কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় বিশ্ব ব্যাংকের ১০ কোটি ডলার অনুদান
কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় হোস্ট কমিউনিটির বিদ্যুৎ, পানি, স্যানিটেশন ও দুর্যোগ সহনশীল অবকাঠামো সুবিধা বাড়াতে বিশ্ব ব্যাংকের সঙ্গে ১০ কোটি ডলারের অনুদান চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার।
১৯ নভেম্বর ২০২০, ১২:৫৯ অপরাহ্ন
আগুন সন্ত্রাস বিএনপির প্ল্যানড গেম: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সরকারের সমালোচনার নামে দেশে-বিদেশে অপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় বিএনপিসহ সুবিধাবাদী শ্রেণির কঠোর সমালোচনা করে বলেছেন, আগুন সন্ত্রাস বিএনপির প্ল্যানড গেম।
১৯ নভেম্বর ২০২০, ১২:৫৪ অপরাহ্ন
কলকাতার নায়িকা শ্রাবন্তীকে ফোনে উত্ত্যক্ত করায় খুলনায় যুবক গ্রেপ্তার
কলকাতার চলচ্চিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে ফোনে উত্ত্যক্ত করার অভিযোগে খুলনায় মো. মাহাবুবর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯ নভেম্বর ২০২০, ১২:৪২ অপরাহ্ন
৫ রুটে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত
করোনা মহামারির কারণে পাঁচ আন্তর্জাতিক রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
১৯ নভেম্বর ২০২০, ১২:৩৬ অপরাহ্ন
চাটখিলে বাল্যবিয়ে ঠেকালেন ইউএনও
নোয়াখালীর চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ৭ম শ্রেণির এক শিক্ষার্থী বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে। বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এদিকে বিয়ে বাড়িতে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বরযাত্রী আর আসেনি।
১৯ নভেম্বর ২০২০, ১২:২২ অপরাহ্ন
চট্টগ্রামে মাস্ক না পরায় ৬৫ জনকে জরিমানা
চট্টগ্রামে মাস্ক না পরায় ৬৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৯ নভেম্বর ২০২০, ১১:৫৫ পূর্বাহ্ন
মানসিক রোগ বিশেষজ্ঞদের চেম্বারে রোগী দেখা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে মানসিক রোগ বিশেষজ্ঞদের প্রাইভেট চেম্বার এবং অনলাইনে কনসালটেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস।
১৯ নভেম্বর ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ন
ফরিদপুরে অর্থপাচার মামলায় এবার গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা জলিল
ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলায় এবার গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা ও পৌরসভার কাউন্সিলর শেখ মো. জলিল।
১৯ নভেম্বর ২০২০, ১১:২১ পূর্বাহ্ন
তামাক চাষে বাধ্য করা হচ্ছে কৃষকদের
ধান কিংবা সব ধরনের সবজি চাষে প্রত্যাশিত লাভ পাওয়ায় কৃষকরা তামাক চাষে অনীহা প্রকাশ করলেও তামাক কোম্পানির ফাঁদে আটকে তারা নিরুপায় হয়ে পড়েছেন। কৃষকদের অভিযোগ, তামাক কোম্পানিগুলো তাদের তামাক চাষে বাধ্য করছে। এই ফাঁদে ঝুলিয়ে রাখতে এসব কোম্পানি আগে বিনামূল্যে বীজ দিয়েছে, আর এখন দিচ্ছে সার।
১৯ নভেম্বর ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা: থাই প্রধানমন্ত্রী
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও রাজা মাহা ভাজিরালংকর্ণর ক্ষমতা কমানোর দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে সব ধরনের আইন ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন থাই প্রধানমন্ত্রী প্রয়ূথ চান-ওচা।
১৯ নভেম্বর ২০২০, ১১:০৩ পূর্বাহ্ন
বেনাপোলে ১৩টি বারসহ স্বর্ণ পাচারকারী আটক
ভারতে পাচারের সময় বেনাপোলের আমড়াখালী এলাকা থেকে ১৩টি সোনার বার সহ আশিকুর রহমান নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।
১৯ নভেম্বর ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন
পিকে হালদারের পলায়ন: ‘দেশ মগের মুল্লুক কি না’ প্রশ্ন হাইকোর্টের
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ হাজার ২০০ কোটি টাকা লোপাট করে দেশ থেকে প্রশান্ত কুমার (পিকে) হালদারের পালিয়ে যাওয়ায়, 'দেশ কি মগের মুল্লুক কিনা' প্রশ্ন করেছেন হাইকোর্ট। এ ছাড়া, তাকে গ্রেপ্তারের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, হাইকোর্ট তাও জানতে চেয়েছেন।
১৯ নভেম্বর ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন
পদ্মা সেতুর প্রায় ৯১ ভাগ কাজের অগ্রগতি হয়েছে: সেতুমন্ত্রী
মূল পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি শতকরা প্রায় ৯১ ভাগ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
১৯ নভেম্বর ২০২০, ১০:২১ পূর্বাহ্ন
শ্যালকের করোনা পজিটিভ, কোয়ারেন্টিনে মির্জা ফখরুল
উত্তরার বাসায় অবস্থান করা শ্যালকের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোয়ারেন্টিনে রয়েছেন।
১৯ নভেম্বর ২০২০, ১০:১৫ পূর্বাহ্ন
ধর্ষণের শাস্তি থেকে মুক্তি পেতে হাইকোর্টের নির্দেশে ফেনী কারাগারে বিয়ে
ধর্ষণের শাস্তি থেকে মুক্তি পেতে হাইকোর্টের নির্দেশে ফেনী জেলা কারাগারে এই প্রথম ধর্ষণে অভিযুক্তর সঙ্গে ভুক্তভোগীর বিয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর ২০২০, ১০:০৫ পূর্বাহ্ন
টাঙ্গাইলে ব্যবসায়ী আনিস হত্যার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন
টাঙ্গাইলের দেলদুয়ারে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে স্থানীয় বণিক সমিতি।
১৯ নভেম্বর ২০২০, ০৯:৫১ পূর্বাহ্ন
চট্টগ্রামে অবৈধ পলিথিন বিক্রির দায়ে গোডাউন ও দোকান সিলগালা
অবৈধ পলিথিন বিক্রির দায়ে বন্দর নগরী চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে চারটি গোডাউন এবং তিনটি দোকান সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
১৯ নভেম্বর ২০২০, ০৯:৪৪ পূর্বাহ্ন
কুর্মিটোলায় ঢাবি ছাত্রীকে ধর্ষণ: আসামি মজনুর যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণ মামলার একমাত্র আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহার মামলার রায় ঘোষণা করেন।
১৯ নভেম্বর ২০২০, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিক্ষার আলোবঞ্চিত বেদে শিশু
শিউলী, মিষ্টি, আদিবা- সবারই বয়স ৬ থেকে ৭ বছরের মধ্যে। একসঙ্গে খেলছে নিজের মতো করে। তিন দিন আগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিন্নাগাড়ি এলাকায় একটু উঁচু ও খোলা স্থানে ২০টি বেদে পরিবার তাদের অস্থায়ী আস্তানা গেড়েছে। এরা সেই বেদে পরিবারেরই শিশু।
১৯ নভেম্বর ২০২০, ০৯:৩০ পূর্বাহ্ন
মানিকগঞ্জে দেড় হাজার বস্তা সার জব্দ, গ্রেপ্তার ১
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় দুটি গুদাম থেকে এক হাজার ৪৪৭ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
১৯ নভেম্বর ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন