বাংলাদেশে ‘বড় সম্ভাবনা’ দেখছে সুইজারল্যান্ড
ভিশন-২০৪১ সামনে রেখে আগামী বছর স্বাধীনতার ৫০ বছর উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ‘বড় সম্ভাবনা’ কাজে লাগানো এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে সুইজারল্যান্ড আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত।
২৫ নভেম্বর ২০২০, ০৩:৩৪ অপরাহ্ন
বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর
অ্যাডভোকেটশিপ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।
২৫ নভেম্বর ২০২০, ০২:৫৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-পাওয়ার টিলারের সংঘর্ষে নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
২৫ নভেম্বর ২০২০, ০২:৪৩ অপরাহ্ন
করোনা আক্রান্ত বাবার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাননি ডা. মনীষা চক্রবর্তী
তপন চক্রবর্তী (৭৯) একজন মুক্তিযোদ্ধা, বরিশালের একজন বিখ্যাত আইনজীবী। তিনি বরিশালের বামপন্থী নেত্রী ডা. মনীষা চক্রবর্তীর বাবা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ২২ নভেম্বর তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
২৫ নভেম্বর ২০২০, ০২:১৫ অপরাহ্ন
টাঙ্গাইলে আবাদি জমি কেটে নদী খননের প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইলের ভূঞাপুরে চর গাবাসারায় নদী খনন প্রকল্পের নামে আবাদি জমি কাটার অভিযোগ তুলেছেন চরবাসী। এর প্রতিবাদে আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
২৫ নভেম্বর ২০২০, ০১:৪০ অপরাহ্ন
মুন্সিগঞ্জে পৃথক জায়গা থেকে ৪ মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের সদর উপজেলা ও সিরাজদিখান উপজেলার পৃথক এলাকা থেকে দুই নারী ও দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সংশ্লিষ্ট থানা পুলিশ মরদেহ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছে।
২৫ নভেম্বর ২০২০, ০১:২৫ অপরাহ্ন
ধলেশ্বরী নদী তীরের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধলেশ্বরী নদীর তীরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ফেরীঘাট এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে নদীর পাড়ের অন্তত পাঁচ একর জমি উদ্ধার হয়েছে।
২৫ নভেম্বর ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
৯ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার
টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ধরে নিয়ে যাওয়া নয় জন বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার।
২৫ নভেম্বর ২০২০, ১২:৪৯ অপরাহ্ন
শরীয়তপুরে গৃহবধূ ধর্ষণ-হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
শরীয়তপুরে ডামুড্যায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২৫ নভেম্বর ২০২০, ১২:৪৭ অপরাহ্ন
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাইকেল মার্চ
‘ধর্ষণ, যৌন নির্যাতনসহ সকল সহিংসতার বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতাবিরোধী সাইকেল মার্চ অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর ২০২০, ১২:২০ অপরাহ্ন
ভাঙা হবে ঐতিহ্যের কমলাপুর রেলস্টেশন
মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ম্যাস র্যাপিড ট্রানজিট-৬ এর লাইন সম্প্রসারণ এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব নির্মাণের জন্য কমলাপুর রেলস্টেশন ভবনটি ভেঙে কাছাকাছি জায়গায় পুনরায় নির্মান করতে হবে। এ বিষয়ে একটি নতুন পরিকল্পনায় সম্মত হয়েছে বাংলাদেশ রেলওয়ে এবং মেট্রোরেল কর্তৃপক্ষ।
২৫ নভেম্বর ২০২০, ১২:১৮ অপরাহ্ন
সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক
দ্বিতীয় বিয়েতে সম্মতি না দেওয়ায় সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২৫ নভেম্বর ২০২০, ১২:০৬ অপরাহ্ন
সরাইলে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ী শওকত আলী হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
২৫ নভেম্বর ২০২০, ১১:৫০ পূর্বাহ্ন
দেশে নারী ও কন্যা শিশু নির্যাতনের ঘটনা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে: টিআইবি
দেশে নারী ও কন্যা শিশু নির্যাতনের ঘটনা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২৫ নভেম্বর ২০২০, ১১:২৯ পূর্বাহ্ন
রাজা ও রাজপরিবারের সমালোচনা করা যাবে না, থাইল্যান্ডে বিতর্কিত আইন আবার চালু
থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ দমনে আবারও বিতর্কিত ‘এসই ম্যাজেস্ট’ আইন চালু করেছে দেশটি। এ আইনের আওতায় রাজা বা রাজপরিবারের কোনো সমালোচনা করা যাবে না।
২৫ নভেম্বর ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন
বাগানের কথা বলে ম্রো জুম ভূমি দখলে নিয়ে হস্তান্তর
বাগান করার কথা বলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা নাইতং পাহাড়ে ম্রোদের জুম ভূমি দখলে নিয়ে একটি সংস্থাকে হস্তান্তরের অভিযোগ করেছেন স্থানীয় ম্রো জনগোষ্ঠী।
২৫ নভেম্বর ২০২০, ১১:০৭ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯, শনাক্ত ২১৫৬, পরীক্ষা ১৬০০১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৪৮৭ জন।
২৫ নভেম্বর ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
দেশে ৮৮ জন ডেঙ্গু রোগীর ৮৩ জনই ঢাকার হাসপাতালে ভর্তি
এডিশ মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮৮ রোগী।
২৫ নভেম্বর ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ন
প্রথমবারের মতো গ্র্যামি মনোনয়ন পেয়েছে কোরিয়ান ব্যান্ড বিটিএস
গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরে প্রথমবারের মতো মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস।
২৫ নভেম্বর ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ন
নরসিংদীতে গণপিটুনিতে ২ জন নিহত
নরসিংদীর শিবপুরে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। বুধবার রাত তিন টার দিকে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ নভেম্বর ২০২০, ০৮:৫০ পূর্বাহ্ন