বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বিনিয়োগ লক্ষ্যমাত্রা ৪০ বিলিয়ন ডলার: বেজা চেয়ারম্যান
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। এখানকার শিল্প কারখানায় বিনিয়োগের লক্ষ্যমাত্রা ৪০ বিলিয়ন মার্কিন ডলার।
১২ নভেম্বর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৮ম শ্রেণির শিক্ষার্থীর
স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী সামীয়া ইসলাম (১৩) ও ভ্যান চালক আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।
১২ নভেম্বর ২০২০, ১১:৩০ পূর্বাহ্ন
চট্টগ্রামে মাস্ক না পরায় ৩০ জনকে ৬ ঘণ্টার আটকাদেশ
চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৩০ জনকে ৬ ঘণ্টার আটকাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও, ওই ৩০ জনসহ ১০৩ জনকে জরিমানা করেন আদালত।
১২ নভেম্বর ২০২০, ১১:০৬ পূর্বাহ্ন
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হেরোইনসহ আটক
হেরোইনসহ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম হোসেন ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
১২ নভেম্বর ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন
গণপরিবহনের চালক মাদকাসক্ত কিনা পরীক্ষা করবে বিআরটিএ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গণপরিবহন শ্রমিকদের ডোপ টেস্টিং বা মাদকাসক্তি পরীক্ষা ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১২ নভেম্বর ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন
করোনায় হানিফ পরিবহনের মালিক জয়নাল আবেদিনের মৃত্যু
হানিফ পরিবহনের মালিক জয়নাল আবেদিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল রাতে ১০টার দিকে রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
১২ নভেম্বর ২০২০, ১০:০৪ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ১৩, শনাক্ত ১৮৪৫, পরীক্ষা ১৭১১২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ছয় হাজার ১৪০ জন।
১২ নভেম্বর ২০২০, ০৯:৪৭ পূর্বাহ্ন
রাজধানীতে ৬টি বাসে আগুন
রাজধানীর ছয়টি স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে মতিঝিল, প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বংশাল, শাহবাগ ও খিলগাঁও এলাকায় ছয়টি বাসে আগুন লাগে।
১২ নভেম্বর ২০২০, ০৯:২২ পূর্বাহ্ন
পদ্মা সেতুর ৫ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান
পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩৭তম স্প্যান। এর মাধ্যমে ছয় হাজার ১৫০ মিটার দীর্ঘ সেতুর পাঁচ হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হলো। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে বসানো বাকি থাকলো আর চারটি, যাতে দৃশ্যমান হবে ছয় শ মিটার।
১২ নভেম্বর ২০২০, ০৯:১৮ পূর্বাহ্ন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরও নিচে নেমে গেছে: মাহবুব তালুকদার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের মান আরও নিচে নেমে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
১২ নভেম্বর ২০২০, ০৯:১৩ পূর্বাহ্ন
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ল
মহামারি করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আবারও বাড়িয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
১২ নভেম্বর ২০২০, ০৮:৪৭ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজের উদ্বোধন ২৯ নভেম্বর
যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার সকালে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
১২ নভেম্বর ২০২০, ০৮:৩৫ পূর্বাহ্ন
জুয়েলকে পিটিয়ে-পুড়িয়ে হত্যার তদন্ত প্রতিবেদন দিয়েছে জেলা প্রশাসনের কমিটি
‘লালমনিরহাটের বুড়িমারীতে শহীদুন্নবী জুয়েল (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় কোরআন অবমাননার কোনো ঘটনা ঘটেনি। এটা ছিল গুজব।’ জেলা প্রশাসনের গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্তে পাওয়া গেছে এই তথ্য।
১২ নভেম্বর ২০২০, ০৮:২২ পূর্বাহ্ন
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়বে না: এনবিআর চেয়ারম্যান
আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়বে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আজ বৃহস্পতিবার সকালে এনবিআর’র সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১২ নভেম্বর ২০২০, ০৮:০০ পূর্বাহ্ন
আমাদের কাছ থেকে আমেরিকার শেখার আছে: সিইসি
বাংলাদেশের কাছ থেকে আমেরিকার শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
১২ নভেম্বর ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ন
এমআরটি-৬ সম্প্রসারণ প্রকল্প ব্যয় কমাতে জাপানের বিকল্প পরিকল্পনা
কমলাপুরে এমআরটি-৬ সম্প্রসারণ প্রকল্পের জন্য একটি বিকল্প পরিকল্পনা বাংলাদেশকে দিয়েছে জাপান সরকারের গঠিত একটি প্যানেল। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন দেওয়া নকশাটি দেশের প্রধান রেলস্টেশনটিকে সত্যিকারের পরিবহণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনাকে গুরুতরভাবে বাধাগ্রস্ত করবে বলে তাদের মত।
১২ নভেম্বর ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন
রেল পানি পানের উপযুক্ত, আন্তঃনগর ট্রেনে খাবার সরবরাহের সিদ্ধান্ত
স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেনে খাবার সরবরাহ এবং রেল পানি আবারও বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার সকালে রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
১২ নভেম্বর ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন
‘নিখোঁজ’ শিক্ষার্থী তিথী সরকারকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করেছে সাইবার পুলিশ
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত ও ‘নিখোজ’ শিক্ষার্থী তিথী সরকারকে গুজব ছড়ানোর অভিযোগে সাইবার পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে সিআইডি।
১২ নভেম্বর ২০২০, ০৭:২১ পূর্বাহ্ন
আত্মসমর্পণের মধ্যে দিয়ে উপকূলে শান্তির সুবাতাস বইবে: র্যাব
১১টি বাহিনীর ৩৪ জন ডাকাত আজ বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের উপস্থিতিতে র্যাব আয়োজিত এক আত্মসমর্পণ অনুষ্ঠানে এই ডাকাতরা আত্মসমর্পণ করেন।
১২ নভেম্বর ২০২০, ০৭:১৩ পূর্বাহ্ন
পদ্মা সেতুতে ৩৭তম স্প্যান বসানোর কাজ চলছে
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩৭তম স্প্যান বসানোর কাজ চলছে। যা বসানো হলে দৃশ্যমান হবে সেতুর পাঁচ হাজার ৫৫০ মিটার। সেতুর নয় ও ১০ নম্বর পিলারের ওপর এ স্প্যানটি বসানোর কাজ চলছে। ৩৬তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় এ স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। বর্তমানে ভাসমান ক্রেনটি নোঙর করার কাজটি করছে। পুরো কার্যক্রম দুপুর ২টার মধ্যে সম্পন্ন করার বিষয়ে আশাবাদী প্রকৌশলীরা।
১২ নভেম্বর ২০২০, ০৬:০৬ পূর্বাহ্ন