যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অপরাধে মো. হালিম ঢালী (৪৪) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৮ ডিসেম্বর ২০২০, ১০:০১ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৩২, শনাক্ত ২২০২, পরীক্ষা ১৭০৮৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৯০৬ জন।
৮ ডিসেম্বর ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ন

‘কৃষক আছে বলেই আমরা আছি’, কৃষক আন্দোলনে বলিউড তারকারা

ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমান্তে প্রতিবাদ করছেন কয়েক লাখ কৃষক। শুরু থেকেই পাঞ্জাবের তারকারা কৃষকদের এই আন্দোলনে পাশে ছিলেন। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষকদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন বলিউড তারকারাও।
৮ ডিসেম্বর ২০২০, ০৯:৪৩ পূর্বাহ্ন

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পলাতক ৪ জনকে উদ্ধার

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া আট শিশুর মধ্যে চার জনকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে একজন এবং গতকাল রাতে তিন জনকে উদ্ধার করা হয়েছে।
৮ ডিসেম্বর ২০২০, ০৯:২০ পূর্বাহ্ন

করোনা পরীক্ষায় নতুন সংকট

শীতের আগমনের সঙ্গে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। আর এ সময়েই কোভিড-১৯ পরীক্ষায় ব্যবহৃত কয়েকটি আরটি-পিসিআর মেশিন নষ্ট হয়ে গেছে।
৮ ডিসেম্বর ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: জাবি শিক্ষকদের প্রতিবাদ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে প্রধান ফটকের সামনে গিয়ে মানববন্ধনের মধ্য দিয়ে শেষ হয় শিক্ষকদের কর্মসূচি।
৮ ডিসেম্বর ২০২০, ০৯:১৪ পূর্বাহ্ন

যেভাবে পদ্মায় ৩০০ যাত্রীকে রক্ষা করলেন ফেরি চালক

ফেরির নাম রানীগঞ্জ। নিজস্ব কোন ইঞ্জিন নেই। ইঞ্জিন আছে এমন একটি জাহাজ এ ফেরিটিকে নিয়ে যায়। তাই 'ঠেলা' ফেরি নামেই বেশি পরিচিত। গত রবিবার রাত ১১টার দিকে পদ্মা নদীতে একটি ড্রেজারের পাইপের ধাক্কায় তলা ফেটে যায় ফেরিটির। তাৎক্ষণিক ২৬ জন স্টাফ লেপ, তোশক, বালিশ, বস্তা দিয়ে তা আটকানোর চেষ্টা করেন এবং চালক দ্রুতগতিতে ফেরিটিকে ঘাটে নিয়ে যান। ঘন কুয়াশার কারণে পদ্মার চরেও ভেড়ানো যাচ্ছিল না ফেরিটিকে।
৮ ডিসেম্বর ২০২০, ০৮:৩৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ভারতীয় সিমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বকুয়া ইউনিয়নের বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
৮ ডিসেম্বর ২০২০, ০৮:১৩ পূর্বাহ্ন

একনেকে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প অনুমোদন

পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে দুই হাজার ২৪২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয় সম্বলিত প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এটিসহ মোট চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
৮ ডিসেম্বর ২০২০, ০৭:৫৯ পূর্বাহ্ন

বর্তমান সরকার মৌলবাদকে উসকে দিচ্ছে: ফখরুল

বর্তমান সরকার মৌলবাদকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মৌলবাদের উত্থানের পেছনে যদি কারো হাত থাকে, তবে সেটা আওয়ামী লীগেরই আছে।
৮ ডিসেম্বর ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ন

জয়া আহসান মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন

মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন জয়া আহসান।
৮ ডিসেম্বর ২০২০, ০৭:৪৭ পূর্বাহ্ন

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: নিক্সন চৌধুরীর জামিন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের হওয়া মামলায় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে নিয়মিত জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাকিম মো. সেলিম মিয়া এ আদেশ দেন।
৮ ডিসেম্বর ২০২০, ০৭:০৬ পূর্বাহ্ন

আজকের দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল পটুয়াখালী

আজ ৮ ডিসেম্বর পটুয়াখালী মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৬ এপ্রিল থেকে দীর্ঘ আট মাস অবরুদ্ধ থাকার পর ৮ ডিসেম্বর পটুয়াখালী জেলা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। মিত্রবাহিনীর সহায়তা ছাড়াই প্রতিরোধ আর সম্মুখ যুদ্ধে পাক-হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা অবস্থান নেয় শহরের চারিদিকে।
৮ ডিসেম্বর ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ন

আরও একটি নতুন ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে নতুন একটি বাণিজ্যিক ব্যাংক। গতকাল সোমবার অনুমোদন পাওয়া এই ব্যাংকটিসহ বর্তমানে মোট বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬১টি।
৮ ডিসেম্বর ২০২০, ০৬:২৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: ৪ আসামি রিমান্ডে

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার একজনের চার দিন ও তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৮ ডিসেম্বর ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন

১১ ঘণ্টা পরে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পরে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই রুটে সব ধরনের নৌযান চলতে শুরু করে।
৮ ডিসেম্বর ২০২০, ০৫:৩৫ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে নৌ চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার রুটে নৌযান চলাচল বন্ধ আছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল দ্য ডেইলি স্টারকে বলেন, কখন নৌ যান চলাচল শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
৮ ডিসেম্বর ২০২০, ০৪:৫৮ পূর্বাহ্ন

দেশের ক্ষুদ্রশিল্পে এডিবির ৪২৫ কোটি টাকা ঋণ

দেশের ক্ষুদ্রশিল্পে ঋণ দিতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫ কোটি ডলারের সমপরিমাণ ৪২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করেছে।
৮ ডিসেম্বর ২০২০, ০৪:৫১ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

টাঙ্গাইলের ঘারিন্দায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচ জন নিহত ও দুই জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
৮ ডিসেম্বর ২০২০, ০৪:১৫ পূর্বাহ্ন

রাজাকারের তালিকা প্রকাশের বিধান রেখে খসড়া আইনের অনুমোদন মন্ত্রিসভায়

রাজাকারসহ মুক্তিযুদ্ধবিরোধীদের একটি তালিকা প্রকাশের বিধান অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভা আজ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০২০ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন করেছে।
৭ ডিসেম্বর ২০২০, ০৩:৫৫ অপরাহ্ন