ডোপ টেস্ট পজিটিভ, কুষ্টিয়ায় ৮ পুলিশ চাকরিচ্যুত

ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় কুষ্টিয়ায় আট পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতদের মধ্যে দুই জন উপ-পরিদর্শক (এসআই), দুই জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং বাকিরা কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও, একজন সার্জেন্টসহ আরও দুই জনের বিষয়ে তদন্ত চলছে।
৩০ নভেম্বর ২০২০, ০৪:৪৯ পূর্বাহ্ন

এমসি কলেজে ধর্ষণ: অবশেষে এলো ডিএনএ রিপোর্ট, শিগগিরই চার্জশিট

সিলেটের মুরারিচাঁদ কলেজের (এমসি) ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাস্থলের ডিএনএ নমুনার রিপোর্ট অবশেষে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে জানান শিগগিরই তদন্তকারী কর্মকর্তা এ মামলার চার্জশিট দিবেন।
৩০ নভেম্বর ২০২০, ০৪:৩৩ পূর্বাহ্ন

দুপুরে নিয়োগ পরীক্ষা, রাতে ফল, অংশ না নিয়েও উত্তীর্ণ!

শনিবার দুপুরে লিখিত পরীক্ষা হয়েছে। গভীর রাতে দেওয়া হলো ফল। পরদিনই আবার মৌখিক পরীক্ষা। দেখা গেল, পরীক্ষায় অংশ নেননি এমন একজনও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
২৯ নভেম্বর ২০২০, ০৫:০০ অপরাহ্ন

মানুষের টু মাচ কনফিডেন্ট এটিটিউট চিন্তার কারণ: স্বাস্থ্যমন্ত্রী

দেশের বেসরকারি ও সরকারি হাসপাতাল মিলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করা হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তবে মাস্ক ব্যবহার না করে ‘মানুষের টু মাচ কনফিডেন্ট এটিটিউট’ কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
২৯ নভেম্বর ২০২০, ০৪:৪১ অপরাহ্ন

চাঁদপুরে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৩

চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ধানুয়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক মোরশেদ পাটোয়ারী (৩০) নিহত হয়েছেন।
২৯ নভেম্বর ২০২০, ০৪:১৬ অপরাহ্ন

করোনাকালে রাজধানীর শিশুদের সমস্যা তুলে ধরলো শিশুরাই

করোনা মহামারির মধ্যে শিশু অধিকার বিষয়ক পরিস্থিতি, শিশুদের সামগ্রিক অবস্থা, সমস্যা ও উত্তরণের উপায়সহ স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা, পারিবারিক ও সামাজিক অধিকার বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কথা বলেছে শিশুরাই।
২৯ নভেম্বর ২০২০, ০৩:৪৩ অপরাহ্ন

ঢাবির একই বিভাগের ২ শিক্ষককে অব্যাহতি, একজনকে পুনর্বহাল

শিক্ষা ছুটি শেষে নির্ধারিত সময়ে কাজে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের দুই প্রভাষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৯ নভেম্বর ২০২০, ০৩:৩৬ অপরাহ্ন

ভাস্কর্য আর মূর্তি এক নয়: ধর্ম প্রতিমন্ত্রী

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ভাস্কর্য আর মূর্তি এক নয়। পৃথিবীর প্রায় সব দেশেই ভাস্কর্য আছে।
২৯ নভেম্বর ২০২০, ০৩:১৪ অপরাহ্ন

দেশব্যাপী রেল যোগাযোগ আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্প মূল্যে পণ্য ও জন পরিবহন নিশ্চিত করতে সারাদেশে শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকার দেশব্যাপী রেল যোগাযোগ আরও সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে।
২৯ নভেম্বর ২০২০, ০১:৪৩ অপরাহ্ন

কুমার নদের ভাঙনে ধসে গেছে ১৩ ঘর, অপরিকল্পিত নদী খননের অভিযোগ

ফরিদপুরের কুমার নদের ভাঙনে আটটি পরিবারের বসত ঘরসহ ১৩টি ঘর ধসে গেছে। আজ রবিবার সকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে ফরিদপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ভাটিলক্ষ্মীপুর মহল্লায়।
২৯ নভেম্বর ২০২০, ০১:২১ অপরাহ্ন

পিডিপির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন

নিবন্ধনের শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক দল হিসাবে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন।
২৯ নভেম্বর ২০২০, ০১:১২ অপরাহ্ন

উদ্ধার করা হবে বন বিভাগের বেদখলকৃত প্রায় ৩ লাখ একর ভূমি

বন বিভাগের বেদখলকৃত দুই লাখ ৮৭ হাজার একর ভূমি একটি ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে জরুরিভিত্তিতে পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
২৯ নভেম্বর ২০২০, ১২:৪৩ অপরাহ্ন

‘ডিসকভারি’ দেখে রাসেল ভাইপার উদ্ধার

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার একটি পুকুর থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করেছে স্থানীয় এক ব্যক্তি।
২৯ নভেম্বর ২০২০, ১২:৩৮ অপরাহ্ন

‘ঘামে ভেজা জামাটা শুকিয়ে তারপর ঢুকতাম, আমার কষ্টটা যেন বুঝতে না পারেন!’

‘মালিবাগ থেকে কলাবাগান যাব। মেসে ভাড়া থাকি, কোনো ভালো বাহনে যাওয়ার মতো টাকা ছিল না কাছে। হেঁটে হেঁটে কলাবাগান যেতাম সুরকার, সংগীত পরিচালক ফরিদ আহমেদের বাসায়। রোদে ঘেমে যেতাম, ক্লান্ত হয়ে পড়তাম। তার বাসায় ঢোকার আগে ঘামে ভেজা জামাটা শুকিয়ে তারপর ঢুকতাম। আমার কষ্টটা যেন বুঝতে না পারেন সেই কারণে।’
২৯ নভেম্বর ২০২০, ১২:০৬ অপরাহ্ন

বরিশালে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবনের নিচ থেকে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মরদেহ উদ্ধার করে কোতয়ালী পুলিশ।
২৯ নভেম্বর ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন

এলপি গ্যাসের দাম নির্ধারণ না করায় বিইআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালতের নির্দেশ মেনে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম নির্ধারণ না করায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ার‍ম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
২৯ নভেম্বর ২০২০, ১১:৪৪ পূর্বাহ্ন

রাবি সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ প্রত্যাহারে আল্টিমেটাম

সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নুরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।
২৯ নভেম্বর ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন

৩ মাসের শিশু অপহরণ ও হত্যা, ৩ জনের যাবজ্জীবন

আবদুল্লাহ নামের তিন মাস বয়সী শিশুকে অপহরণ ও হত্যার অপরাধে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৪৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ নুরে আলম।
২৯ নভেম্বর ২০২০, ১১:০৫ পূর্বাহ্ন

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহের হরিণাকুন্ডো উপজেলার পারমথুরাপুর গ্রামে আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
২৯ নভেম্বর ২০২০, ১০:৪২ পূর্বাহ্ন

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৩০ সদস্য নিহত

আফগানিস্তানের গজনি প্রদেশে গাড়িবোমা হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছে।
২৯ নভেম্বর ২০২০, ১০:৩৪ পূর্বাহ্ন