আজিজুল হাকিমের জন্য রক্ত প্রয়োজন
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিউতে এখনো লাইফ সাপোর্টে আছেন দেশের জনপ্রিয় বেতার-মঞ্চ-টেলিভিশন ও সিনেমার অভিনেতা আজিজুল হাকিম।
১৫ নভেম্বর ২০২০, ০৯:৪৪ পূর্বাহ্ন
বাবুনগরী হেফাজতের নতুন আমির
জুনায়েদ বাবুনগরীকে হেফাজতের নতুন আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে হেফাজতের ১৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
১৫ নভেম্বর ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন
সৌমিত্রের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অভিভাবকহীন হয়ে পড়লো: মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সৌমিত্রের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অভিভাবকহীন হয়ে পড়েছে।
১৫ নভেম্বর ২০২০, ০৮:৫৭ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ২৫ নারী কর্মী আটক
কুষ্টিয়ায় গোপন বৈঠক থেকে জামায়াতের ২৫ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৫ নভেম্বর ২০২০, ০৮:৩৩ পূর্বাহ্ন
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শনের নতুন আদেশ
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদর্শন আদেশ, ২০২০ জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ আদেশ দ্বারা এ সংক্রান্ত ২০০৫ সালের আদেশ রহিত করা হয়েছে।
১৫ নভেম্বর ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন
চাঁদপুরে অগ্রণী ব্যাংকের গাড়িচাপায় শিশু নিহত
চাঁদপুর শহরের পুরানবাজার এলাকায় অগ্রণী ব্যাংকের গাড়িচাপায় নীরব নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১১টায় চেম্বার অব কমার্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।
১৫ নভেম্বর ২০২০, ০৮:০৭ পূর্বাহ্ন
পাবনায় আ. লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ২০
পাবনার বেড়া উপজেলা পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ২০ আহত হয়েছেন। এ সময় অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করা হয়েছে।
১৫ নভেম্বর ২০২০, ০৭:২৫ পূর্বাহ্ন
কমছে না কিশোর গ্যাংয়ের দাপট ও বিপদ
ছোট ছোট অপরাধ থেকে শুরু করে হত্যাকাণ্ড, রাস্তায় উৎপাত থেকে শুরু করে ধর্ষণ, ছিনতাই থেকে মাদকাসক্তি— গত কয়েক মাসে কিশোর গ্যাংদের এ রকম অনেক সংবাদ গণমাধ্যমে শিরোনাম হয়েছে।
১৫ নভেম্বর ২০২০, ০৭:০৩ পূর্বাহ্ন
চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়
না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কলকাতার বেলভিউ নার্সিং হোমে আজ ১৫ নভেম্বর রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তার মৃত্যুর বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
১৫ নভেম্বর ২০২০, ০৬:৫৯ পূর্বাহ্ন
দ্বৈত ভোটার: নরসিংদীতে ইউপি সদস্যসহ ২ জনের বিরুদ্ধে মামলা
ব্যক্তিগত তথ্য গোপন করে দ্বৈত ভোটার হওয়ায় নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্যসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন।
১৫ নভেম্বর ২০২০, ০৬:৫০ পূর্বাহ্ন
বারী সিদ্দিকীর বাঁশি বাজে দূরে কোথাও…
মায়াভরা দরদমাখা কণ্ঠে মুগ্ধ করতেন শ্রোতাদের। সেই দরদিয়া কণ্ঠশিল্পী, বাঁশির যাদুকর বারী সিদ্দিকীর আজ ৬৬তম জন্মদিন। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের নেত্রকোনায় এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন এ গুণী শিল্পী।
১৫ নভেম্বর ২০২০, ০৬:২১ পূর্বাহ্ন
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে রাবি সাংবাদিক
পাঁচ বছর আগে করা তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় যুগান্তরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রতিনিধি ও রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক রাইহান বাপ্পীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৫ নভেম্বর ২০২০, ০৬:১৭ পূর্বাহ্ন
কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা, বেনাপোলে সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা বিশেষায়িত তালা (প্যাডলক) ও রেক্সিন জাতীয় পণ্যের একটি বড় চালান আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। গতকাল কাস্টমস’র পক্ষ থেকে জানানো হয়, মিথ্যা ঘোষণা দিয়ে এক কোটি দুই লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা হয়েছে।
১৫ নভেম্বর ২০২০, ০৫:০১ পূর্বাহ্ন
কুয়াকাটায় ‘নো মাস্ক, নো এন্ট্রি’ চালু
শীত মৌসুমে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের আশঙ্কায় পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ‘নো মাস্ক, নো এন্ট্রি’ (মাস্ক ছাড়া প্রবেশ নয়) সার্ভিস চালু করা হয়েছে। ‘নিজে নিরাপদ থাকুন ও অপরকে নিরাপদ রাখুন’ এবং ‘ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন’— এ শ্লোগান নিয়ে কুয়াকাটা সৈকতে ঘুরে ঘুরে মাইকিং করছে টুরিস্ট পুলিশ।
১৫ নভেম্বর ২০২০, ০৪:৪৯ পূর্বাহ্ন
সরকার পুরোনো খেলা শুরু করেছে: বিএনপি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার অভিযোগ করেছেন যে, সরকার ‘বিএনপিকে নির্মূল করতে ফাঁদে ফেলার জন্য পুরোনো খেলা’ আবার শুরু করেছে।
১৪ নভেম্বর ২০২০, ০৩:১৪ অপরাহ্ন
যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, নিক্সন চৌধুরী প্রেসিডিয়াম সদস্য
আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
১৪ নভেম্বর ২০২০, ০২:১৭ অপরাহ্ন
সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শনিবার বলেছেন, বাংলাদেশ সব সময় প্রতিবেশীসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে।
১৪ নভেম্বর ২০২০, ০২:১৪ অপরাহ্ন
পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ৬ মামলা খারিজ
পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া ও এর আশেপাশে কয়েক হাজার ভোট বাতিল চেয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের ছয়টি মামলা খারিজ করে দিয়েছেন দুটি আদালতের বিচারক।
১৪ নভেম্বর ২০২০, ০১:৪৩ অপরাহ্ন
সৌমিত্রের পরিবারের সদস্যদের হাসপাতালে ডাক, অলৌকিক ভরসায় চিকিৎসকরা
কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা গত ২৪ ঘণ্টায় কোনো উন্নতি হয়নি। তার অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
১৪ নভেম্বর ২০২০, ০১:৩৬ অপরাহ্ন
করোনাকালে সরকারের সহযোগিতা চান নারী উদ্যোক্তারা
নারী উদ্যোক্তারা করোনাকালীন সময়ে দেশীয় পণ্য নিয়ে কাজ করতে সরকারের আর্থিক সহযোগিতার পাশাপাশি আইটি ট্রেনিং কামনা করেছেন।
১৪ নভেম্বর ২০২০, ১২:৫৭ অপরাহ্ন