বিনোদনের জন্য আর বিদেশ যেতে হবে না: তাজুল ইসলাম
ঢাকা নগরীকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরিত করতে একটি বিশেষ পরিকল্পনা ও ন্যাশনাল ডাটা ব্যাংক তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ড্যাপের আহ্বায়ক মো. তাজুল ইসলাম।
২২ নভেম্বর ২০২০, ১২:৫৬ অপরাহ্ন
মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় ১০ পুলিশ চাকরিচ্যুত
পরীক্ষায় মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অন্তত ১০ সদস্যকে চাকরিচ্যুত এবং ৮ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২২ নভেম্বর ২০২০, ১২:৩০ অপরাহ্ন
২৮ ডিসেম্বর থেকে পৌরসভা নির্বাচন, ইভিএমে ভোট
সারাদেশে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৮ ডিসেম্বর থেকে পৌরসভার প্রথম ধাপের নির্বাচন শুরু হবে বলে জানিয়েছে ইসি।
২২ নভেম্বর ২০২০, ১২:০৮ অপরাহ্ন
টুইট বিজয়ী ট্রাম্প!
নির্বাচনে হারের পর একের পর এক আইনি লড়াইয়েও হারছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩ নভেম্বরের নির্বাচনের ফল পাল্টে দিতে জালিয়াতির অভিযোগে মামলা করেছেন, তথ্য প্রমাণ না থাকায় তা খারিজ হয়ে যাচ্ছে। নিজ দলের সিনেটররাও পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। তবে এতো কিছুর পরও নিজেকে বিজয়ী ঘোষণা থেমে নেই। যার প্রায় পুরোটাই টুইট সর্বস্ব।
২২ নভেম্বর ২০২০, ১১:৫২ পূর্বাহ্ন
উত্তরবঙ্গে সার কারখানা নির্মাণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে শিল্পমন্ত্রীর নির্দেশ
সারের আমদানি নির্ভরতা কমাতে উত্তরবঙ্গে সার কারখানা নির্মাণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে বিসিআইসির প্রতি নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, লাখ লাখ মেট্রিক টন ইউরিয়া সার বিদেশ থেকে আমদানির পরিবর্তে অভ্যন্তরীণ উৎস থেকে সারের যোগান বাড়াতে নতুন সার কারখানা নির্মাণ করা হচ্ছে।
২২ নভেম্বর ২০২০, ১১:৩৮ পূর্বাহ্ন
চট্টগ্রাম কাস্টম হাউসে ২০ সেরে ১ মণ
গত মার্চে চট্টগ্রাম বন্দর দিয়ে ভারত থেকে গাড়ির যন্ত্রাংশ আমদানি করে যশোরের এমএস সেলিম মেশিনারি নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান।
২২ নভেম্বর ২০২০, ১১:২৮ পূর্বাহ্ন
শীতে ত্বকের যত্ন
ত্বক শরীরের একক বৃহত্তম অঙ্গ। কাজেই সুস্থ ও সুন্দর ত্বক সুস্থ শরীরের জন্য অপরিহার্য, এ কথা বলার অপেক্ষা রাখে না। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে খাপ খাইয়ে শরীরের স্বাভাবিক অবস্থা রক্ষা করা ত্বকের একটি প্রধান কাজ। এজন্য ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকেরও পরিবর্তন হয়ে থাকে।
২২ নভেম্বর ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
৩ মামলায় ১৮ দিনের রিমান্ডে ‘গোল্ডেন মনির’
রাজধানীর মেরুল বাড্ডা থেকে গ্রেপ্তার মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন মামলায় মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২২ নভেম্বর ২০২০, ১১:১৭ পূর্বাহ্ন
বগুড়ায় বাসচাপায় শিশুসহ নিহত ৩
বগুড়ার শেরপুর উপজেলার আমতলী এলাকায় ঢাকাগামী বাসচাপায় শিশুসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২২ নভেম্বর ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ৩৮, শনাক্ত ২০৬০, পরীক্ষা ১৩৮৭০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ৩৮৮ জন।
