গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নাঈম হোসেন (৭) নাকে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোডস্থ বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১৪ ডিসেম্বর ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন
‘স্যার, একটু বাইরে আসবেন’
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী তাদের দোসর রাজাকারদের সহযোগিতায় বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মাধ্যমে পুরো জাতিকে মেধাহীন করার নীল-নকশা করেছিল। তারা বেছে বেছে হত্যা করেছিল জাতির শ্রেষ্ঠ সন্তান— শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও চিকিৎসকদের।
১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৭, শনাক্ত ১৭৯৯, পরীক্ষা ১৬৮২৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন সাত হাজার ৮৯ জন।
১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন
‘ওরা ডাক্তার মেরেছে’: একাত্তরের এক অশ্রুত আখ্যান
‘শুধু শ্লোগান আর মিছিলের সংগ্রাম নয়। যত সত্বর পারো ইমার্জেন্সি মেডিকেল ফার্স্ট এইড স্কোয়াড তৈরী কর। ব্যাপক রক্তক্ষরণের জন্য প্রস্তুত থাক’— ১৯৭১ সালের ২১শে মার্চ যখন বাংলাদেশের পথে-প্রান্তরে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে, তখন সিলেট চিকিৎসা মহাবিদ্যালয়ের ছাত্রদের উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছিলেন মানবতার সেবায় আত্মোৎস্বর্গকৃত নির্ভীক মহৎপ্রাণ সিলেট চিকিৎসা মহাবিদ্যালয়ের প্রধান শল্য চিকিৎসক অধ্যাপক ডা. শামসুদ্দীন আহমদ।
১৪ ডিসেম্বর ২০২০, ০৮:৫৬ পূর্বাহ্ন
অরক্ষিত ময়মনসিংহের বধ্যভূমি
স্বাধীনতার ৪৯ বছরেও অরক্ষিত রয়ে গেছে ময়মনসিংহের বেশিরভাগ বধ্যভূমি। ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় এ পর্যন্ত ৩৩টি গণকবর শনাক্ত করা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. আনোয়ার হোসেন জানান, গণকবরের মধ্যে প্রায় দশটি সরকারের নির্দেশে সংরক্ষণ করা হয়েছে। পল্লী এলাকায় ৫০ শতাংশেরও বেশি গণকবর এখনও অবহেলায় পড়ে আছে।
১৪ ডিসেম্বর ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
১৪ ডিসেম্বর ২০২০, ০৮:২৯ পূর্বাহ্ন
তৃতীয় টার্মিনালের মাটি খুঁড়ে পাওয়া গেল আরও একটি বোমা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মাটি খোঁড়ার সময় মুক্তিযুদ্ধকালের আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে।
১৪ ডিসেম্বর ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন
শ্যামপুরে অগ্নিকাণ্ডে তরুণ নিহত
রাজধানীর কদমতলির শ্যামপুর এলাকার একটি টিনসেড বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে দেলোয়ার হোসেন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডে বাড়িটির দ্বিতীয় তলার প্রায় ২১টি ঘর পুড়ে গেছে।
১৪ ডিসেম্বর ২০২০, ০৮:১২ পূর্বাহ্ন
সবার জন্য উন্মুক্ত হলো বরগুনার নয়নাভিরাম ‘মোহনা’
সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়েছে বরগুনা জেলার বালিয়াতলী ইউনিয়নের নয়নাভিরাম ‘মোহনা’ পর্যটন কেন্দ্র। শতাধিক রঙিন বেলুন ও বাহারি ঘুড়ি উড়িয়ে গত ১২ ডিসেম্বর নান্দনিক এই পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। যার মাধ্যমেই পর্যটন কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত হয়েছে। জেলা প্রশাসকই এর নাম ‘মোহনা’ পর্যটন কেন্দ্র রেখেছেন।
১৪ ডিসেম্বর ২০২০, ০৭:৪২ পূর্বাহ্ন
নেই পূর্ণাঙ্গ তালিকা, স্মৃতিরক্ষার উদ্যোগ নেই ৪৯ বছরেও
১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ কোনো তালিকা এখন পর্যন্ত নেই। এমনকি যাদের নাম জানা যায়, তাদের স্মৃতি সংরক্ষণেরও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চট্টগ্রামের নাগরিক সমাজ ও শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের পক্ষ থেকে এই ব্যাপারে উদ্যোগ নেওয়ার দাবি বারবার উত্থাপিত হলেও বরাবরই রয়ে গেছে উপেক্ষিত।
