চট্টগ্রামে সাংবাদিক অপহরণ: অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে মামলা
চট্টগ্রামে সাংবাদিক অপহরণের ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর কোতয়ালী থানায় মামলা করেন অপহরণের শিকার সাংবাদিক গোলাম সরোয়ার।
৪ নভেম্বর ২০২০, ০১:৫৭ অপরাহ্ন
মার্কিন নির্বাচনে আগাম ভোট সমাচার
মেইলে ভোট ও ডাকযোগে আগাম ভোট এবং সর্বশেষ বুথে গিয়ে ভোট। যতভাবে ভোট নেওয়া যায় তার সম্ভবত সব পদ্ধতিতেই এবার প্রয়োগ করা হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে।
৪ নভেম্বর ২০২০, ০১:১১ অপরাহ্ন
২০২১ সালের শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ১৪ মাস পর ২০২১ সালের ডিসেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে।
৪ নভেম্বর ২০২০, ১২:০৭ অপরাহ্ন
ট্রাম্প কেন ভোট গণনা বন্ধের হুমকি দিলেন?
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গণনা শুরুতে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে থাকলেও সময় যতো ঘনাচ্ছে ততোই তার প্রতিপক্ষ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে লড়াই জমে উঠছে।
৪ নভেম্বর ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে যিনিই ক্ষমতায় আসুন না কেন আমাদের সমস্যা নেই: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার বলেছেন, মার্কিন নির্বাচনে যিনিই ক্ষমতায় আসুন না কেন বাংলাদেশের কোনো সমস্যা নেই।
৪ নভেম্বর ২০২০, ১১:২২ পূর্বাহ্ন
ইউজিসির ঋণে স্মার্টফোন কিনতে পারবে ৪১ হাজার ৫০১ শিক্ষার্থী
করোনা মহামারির কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে সুদবিহীন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আজ বুধবার ইউজিসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
৪ নভেম্বর ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
আদালতের রায় বাংলায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আদালতের রায় বাংলায় লেখার ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনে এ ক্ষেত্রে ট্রান্সলেটর নিয়োগ দানের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।
৪ নভেম্বর ২০২০, ১০:৫৫ পূর্বাহ্ন
করোনাভাইরাসে মৃত্যু ৬ হাজার ছাড়াল
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেল।
৪ নভেম্বর ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন
রংপুরে স্কুলছাত্রী ধর্ষণ, এএসআই ৫ দিনের রিমান্ডে
রংপুরে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এএসআই রায়হানুল ইসলামসহ দুই নারীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৪ নভেম্বর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন
জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৫, মোট গ্রেপ্তার ২১
পবিত্র কোরআন অবমাননার গুজব ছড়িয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে শহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
৪ নভেম্বর ২০২০, ১০:২৭ পূর্বাহ্ন
‘গণহীন গণতন্ত্র আর রাষ্ট্রায়ত্ত নির্বাচন’
বাংলাদেশে যে অল্প কয়েকজন বাম ধারার আদর্শভিত্তিক রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, পঙ্কজ ভট্টাচার্য তাদের অন্যতম একজন। মাটি ও মানুষের জন্যে রাজনীতি করেছেন, সমাজতান্ত্রিক আদর্শের সমতাভিত্তিক একটি কল্যাণমুখী রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন। সেই বাস্তবতা থেকে বহুদূরে অবস্থান করলেও, ত্যাগের মহিমায় উজ্জ্বল তার রাজনৈতিক জীবন। কখনো আপস করেননি।
৩ নভেম্বর ২০২০, ০৫:৪২ অপরাহ্ন
কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পারবে না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ড ও হেফাজতে ইসলামের তাণ্ডবসহ বেশ কয়েকটি ষড়যন্ত্রের উল্লেখ করে জনসমর্থনের প্রতি আওয়ামী লীগের আস্থা পুনর্ব্যক্ত করেছেন।
৩ নভেম্বর ২০২০, ০৩:৫৬ অপরাহ্ন
বৈবাহিক ধর্ষণ: বৈষম্যমূলক আইন নিয়ে সরকারের ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট
১৩ বছরের বেশি বয়সের মেয়েদের বৈবাহিক ধর্ষণের অনুমতি দেওয়া আইন কেন বাতিল ও বৈষম্যমূলক ঘোষণা করা হবে না, সরকারের কাছে তার ব্যাখা চেয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছেন।
৩ নভেম্বর ২০২০, ০৩:৩৬ অপরাহ্ন
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার সক্ষমতা স্বাস্থ্যখাতের আছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইউরোপের অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। অনেক দেশ ইতোমধ্যে দ্বিতীয় বা তৃতীয়বার লকডাউন ঘোষণা করেছে। বাংলাদেশেও আগামী শীতের সময় করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আশঙ্কা দেখা যাচ্ছে। দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার মত সক্ষমতা স্বাস্থ্যখাতের আছে।
৩ নভেম্বর ২০২০, ০১:১৬ অপরাহ্ন
সফটওয়্যারে ভর্তি পরীক্ষা নেওয়ার বিপক্ষে ইউজিসির বিশেষজ্ঞ কমিটি
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সফটওয়্যার ব্যবহার করে বর্তমান অবস্থায় ভর্তি পরীক্ষা নেওয়া ঠিক হবে না বলে মত দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিশেষজ্ঞ কমিটি।
৩ নভেম্বর ২০২০, ১২:৩০ অপরাহ্ন
পিরোজপুরে রোগীর শরীরে দেওয়া হলো ভিন্ন গ্রুপের রক্ত
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বেসরকারি ক্লিনিকে রোগীর শরীরে দেওয়া হয়েছে অন্য গ্রুপের রক্ত। গুরুতর অবস্থায় ওই রোগী এখন খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
৩ নভেম্বর ২০২০, ১২:০৩ অপরাহ্ন
কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
৩ নভেম্বর ২০২০, ১১:১৬ পূর্বাহ্ন
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সেই পরিচালক ওএসডি
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে ওএসডি হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া।
৩ নভেম্বর ২০২০, ১১:০১ পূর্বাহ্ন
ইতিহাসের স্বার্থে জেলহত্যার রহস্য উদঘাটন করা দরকার: ওবায়দুল কাদের
ইতিহাসের স্বার্থে ও নতুন প্রজন্মকে জানাতে জেলহত্যার রহস্য উদঘাটন করা দরকার বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জেলহত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন এখনো হয়নি। নতুন প্রজন্মের জন্য এ রহস্য খুঁজে বের করতে হবে।’
৩ নভেম্বর ২০২০, ১০:০৭ পূর্বাহ্ন
পটুয়াখালীতে চালু হচ্ছে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট
স্থানীয় শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পটুয়াখালীতে বেসরকারি উদ্যোগে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি প্ল্যান্ট চালু হচ্ছে। পটুয়াখালী জেলা শহরের উপকণ্ঠে লাউকাঠী নদীর উত্তর তীরে স্থাপিত ডিজেল চালিত এ প্ল্যান্টটি চলতি নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
৩ নভেম্বর ২০২০, ০৯:৫৭ পূর্বাহ্ন