এবার হেফাজতের সেই তাণ্ডবের তদন্ত শুরু

রাজধানীসহ বিভিন্ন জায়গায় ২০১৩ সালের মে মাসে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী তাণ্ডব চালায়। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ থেকে শুরু করে রাস্তার ধারে থাকা গাছ পর্যন্ত কেটে ফেলে তারা। এসব ঘটনায় দায়ের করা ৬২টি মামলার তদন্ত পুনরায় শুরু করতে যাচ্ছে সরকার।
৫ ডিসেম্বর ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন

যশোরের শাহজাদপুর সীমান্ত থেকে ৬০টি সোনার বার উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্ত থেকে আজ শনিবার ভোররাতে সাত কেজি ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫ ডিসেম্বর ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালিতে গেলেন ১৪০ পুলিশ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে মালিতে গেলেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য। আজ শনিবার এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
৫ ডিসেম্বর ২০২০, ০৭:৩৫ পূর্বাহ্ন

আমরা সরকারে আছি, হুট করে মাথা গরম করলে চলবে না: সেতুমন্ত্রী

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা প্রয়োজন, যেটি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলে নেই বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
৫ ডিসেম্বর ২০২০, ০৭:১০ পূর্বাহ্ন

কৃষকের মুখে হাসি এনেছে চরের কাশ

কয়েক দফা বন্যা, বন্যা পরবর্তী ভাঙন এবং করোনা পরিস্থিতির মধ্যে লালমনিরহাট ও কুড়িগ্রামের চরাঞ্চলের কাশ কৃষকের মুখে হাসি এনেছে। দুই জেলার ছয়টি উপজেলার ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে জেগে ওঠা দেড় শতাধিক চরে এবার জন্মেছে কাশ। গত বছরের তুলনায় দামও তিন গুণ বেড়েছে।
৫ ডিসেম্বর ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন

আমন ধানে লেদা পোকার আক্রমণ, দুশ্চিন্তায় কৃষক

পটুয়াখালীর বাউফল উপজেলায় আমন ধান ক্ষেতে দেখা দিয়েছে লেদা পোকার আক্রমণ। এতে হতাশ হয়ে পড়া কৃষকদের কেউ আধপাকা ধান কেটে ঘরে তুলছেন, আবার কেউ ওষুধ ছিটাচ্ছেন।
৫ ডিসেম্বর ২০২০, ০৬:৩৬ পূর্বাহ্ন

দেশের ১০ জেলায় অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা চালু

অবশেষে দেশের ১০ জেলায় অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা চালু করেছে সরকার। এই ১০টি জেলা হচ্ছে— যশোর, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, জয়পুরহাট, মাদারীপুর, মেহেরপুর, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, পটুয়াখালী ও সিলেট।
৫ ডিসেম্বর ২০২০, ০৬:৩১ পূর্বাহ্ন

গোপীবাগে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

রাজধানীর গোপীবাগ এলাকায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাবেদ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ‍মৃত ঘোষণা করেন।
৫ ডিসেম্বর ২০২০, ০৬:০৭ পূর্বাহ্ন

ডিসেম্বরে ২টি শৈত্যপ্রবাহ

ডিসেম্বর মাসের শেষ ভাগে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু (আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।
৫ ডিসেম্বর ২০২০, ০৫:০২ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন সাংবাদিক সুকান্ত সেন

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিরাজগঞ্জ জেলার স্টাফ রিপোর্টার সুকান্ত সেন (৪৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
৫ ডিসেম্বর ২০২০, ০৪:৫২ পূর্বাহ্ন

ভ্যাকসিন কবে পাব এবং অক্সফোর্ড ভ্যাকসিনের ‘ভুল ডোজ’র আশাবাদ

সঠিক ডোজের কার্যকারিতা ৬২ শতাংশ। আর ভুল ডোজের কার্যকারিতা ৯০ শতাংশ। ফলে ভুল ডোজ এখন ‘লাকি ডোজ’!
৪ ডিসেম্বর ২০২০, ০৩:৫৭ অপরাহ্ন

রাবিতে শিক্ষার্থীরা ‘নিজভূমে পরবাসী’

করোনা মহামারির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিকাল ৩টার পর শিক্ষার্থীসহ সবার প্রবেশ নিষেধ, এমন বিজ্ঞপ্তিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাবি শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তিতে করোনার কথা উল্লেখ থাকলেও, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ভিন্ন কথা।
৪ ডিসেম্বর ২০২০, ০৩:২৪ অপরাহ্ন

প্রযুক্তি যেন মাটির জীববৈচিত্র্যের জন্য হুমকি না হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি যেন মাটির জীববৈচিত্র্যের জন্য হুমকি না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
৪ ডিসেম্বর ২০২০, ০২:৫৪ অপরাহ্ন

কক্সবাজারে বন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, ২৫০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বনবিটের দখলে নেওয়া সংরক্ষিত বনভূমি উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে গিয়ে গত ২ ডিসেম্বর হামলার শিকার হয়েছিলেন ৯ বন কর্মকর্তা-কর্মচারী। এ ঘটনায় চকরিয়া থানায় অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে বনবিভাগ।
৪ ডিসেম্বর ২০২০, ০২:৪৪ অপরাহ্ন

টিকা পাওয়াসহ বাংলাদেশের আরও অনেক চ্যালেঞ্জ আছে: সিডিসির কান্ট্রি ডিরেক্টর

বিশ্ব যখন কোভিড-১৯ টিকা কবে পাবে তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে, এমন সময়ে মার্কিন এক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, টিকা উৎপাদনের সীমাবদ্ধতার জন্য বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য অংশের বিপুল সংখ্যক মানুষকে টিকা পাওয়ার ক্ষেত্রে তাদের প্রত্যাশার চেয়ে আরও কিছু বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে।
৪ ডিসেম্বর ২০২০, ০২:০৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সদর উপজেলায় এক নারী নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ডিসেম্বর ২০২০, ০১:৫৫ অপরাহ্ন

ছাত্রদের আন্দোলনে নামানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে অব্যাহতি

ছাত্রদের আন্দোলনে নামানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহিম কাসেমীকে প্রতিষ্ঠানটির সব পদ ও শিক্ষকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৪ ডিসেম্বর ২০২০, ০১:৩৮ অপরাহ্ন

সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষ না ছড়ানোর আহ্বান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

ভাস্কর্য বিতর্কে ‘মূর্তি’ প্রসঙ্গে সাম্প্রদায়িক ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
৪ ডিসেম্বর ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশে প্রবেশে করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক: বেবিচক

বাংলাদেশে আসা সব যাত্রীর জন্য কোভিড-১৯ নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
৪ ডিসেম্বর ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় কংক্রিট স্ল্যাবের চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত

মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবনের কংক্রিট স্ল্যাবের নীচে চাপা পড়ে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
৪ ডিসেম্বর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন