সিলেটে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ১৩ হাজার একর জমির সরকারি ঘোষণা হাইকোর্টে বহাল

সিলেটের জৈন্তাপুর ও আসামপাড়ার ১৩ হাজার একর জমিকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে সরকারি ঘোষণার সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট।
১৬ নভেম্বর ২০২০, ০৫:৩৩ অপরাহ্ন

বাসে আগুন দিয়ে বিএনপি উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে চাইছে: প্রধানমন্ত্রী

রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, বিএনপি করোনার এই দুঃসময়কে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা লুটতে চাইছে। তারা নিজেরা বাসে আগুন দিয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতে চাইছে। বিএনপি যেন এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে।
১৬ নভেম্বর ২০২০, ০৫:২৩ অপরাহ্ন

কোভিড-১৯ ও এশিয়ার এক হারানো প্রজন্ম

আগামী দুই বছরে নিজের জীবন বদলে দেওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন ভারতের বিহার রাজ্যের ২৫ বছরের বিকাশ কুমার। মুম্বাইয়ে সাত বছর দর্জির কাজের অভিজ্ঞতা রয়েছে তার। মহামারি আসার আগ পর্যন্ত মাসে প্রায় ২৫ হাজার রুপি আয় ছিল। অন্যের কারখানায় কাজ ছেড়ে দিয়ে ছোট পরিসরে নিজের ব্যবসা শুরু করার ভাবনা ছিল বিকাশের।
১৬ নভেম্বর ২০২০, ০৫:০৮ অপরাহ্ন

করোনা আক্রান্ত নায়ক ফারুক হাসপাতালে ভর্তি

অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৬ নভেম্বর ২০২০, ০৪:২১ অপরাহ্ন

মাছে ক্ষতিকর রাসায়নিক দিলে ৭ বছরের কারাদণ্ড

মাছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে রপ্তানি বা অভ্যন্তরীণ বাজারে বিক্রি করলে সাত বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রেখে সংসদে আজ ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান-নিয়ন্ত্রণ) বিল-২০২০ পাস হয়েছে।
১৬ নভেম্বর ২০২০, ০৪:০২ অপরাহ্ন

জন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অর্থের উৎস খোঁজা হচ্ছে: ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত অর্থের উৎস খোঁজা হচ্ছে। যারা অর্থের সরবরাহ করছে তাদের বিচারের আওতায় আনা হবে। জনগণ, রাষ্ট্রের সম্পদ ও মানুষের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’
১৬ নভেম্বর ২০২০, ০৩:৫৮ অপরাহ্ন

লবণের ট্রাকে ৩০ হাজার ইয়াবা

চট্টগ্রামে ইয়াবা পাচারের সময় লবণের ট্রাক থেকে সাড়ে ৩০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।
১৬ নভেম্বর ২০২০, ০৩:৫২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ঝুটের গুদামে আগুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় চারটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আজ সোমবার রাতে উপজেলার জালকুড়ি ঝুটপট্টি এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৬ নভেম্বর ২০২০, ০৩:৪৯ অপরাহ্ন

‘বাংলাদেশে অভিভাবকদের সচেতনতার ও কিশোর আদালতের ঘাটতি রয়েছে’

শিশু সুরক্ষায় অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কিশোর আদালতের সংখ্যা বৃদ্ধি এবং আইনের সঠিক প্রয়োগ প্রয়োজন বলে মনে করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সংসদ সদস্য মো. ফজলে রাব্বী মিয়া।
১৬ নভেম্বর ২০২০, ০৩:১২ অপরাহ্ন

ট্রাম্পের সঙ্গে সাংবাদিক দমনকারী স্বৈরশাসকদের তুলনা ওবামার

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক দমনকারী স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেছেন। যদিও ওবামা প্রশাসনের বিরুদ্ধেই গোপনে সাংবাদিকদের পর্যবেক্ষণসহ সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ ছিল বলে ফক্স নিউজ জানিয়েছে।
১৬ নভেম্বর ২০২০, ০২:৪৯ অপরাহ্ন

সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা প্রত্যাহার দাবি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের

সংবাদ প্রকাশের কারণে দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল ইসলাম ও রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলীসহ আট সাংবাদিকের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহীর সাংবাদিকরা।
১৬ নভেম্বর ২০২০, ০২:১৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার লাইনপাড়া গ্রামে আজ সোমবার সন্ধ্যায় ট্রাক্টরের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন।
১৬ নভেম্বর ২০২০, ০১:৫৯ অপরাহ্ন

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে আগামীকাল রাষ্ট্রীয় শোক

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
১৬ নভেম্বর ২০২০, ০১:৪৯ অপরাহ্ন

চলন্ত ট্রেনে ঢিল, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনে ঢিল ছোঁড়ার পরপরই রেল পুলিশের হাতে ধরা পড়েছেন দুই যুবক।
১৬ নভেম্বর ২০২০, ০১:৪০ অপরাহ্ন

বাগেরহাটে ১৭ দিনের নবজাতক চুরি

বাগেরহাটে ঘুমন্ত পিতা-মাতার কোল থেকে সোহানা আক্তার নামের ১৭ দিনের নবজাতক চুরি হয়েছে। আজ সোমবার ভোরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
১৬ নভেম্বর ২০২০, ০১:৩১ অপরাহ্ন

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে কোটা পদ্ধতি চ্যালেঞ্জ করে রিট

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে কোটা ব্যবস্থা রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। আজ সোমবার সহকারী শিক্ষক পদে আবেদনকারী মো. তারেক রহমান এ আবেদন করেন।
১৬ নভেম্বর ২০২০, ০১:২৯ অপরাহ্ন

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
১৬ নভেম্বর ২০২০, ০১:১৮ অপরাহ্ন

পাবনায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পাবনার বেড়ায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা হয়েছে। সোমবার ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান প্রতিপক্ষের আঘাতে আহত মাছেম মীর (৬৮)।
১৬ নভেম্বর ২০২০, ০১:১৫ অপরাহ্ন

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগুন

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
১৬ নভেম্বর ২০২০, ১২:২৮ অপরাহ্ন

ম্রো ভূমিতে বিনোদন পার্ক নয়, ৬২ নাগরিকের বিবৃতি

বান্দরবানের চিম্বুক-থানচির ম্রো পাড়ায় সিকদার গ্রুপের পাঁচতারা হোটেল নির্মাণ প্রকল্প বাতিল এবং এ প্রকল্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে সব ধরনের সম্পৃক্ততা প্রত্যাহারের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ৬২ নাগরিক।
১৬ নভেম্বর ২০২০, ১২:২০ অপরাহ্ন