১০ লাখ মাস্ক বিতরণ করছে কক্সবাজার জেলা প্রশাসন
কোভিড-১৯ মোকাবিলায় ১০ লাখ মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের মাঝে এই মাস্কগুলো বিতরণ করা হবে। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
৬ ডিসেম্বর ২০২০, ০২:৩৪ অপরাহ্ন
৩০ বছরে কোথায় গণতন্ত্র
দীর্ঘ আন্দোলনের মুখে বাধ্য হয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করে স্বৈরাচার এরশাদ সরকার। নব্বইয়ের দশকে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো এক হয়ে তিনটি জোট গঠন করেছিল। সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ।
৬ ডিসেম্বর ২০২০, ০২:৩০ অপরাহ্ন
করোনা নেগেটিভ সনদ না থাকায় বিদেশফেরত ৩০৪ জন কোয়ারেন্টিনে
কোভিড-১৯ নেগেটিভ সনদ না থাকায় শনিবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ফেরা ৩০৪ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
৬ ডিসেম্বর ২০২০, ০২:০৮ অপরাহ্ন
করোনায় কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের চিকিৎসক আইরিন পারভীনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইরিন পারভীন (৪৪) নামে কুমিল্লার এক নারী চিকিৎসক মারা গেছেন।
৬ ডিসেম্বর ২০২০, ০২:০০ অপরাহ্ন
পরিত্যক্ত ইটভাটায় বিদেশি ফলের চাষ
চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটা এখন সবুজের সমারোহ। সেখানে চাষ হচ্ছে দুর্লভ ও রসালো হরেক প্রজাতির বিদেশি অর্গানিক ফল।
৬ ডিসেম্বর ২০২০, ০১:২৭ অপরাহ্ন
সামুদ্রিক মৎস্য আইন প্রত্যাহারের দাবিতে ফিশিং ট্রলার নাবিকদের মানববন্ধন
সম্প্রতি পাশ হওয়া সামুদ্রিক মৎস্য আইন-২০২০ প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে সমুদ্রে মাছ আহরণকারী ফিশিং ট্রলারের ক্যাপ্টেন ও নাবিকদের একাংশ। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রায় পাঁচ শতাধিক ক্যাপ্টেন ও নাবিক মানববন্ধনে অংশ নেন।
৬ ডিসেম্বর ২০২০, ০১:২০ অপরাহ্ন
পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির বৈঠক ১৩ ডিসেম্বর
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আগামী ১৩ ডিসেম্বর বৈঠকে বসে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
৬ ডিসেম্বর ২০২০, ১২:৫৭ অপরাহ্ন
ইয়াবাসহ আটক যুবলীগ নেতার হুমকি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাদের জিডি
মাদকসহ আটক যুবলীগ নেতার কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়ে চাঁদপুর মডেল থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
৬ ডিসেম্বর ২০২০, ১২:৫১ অপরাহ্ন
সরকারি চাকরিতে আর আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ নয়
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধীনস্থ দপ্তর ও সংস্থায় ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দিয়ে আউটসোর্সিং করে বাছাই কাজ করা যাবে না বলে অর্থবিভাগ নির্দেশ জারি করেছে।
৬ ডিসেম্বর ২০২০, ১২:০৮ অপরাহ্ন
২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬, পরীক্ষা ১৩২১৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন। ফলে, মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ছয় হাজার ৮৩৮ জনে।
৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৭ পূর্বাহ্ন
যেভাবে গ্রেপ্তার হলো ২ ভাস্কর্য ভাঙচুরকারী
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মোট চার জন জড়িত বলে জানিয়েছে পুলিশ। এরা শহরের জুগিয়া এলাকার কওমি শিক্ষা প্রতিষ্ঠান ইবনে মাসউদ মাদ্রাসার ছাত্র ও শিক্ষক। ছাত্র দুজন সরাসরি ভাস্কর্য ভাঙার কাজে অংশ নেয়।
৬ ডিসেম্বর ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন
কেউ যদি মনে করেন তারা অনেক শক্তিশালী, এটা হবে ভুল ধারণা: স্বরাষ্ট্রমন্ত্রী
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কেউ যদি মনে করেন, তারা অনেক শক্তিশালী তাহলে এটা হবে তাদের ভুল ধারণা।
৬ ডিসেম্বর ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
রংপুর অঞ্চলে ৪ লাখ কৃষক পাচ্ছেন ২৩৭ কোটি টাকার সহায়তা
রংপুর অঞ্চলে এবারে রেকর্ড পরিমাণ ২৩৭ কোটি ৫০ লাখ টাকার কৃষি সহায়তা (বীজ, সার) প্রদান করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা এবং রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধিতে ৪ লাখ ১৩ হাজার ৮৫৬ জন প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষককে পর্যায়ক্রমে এই সুবিধা দেওয়া হবে।
৬ ডিসেম্বর ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন
দেশের সব ভাস্কর্য সংরক্ষণে হাইকোর্টে রিট আবেদন
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর আজ রোববার হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ওই রিট আবেদনে বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্য সংরক্ষণে সরকারি নির্দেশনা চাওয়া হয়েছে।
৬ ডিসেম্বর ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ন
দেশের করোনা পরিস্থিতির উন্নয়ন ওষুধে কি সম্ভব?
দেশে করোনা মহামারির প্রারম্ভ থেকেই বাংলাদেশ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ তারেক আলম ১৯ জন চিকিৎসক ও গবেষকের একটি দল নিয়ে করোনাভাইরাসের চিকিত্সা খুঁজে বের করার চেষ্টা শুরু করেন। সম্মান ফাউন্ডেশনের চেয়ারপারসন ও হেলথ কেয়ার ম্যানেজমেন্টের অধ্যাপক ডা. রুবাইউল মুর্শেদের সঙ্গে তিনি আইইডিসিআর,বি পরিচালিত একটি গবেষণায় সহ-প্রাথমিক তদন্তকারী ও উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে কোভিড-১৯ রোগীদের জন্য আইভারমেকটিন ব্যবহারের বিষয়ে গবেষণা করছেন। দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দুই চিকিত্সক বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং কোভিড-১৯’র চিকিত্সায় ‘জনগণের ওষুধ’ নিয়ে কথা বলেছেন।
৬ ডিসেম্বর ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ন
ভাস্কর্য ভাঙচুরের ফুটেজ দেখে অপরাধীদের শাস্তি দেওয়া হবে: কাদের
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৬ ডিসেম্বর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
রাজধানীর মিরপুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৬ ডিসেম্বর ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন
‘ভাস্কর্য ভাঙার সময় পাহারায় ছিলেন ২ শিক্ষক’
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরে দুই জন সরাসরি অংশ নেন। সে সময় পাহারায় আরও দুই জন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে জেলা পুলিশ এ তথ্য জানিয়েছেন।
৬ ডিসেম্বর ২০২০, ১০:১১ পূর্বাহ্ন
কক্সবাজারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কক্সবাজার শহরের ঘোনার পাড়ায় সাড়ে চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোররাতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ ডিসেম্বর ২০২০, ০৯:৫২ পূর্বাহ্ন
বিএনপি প্রার্থীর নির্বাচনি ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ
ফরিদপুর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর একটি নির্বাচনি ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকরা ক্যাম্পটি ভেঙে দিয়েছে। তবে, এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে স্থানীয় আওয়ামী লীগ।
৬ ডিসেম্বর ২০২০, ০৯:৩৪ পূর্বাহ্ন