হিমেল বাতাস, দেখা নেই সূর্যের। গত তিন দিন ধরে লালমনিরহাট ও কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগুন জ্বালিয়েও স্বস্তি আসছে না। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় বেশি বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলে হাজারো মানুষ।
১৫ ডিসেম্বর ২০২০, ০৫:১৪ পূর্বাহ্ন
২ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারিপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১৫ ডিসেম্বর ২০২০, ০৪:৪১ পূর্বাহ্ন
বিজয় দিবস থেকে সবার জন্য উন্মুক্ত হবে ময়মনসিংহের ‘জয় বাংলা চত্বর’
মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ময়মনসিংহে নির্মাণাধীন ‘জয় বাংলা চত্বর’র নির্মাণকাজ শেষ হয়েছে। বিজয় দিবস থেকেই সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য চত্বরটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
১৫ ডিসেম্বর ২০২০, ০৪:২৩ পূর্বাহ্ন
করোনা সনদ ছাড়া যাত্রী বহনে এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত করবে বেবিচক
করোনা নেগেটিভ সনদ ছাড়া যাত্রী আনলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের বিভিন্ন মেয়াদে ফ্লাইট পরিচালনা স্থগিত রাখবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
১৪ ডিসেম্বর ২০২০, ০৫:১০ অপরাহ্ন
আসামে সরকারি মাদ্রাসা, সংস্কৃত স্কুল বন্ধের প্রস্তাব অনুমোদন
ভারতের আসামে সরকার পরিচালিত সব মাদ্রাসা ও সংস্কৃত স্কুল (টোল) বন্ধ করার প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার। আসাম সরকারের মুখপাত্র ও সংসদ বিষয়ক মন্ত্রী চন্দ্র মোহন পাটোওয়ারির বরাত দিয়ে দ্য ডেইলি স্টার নয়াদিল্লি সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
১৪ ডিসেম্বর ২০২০, ০৪:১৩ অপরাহ্ন