১৪ ডিসেম্বর ২০২০, ০৭:২৭ পূর্বাহ্ন
যশোরে যত্নহীন অর্ধশতাধিক বধ্যভূমি
যশোরে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের স্মৃতিস্তম্ভ, গণকবরগুলো সংরক্ষণের অভাবে অস্তিত্ব সঙ্কটে পড়েছে। অযত্ন-অবহেলায় বেহাল দশা হয়েছে বেশ কিছু বধ্যভূমির।
১৪ ডিসেম্বর ২০২০, ০৭:২০ পূর্বাহ্ন
মাটির ‘হাজোলে’ ফুটছে মুরগির বাচ্চা
কুড়িগ্রাম ও লালমনিরহাটে ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে মাটির তৈরি হাঁড়ি— স্থানীয়ভাবে এটি ‘হাজোল’ নামে পরিচিত।
১৪ ডিসেম্বর ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন
ব্রহ্মপুত্রের বুকে খণ্ড খণ্ড বাঁশের সাঁকো
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রমত্তা ব্রহ্মপুত্র নদের বুকে তৈরি করা হচ্ছে খণ্ড খণ্ড বাঁশের সাঁকো। চরাঞ্চলের মানুষের চলাচলের সুবিধার জন্য ১০-১৫ ফুট দৈর্ঘ্যের বাঁশের সাঁকোগুলো তৈরি করা হচ্ছে। নদের মূল চ্যানেল ছাড়া কোথাও পর্যাপ্ত পানি না থাকায় নৌকা চলাচল করতে পারছে না। চরগুলোতে ছোট ছোট চ্যানেলে সামান্য পানি প্রবাহ রয়েছে। কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমড় পানি।
১৪ ডিসেম্বর ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ন
সাড়ে ৪ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-মাদারিপুরের বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ সোমবার ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
১৪ ডিসেম্বর ২০২০, ০৪:৫০ পূর্বাহ্ন
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে আজ সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
১৪ ডিসেম্বর ২০২০, ০৪:৪০ পূর্বাহ্ন
যুদ্ধাপরাধী মুজাহিদের ভয়ঙ্কর আলবদর গঠনের প্রামাণ্য দলিল
‘পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের কর্মীরা যারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে এবং যারা অনুগত, আন্তরিক ও সৎ পাকিস্তানি, তারা এই দুঃসময়ে সর্বোত্তমভাবে জাতির সেবা করতে প্রস্তুত।’
১৩ ডিসেম্বর ২০২০, ০৬:৫৭ অপরাহ্ন
বয়ান শুনেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সিদ্ধান্ত, আদালতে ২ মাদ্রাসাছাত্রের জবানবন্দি
ভাস্কর্য নিয়ে বয়ান শুনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের সিদ্ধান্ত নিয়েছিল বলে জানিয়েছে এই মামলায় গ্রেপ্তার দুই মাদ্রাসা শিক্ষার্থী আবু বকর মিঠুন ও সবুজ ইসলাম নাহিদ। আজ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ কথা বলেছে তারা।
১৩ ডিসেম্বর ২০২০, ০৫:০৮ অপরাহ্ন
শিক্ষার্থীরা থাকবেন কোথায়, প্রশ্নের উত্তরে ঢাবি উপাচার্য ‘আমার জানা নেই’
আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, একাডেমিক কাউন্সিলের যে সিদ্ধান্ত আছে, সেভাবেই হবে।
১৩ ডিসেম্বর ২০২০, ০৪:৪৪ অপরাহ্ন
পাবনায় আওয়ামী লীগ নেতা হত্যায় ১৫ জনকে আসামি করে মামলা
পাবনায় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য বকুল শেখ হত্যার ঘটনায় শনিবার রাতে ১৫ জনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।
১৩ ডিসেম্বর ২০২০, ০৩:৫৭ অপরাহ্ন
ক্রিকেটের কারণে হারিয়ে যাচ্ছে চরাঞ্চলের ঐতিহ্যবাহী খেলা
কুড়িগ্রাম ও লালমনিরহাটের ব্রহ্মপুত্র, দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলে আর চোখে পড়ে না চরাঞ্চলের ঐতিহ্যবাহী খেলাধুলা। কিছু কিছু চরাঞ্চলের শিশুদের ফুটবল খেলতে দেখা গেলেও হারিয়ে গেছে কানামাছি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, ঘুড়ি ওড়ানো ও হা-ডু-ডু। ক্রিকেট কেড়ে নিয়েছে চরাঞ্চলের ঐতিহ্যবাহী খেলাধুলা। চরের শিশুরা এখন ক্রিকেট ছাড়া অন্য খেলায় মনোনিবেশ করতে পারে না, আর পছন্দও করে না। চরাঞ্চলের বালুচরে প্রতিদিন চলে চর শিশুদের ক্রিকেট চর্চা।
১৩ ডিসেম্বর ২০২০, ০৩:১৭ অপরাহ্ন