ব্রাহ্মণবাড়িয়ায় টিকা কার্যক্রম বন্ধের ঘোষণা স্বাস্থ্যকর্মীদের

ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার স্বাস্থ্যকর্মীরা তাদের চাকরিতে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং বেতন বাড়ানোর দাবিতে সব ধরনের টিকাদান কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
২৪ নভেম্বর ২০২০, ১১:০০ পূর্বাহ্ন

চাল আত্মসাতের মামলায় কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ভিজিডির চাল আত্মসাতের মামলায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
২৪ নভেম্বর ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

প্রবাসীদের তথ্য সংগ্রহে বিদেশে যাবেন ইসি কর্মকর্তারা, বরাদ্দ ১০০ কোটি

স্মার্ট এনআইডি কার্ড সরবরাহ করতে প্রবাসীদের তথ্য সংগ্রহে ৪০টি দেশে যাবেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এ জন্য এক শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ এ কথা জানিয়েছেন।
২৪ নভেম্বর ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এইসব অস্ত্র রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ছয় মাসের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২৪ নভেম্বর ২০২০, ১০:১৭ পূর্বাহ্ন

বাড্ডা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর বাড্ডার আফতাব নগর এলাকা থেকে জয়নাল মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
২৪ নভেম্বর ২০২০, ০৯:৫৩ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ৩২, শনাক্ত ২২৩০, পরীক্ষা ১৫০১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৪৪৮ জন।
২৪ নভেম্বর ২০২০, ০৯:৪১ পূর্বাহ্ন

শেখ হাসিনার গাড়িবহরে বোমা হামলা মামলা চলবে

সাতক্ষীরায় ১৮ বছর আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলা বাতিল চেয়ে এক আসামির করা আবেদন নাকচ করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
২৪ নভেম্বর ২০২০, ০৯:৩৬ পূর্বাহ্ন

কোভিড রোধে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত: কাদের

কোভিড-১৯ সংক্রমণ রোধে প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে আজ মঙ্গলবার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
২৪ নভেম্বর ২০২০, ০৯:৩৫ পূর্বাহ্ন

করোনা ভ্যাকসিন সংরক্ষণ ও সরবরাহের প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

করোনাভাইরাসের ভ্যাকসিন দেশে আসার পরে মজুদ, সরবরাহ ও সঠিকভাবে বিতরণের জন্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনে কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম এ কথা জানিয়েছেন।
২৪ নভেম্বর ২০২০, ০৯:৩১ পূর্বাহ্ন

ধানের মৌসুমে ‘ধান কুড়ানি’র গল্প

ধানের মৌসুম এলে মাঠে মাঠে দেখা মিলে ধান কুড়ানিদের। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ধান কুড়ানি শিশু ও বয়স্করা মাঠে মাঠে ধান কুড়িয়ে দিন শেষে বাড়ি ফিরেন। ধান কুড়ানি এসব মানুষ ভুমিহীন দরিদ্র পরিবারের। প্রত্যেক ধান কুড়ানি দিন শেষে ৩-৫ কেজি পর্যন্ত ধান সংগ্রহ করতে পারেন।
২৪ নভেম্বর ২০২০, ০৯:০৯ পূর্বাহ্ন

নায়করাজ পুত্র বাপ্পারাজ ও সম্রাটের পুরো পরিবার করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছে নায়করাজ রাজ্জাকের দুই সন্তান বাপ্পারাজ ও সম্রাট পরিবার। কয়েকদিন আগে দুই চিত্রনায়কের পুরো পরিবারের করোনা-পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
২৪ নভেম্বর ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন

গোল্ডেন মনিরের সঙ্গে কোনো মন্ত্রী-এমপির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তদন্ত হচ্ছে: সেতুমন্ত্রী

গোল্ডেন মনিরের সঙ্গে কোনো মন্ত্রী বা ক্ষমতাসীন দলের কোনো সংসদ সদস্যের (এমপি) সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২৪ নভেম্বর ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন

২০২৫ সালের মধ্যে ১০ বছরের বেশি বয়সী সবাই পাবে স্মার্ট এনআইডি কার্ড

আইডিইএ প্রকল্পের দ্বিতীয় ধাপে ১০ বছরের বেশি বয়সী সব নাগরিকের হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দিতে একটি প্রস্তাব তৈরি করেছে নির্বাচন কমিশন।
২৪ নভেম্বর ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দর দিয়ে স্ক্র্যাপ ঘোষণায় দেড় কোটি টাকা পাচার!

সংযুক্ত আরব আমিরাত থেকে স্ক্র্যাপ আমদানির ঘোষণা দিয়ে প্রায় দেড় কোটি টাকা পাচার করার প্রাথমিক প্রমাণ পেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। আজ মঙ্গলবার কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন।
২৪ নভেম্বর ২০২০, ০৮:২৫ পূর্বাহ্ন

৩৮০৮ পরিবারের বাসস্থান-জীবিকা নিশ্চিতে একনেকে প্রকল্প অনুমোদন

কক্সবাজারের খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তু ও বিমানবন্দর সম্প্রসারণের ফলে গৃহহীন হওয়া তিন হাজার ৮০৮টি পরিবারের পুনর্বাসনে শতাধিক পাঁচতলা ভবন নির্মাণ করতে যাচ্ছে সরকার।
২৪ নভেম্বর ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন

‘শুয়া চান পাখি’র শিল্পী বারী সিদ্দিকীর প্রয়াণের ৩ বছর

দরদমাখা কণ্ঠে তিনি মুগ্ধ করতেন শ্রোতাদের। সেই দরদিয়া কণ্ঠশিল্পী, বাঁশির যাদুকর বারী সিদ্দিকী ২০১৭ সালের ২৪ নভেম্বর পাড়ি জমিয়েছিলেন না ফেরার দেশে। মুগ্ধকরা এই শিল্পীর চলে যাওয়ার তিন বছর আজ।
২৪ নভেম্বর ২০২০, ০৭:৫৪ পূর্বাহ্ন

জামিন পেলেও ছাড়া পাচ্ছেন না সাংবাদিক কাজল

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় কারাবন্দি ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
২৪ নভেম্বর ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ন

সাতক্ষীরায় একই পরিবারের ৪ জনকে হত্যা: সিআইডির চার্জশিট

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চার জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলা দায়েরের এক মাস চারদিন পর সিআইডি চার্জশিট আদালতে দাখিল করে।
২৪ নভেম্বর ২০২০, ০৭:০২ পূর্বাহ্ন

তাজরীন শ্রমিকদের ৩ দাবি, গণভবনে যাওয়ার পথে পুলিশি বাধা

তাজরীন গার্মেন্টসের ক্ষতিগ্রস্ত শ্রমিকরা তিন দফা দাবি নিয়ে ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে গণভবনে যেতে চাইলে পুলিশ প্রেসক্লাবের কাছে তাদের বাধা দেয়।
২৪ নভেম্বর ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন

নতুন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, শপথ নেবেন আজ

জামালপুর-২ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথার বলার সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
২৪ নভেম্বর ২০২০, ০৬:৫৪ পূর্বাহ্ন