২২ নভেম্বর ২০২০, ১০:০২ পূর্বাহ্ন
বাংলাদেশ ব্যাংকে নতুন দুই ডেপুটি গভর্নর
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম সাজেদুর রহমান খান।
২২ নভেম্বর ২০২০, ০৯:৫৬ পূর্বাহ্ন
গোল্ডেন মনিরের উত্থানে জড়িতদের শনাক্তে কাজ চলছে: র্যাব
গোল্ডেন মনির ছিলেন একজন সুবিধাবাদী রাজনীতিবিদ। নব্বইয়ের দশকে সেলসম্যান থেকে লাগেজ ব্যবসা এবং স্বর্ণ চোরাচালানি ও ভূমি দখলে তিনি রাজনৈতিক নেতা ও সরকারি বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে সুবিধা ভোগ করেছেন। নিজের নামে-বেনামে রাজধানীর বিভিন্ন জায়গায় এক হাজার ৫০ কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অবৈধভাবে মনির হোসেন থেকে গোল্ডেন মনির হওয়ায় পেছনে কারা কারা জড়িত তাদের শনাক্তে কাজ করছে র্যাব।
২২ নভেম্বর ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন
অনিশ্চয়তায় দেশের গাড়ির বাজার
করোনাভাইরাস মহামারির কারণে এ বছর ৪০ শতাংশ বিক্রি কমে যাওয়ায় বাংলাদেশের অটোমোবাইল শিল্প গভীর অনিশ্চয়তায় মধ্যে পড়েছে।
২২ নভেম্বর ২০২০, ০৯:১৭ পূর্বাহ্ন
বিদেশে অর্থ পাচারকারীদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
যারা দেশের অর্থ বিদেশে পাচার করছে তারা দেশ ও জাতির শত্রু। তারা দেশ ও জাতির সঙ্গে বিশ্বাস ঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। যারা অর্থ পাচার করেছে এবং করছে তাদের নাম ও ঠিকানাসহ বিস্তারিত তথ্য আদালতে জমা দিতে বলা হয়েছে।
২২ নভেম্বর ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ন
টিলা কেটে সরকারি স্কুলের ভবন নির্মাণের কাজ চলছে
পরিবেশ আইন লঙ্ঘন করে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ইসাছড়া গ্রামের অভ্যন্তরের টিলা কাটা হচ্ছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য। পরিবেশ অধিদপ্তরসহ স্থানীয় প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই টিলা কাটা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
২২ নভেম্বর ২০২০, ০৮:৪১ পূর্বাহ্ন
বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার বলেছেন, ‘বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে।’
২২ নভেম্বর ২০২০, ০৮:২৩ পূর্বাহ্ন
আজ হাসপাতাল ছাড়ছেন আলী যাকের
এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর স্বনামধন্য নাট্যব্যক্তিত্ব আলী যাকের আজ রোববার বাড়ি ফিরছেন।
২২ নভেম্বর ২০২০, ০৭:৪৯ পূর্বাহ্ন
জাবি অধ্যাপক কবি হিমেল বরকত মারা গেছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক কবি হিমেল বরকত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৪২ বছর। আজ রোববার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২২ নভেম্বর ২০২০, ০৭:৩৬ পূর্বাহ্ন
বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল
করোনা সংক্রমণের কারণে এ বছর বিজয় দিবসে তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠেয় সশস্ত্র বাহিনীর সম্মিলিত সামরিক কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। আজ রোববার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২২ নভেম্বর ২০২০, ০৭:৩১ পূর্বাহ্ন
উত্তরায় ককটেল উদ্ধার: গ্রেপ্তার আরও ৪
রাজধানীর উত্তরা থেকে ককটেল উদ্ধারের ঘটনায় আরও চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২২ নভেম্বর ২০২০, ০৬:৫১ পূর্বাহ্ন