পদ্মা সেতুর ৫৭০০ মিটার দৃশ্যমান, স্প্যান বাকি আর ৩টি
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর বসানো হলো ৩৮তম 'ওয়ান-এ' স্প্যান। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ৭০০ মিটার। বাকি আছে আর তিনটি স্প্যান বসানোর কাজ। যা হলে আরও ৪৫০ মিটার দৃশ্যমান হবে।
২১ নভেম্বর ২০২০, ০৯:০২ পূর্বাহ্ন
ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
২১ নভেম্বর ২০২০, ০৮:৫২ পূর্বাহ্ন
বরগুনায় মোটর শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ, বাস চলাচল বন্ধ
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হাসানের ওপর হামলার প্রতিবাদে অভ্যন্তরীণ সব রুটে বাসচলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
২১ নভেম্বর ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন
গাউছিয়ার দোকানকর্মী থেকে ‘গোল্ডেন মনির’ হয়ে ওঠার গল্প
রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় গতকাল মধ্যরাত থেকে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় সেখান থেকে অস্ত্র, মাদকসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও নগদ টাকা জব্দ করা হয়।
২১ নভেম্বর ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন
পুনর্বাসন কেন্দ্রের পুনর্বাসন প্রয়োজন
‘কৌতূহলী’ হয়েই মোহাম্মদ লিমন (ছদ্মনাম) প্রায় দুই দশক আগে বন্ধুদের সঙ্গে প্রথম গাঁজা সেবন করেন। এরপর তিনি নিয়মিতই এই নেশা দ্রব্যটি সেবন শুরু করেন এবং আসক্ত হয়ে পড়েন।
২১ নভেম্বর ২০২০, ০৭:২৪ পূর্বাহ্ন
রাজধানীতে বাসে আগুন: ৩ ‘অগ্নিসংযোগকারী’ শনাক্ত
রাজধানীর পল্টন এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত তিন অগ্নিসংযোগকারীকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছে বলে জানিয়েছে পুলিশ।
২১ নভেম্বর ২০২০, ০৭:০৭ পূর্বাহ্ন
পদ্মা সেতুতে বসছে ৩৮তম স্প্যান
পদ্মা সেতুর ৩৮তম স্প্যান ‘ওয়ান-এ’ সেতুর ১ ও ২ নম্বর পিলারের ওপর বসানোর কাজ চলছে। প্রকৌশলীরা প্রত্যাশা করছেন, আজকের মধ্যে স্প্যান বসানো সম্ভব হবে। মাওয়া প্রান্তে স্প্যানটি বসানো হলে সেতুর পাঁচ হাজার সাত শ মিটার দৃশ্যমান হবে।
২১ নভেম্বর ২০২০, ০৬:৩২ পূর্বাহ্ন
গাজীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
গাজীপুরে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় মহানগরের বাসন থানার চান্দনা চৌরাস্তা (দিঘিরচালা) সেবা হাসপাতালের পেছনের গলি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
২১ নভেম্বর ২০২০, ০৫:৫০ পূর্বাহ্ন
রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে হাসিনুর রহমান চাঁদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর সাব পিলার-৩ এর কাছে এ ঘটনা ঘটে।
২১ নভেম্বর ২০২০, ০৪:২৭ পূর্বাহ্ন
মাদক ও অবৈধ অস্ত্রসহ গোল্ডেন মনির গ্রেপ্তার
রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে মাদক ও অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন র্যাবের পরিচালক (আইন ও মিডিয়া) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
২১ নভেম্বর ২০২০, ০৪:০৫ পূর্বাহ্ন
বেনাপোলকে ঘিরে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট সক্রিয়
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলকে ঘিরে একটি শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। ভারতীয় ট্রাক ব্যবহার করে বিভিন্ন চোরাই পণ্য আনা হচ্ছে বাংলাদেশে।
২০ নভেম্বর ২০২০, ০৫:৩৪ অপরাহ্ন
পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সাক্ষাৎকার: কানাডায় সরকারি চাকুরেদের বাড়ি কেনা প্রসঙ্গে
এই প্রথম দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী কানাডায় বাংলাদেশিদের বাড়ি কেনা বিষয়ে কথা বললেন। জানালেন বাড়ি কেনার তালিকায় রাজনীতিবিদরা নন, এগিয়ে রয়েছেন বাংলাদেশের সরকারি চাকুরেরা। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন বৃহস্পতিবার সকালে টেলিফোনে কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
২০ নভেম্বর ২০২০, ০৫:০০ অপরাহ্ন
বগুড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১৬ বছর বয়সী বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার বিকালে কিশোরীর বাবার বন্ধু সাবার উদ্দিন ফকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ নভেম্বর ২০২০, ০৪:২১ অপরাহ্ন
কর্মীর করোনা শনাক্ত, ঢাকায় দ. কোরিয়ার দূতাবাস বন্ধ
এক কর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ঢাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাস শুক্রবার থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
২০ নভেম্বর ২০২০, ০৪:০৯ অপরাহ্ন
কিডনি রোগে আক্রান্ত শিল্পী বেবী নাজনীন নিউজার্সির হাসপাতালে ভর্তি
‘ব্ল্যাক ডায়মন্ড’ খ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন বেশ কয়েক বছর ধরে কিডনি সমস্যায় ভুগছেন। তিনি গত ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউজার্সির জার্সি সিটি মেডিকেল সেন্টারে ভর্তি হন বলে নিউজার্সি থেকে জানিয়েছেন তার ছোট বোন লিনি সাবরিন।
২০ নভেম্বর ২০২০, ০৪:০৫ অপরাহ্ন
উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে ৩১টি ককটেল উদ্ধার
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের কামারপাড়া এলাকার ১৩ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবন থেকে ৩১টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
২০ নভেম্বর ২০২০, ০৩:১৫ অপরাহ্ন
সাতক্ষীরার স্থানীয় রাজনীতিবিদদের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের চেষ্টার অভিযোগ জার্মান রাষ্ট্রদূতের
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ অভিযোগ করেছেন, সাতক্ষীরার স্থানীয় কিছু রাজনীতিবিদ ত্রাণের জন্য দেওয়া খাদ্যসামগ্রী আত্মসাতের চেষ্টা করেছেন।
২০ নভেম্বর ২০২০, ০২:৩৬ অপরাহ্ন
এভাবে যদি চলতে থাকে, দেশের অবস্থা আরও ভয়াবহ হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ চলছে। করোনাভাইরাস থেকে বাঁচতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে ও মাস্ক পরিধান করতে হবে।
২০ নভেম্বর ২০২০, ০২:২৭ অপরাহ্ন
খাসিয়া পুঞ্জিতে ‘হামলা আতঙ্ক’ কাটছে না
আবার যেকোনো সময় হামলা হতে পারে, এমন আতঙ্কে দিন কাটছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ইছাছড়া পুঞ্জির ৫২টি খাসিয়া পরিবারের।
২০ নভেম্বর ২০২০, ০২:০৮ অপরাহ্ন
ফেনীতে ২৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
ফেনীতে ২৯ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
২০ নভেম্বর ২০২০, ০১:১২ অপরাহ্ন