২৪ ঘণ্টায় মৃত্যু ১৯, শনাক্ত ১৬০৪, পরীক্ষা ১৪১৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৯ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৯০৫ জন।
৩০ অক্টোবর ২০২০, ০৯:২৬ পূর্বাহ্ন

কাভার্ড ভ্যানের ধাক্কায় আগুন লেগে গ্রীন লাইনের বাস ভস্মীভূত

কুমিল্লার সদর উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে। আজ শুক্রবার ভোররাতে উপজেলার ঝাগুরঝুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৩০ অক্টোবর ২০২০, ০৯:১০ পূর্বাহ্ন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪১.০৩ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রা রিজার্ভে বিলিয়ন ডলারের ঘর অতিক্রমের নতুন রেকর্ড তৈরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বুধবার রিজার্ভ ৪১ দশমিক ০৩ বিলিয়ন ডলারে উন্নিত হয়েছে। এক বছর আগে এই দিনে রিজার্ভ ছিল ৩২ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।
৩০ অক্টোবর ২০২০, ০৯:০০ পূর্বাহ্ন

এক জাহাজে ৪ মহাদেশ, ৬ দেশ

এবার জাহাজে জয়েনিং ছিল আমেরিকার নিউইয়র্ক থেকে, আর সাইন অফ অর্থাৎ জাহাজ থেকে দেশে ফিরেছিলাম জাপানের সেন্দাই পোর্ট থেকে। প্রায় সাত মাসের ভয়েজে সুযোগ হয়েছিল আমেরিকা, পর্তুগাল, ইউকে, দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্ববৃহৎ দেশ ব্রাজিল আর এশিয়ার জাপানে পা রাখার।
৩০ অক্টোবর ২০২০, ০৮:৪০ পূর্বাহ্ন

রাবিতে দুর্নীতি-অনিয়ম: ইউজিসি প্রতিবেদন দিলেও সিদ্ধান্ত নিতে দেরি করছে সরকার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী এম জাকারিয়ার বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইউজিসির তদন্ত প্রতিবেদন নিয়ে এখনো সরকারি পর্যায়ে কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।
৩০ অক্টোবর ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা তদন্তে কমিটি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মসজিদের ভেতরে কোরআন শরীফ অবমাননার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনা তদন্ত শুরু করেছে কমিটি। আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসক আবু জাফর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ অক্টোবর ২০২০, ০৮:১৫ পূর্বাহ্ন

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে। প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে প্রথম চারটি ফেরি পারাপার শুরু করে।
৩০ অক্টোবর ২০২০, ০৭:৩৮ পূর্বাহ্ন

পটুয়াখালীতে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে মামলা

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক গৃহবধূকে (৩০) যৌন হয়রানির অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম।
৩০ অক্টোবর ২০২০, ০৬:৩৯ পূর্বাহ্ন

বরিশালে বোমা বানাতে গিয়ে যুবক গুরুতর আহত

বরিশালের হিজলা উপজেলায় ঘরে বোমা বানাতে গিয়ে রাকিব মাল (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার দুই হাতের কব্জির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শুক্রবার সকালে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৩০ অক্টোবর ২০২০, ০৫:২২ পূর্বাহ্ন

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফেনীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও তিন জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ফেনী-বসুরহাট সড়কের দাগনভূঁঞার করিমপুর এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দুর্ঘটনা দুইটি ঘটেছে।
৩০ অক্টোবর ২০২০, ০৪:৪৫ পূর্বাহ্ন

পদ্মায় নাব্যতা সংকট: পিছিয়ে গেছে সেতুর ৩৫তম স্প্যান বসানোর তারিখ

পদ্মাসেতুর ৩৫তম স্প্যান বসাতে এবার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নাব্যতা সংকট। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের সেতুর ৮ ও ৯ নম্বর পিলারের কাছে পর্যাপ্ত গভীরতা নেই। ভাসমান ক্রেনটি স্প্যানটিকে বহন করে পিলারের কাছে নিয়ে যেতে পারছে না। এর জন্য নির্দিষ্ট শিডিউল অনুযায়ী স্প্যান বসানোর কার্যক্রমে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বর্তমানে সেখানে খনন করে পলি সরিয়ে গভীরতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
৩০ অক্টোবর ২০২০, ০৪:৪০ পূর্বাহ্ন

কড়া নিরাপত্তায় বরগুনা কারাগার থেকে কাশিমপুরে মিন্নি

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে বরগুনা কারাগার থেকে আজ বৃহস্পতিবার সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
২৯ অক্টোবর ২০২০, ০৪:২০ অপরাহ্ন

নোটিশ প্রত্যাহার, ক্ষমা চাইলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আবদুর রহিম তার কার্যালয়ের পুরুষ মুসলিম কর্মীদের টাকনুর ওপরে ও নারীদের হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন।
২৯ অক্টোবর ২০২০, ০৪:১৯ অপরাহ্ন

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুর্নীতির মাধ্যমে প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা লোপাট করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
২৯ অক্টোবর ২০২০, ০৪:১৩ অপরাহ্ন

হাজী সেলিমের দখল থেকে তিব্বত হল ফেরতের দাবি জবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা তিব্বত হল ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের প্রায় ১২টি ছাত্রাবাস সংসদ সদস্য হাজী সেলিমসহ বিভিন্ন গোষ্ঠীর দখলে।
২৯ অক্টোবর ২০২০, ০৪:০৬ অপরাহ্ন

মাত্র ১০ শতাংশ মানুষ এই পর্যায়ে ক্যান্সারকে হার মানাতে পেরেছেন!

ক্যান্সারকে হারিয়ে নভেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে ভারতের গণমাধ্যমকে জানিয়েছেন সঞ্জয় দত্ত। ক্যান্সার জয়ের এই খবরে তার ভক্তরা আনন্দিত হলেও, অনেকেই বলেছেন সিনেমার গল্পের মতো সহজ নয় ক্যান্সার জয়!
২৯ অক্টোবর ২০২০, ০৪:০৫ অপরাহ্ন

লেবার পার্টি থেকে জেরেমি করবিনকে বরখাস্ত

ব্রিটেনের প্রধান বিরোধীদল লেবার পার্টি থেকে জেরেমি করবিনকে বরখাস্ত করা হয়েছে।
২৯ অক্টোবর ২০২০, ০৩:৪৫ অপরাহ্ন

খুলনায় পাটকল শ্রমিক-পুলিশ সংঘর্ষ: জামিন পেলেন ১২ আন্দোলনকারী

খুলনায় ইস্টার্ন পাটকলের সামনে পাটকল শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১২ শ্রমিক ও রাজনৈতিক নেতা জামিন পেয়েছেন।
২৯ অক্টোবর ২০২০, ০৩:৩৪ অপরাহ্ন

নাটক ও চলচ্চিত্রের দৃশ্যে ‘কবুল’ বলায় নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

চলচ্চিত্র কিংবা নাটকে বিয়ের দৃশ্যের অভিনয়ে ‘কবুল’ শব্দ উচ্চারণে নিষেধাজ্ঞা চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে এই নোটিশ পাঠানো হয়েছে। আইনের শাসন সমুন্নত রাখতে ও জনস্বার্থে আজ ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান।
২৯ অক্টোবর ২০২০, ০২:৪৫ অপরাহ্ন

ধর্ষণের অভিযোগে মামলা করায় বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার

ধর্ষণের অভিযোগে মামলা করায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভুক্তভোগী পরিবারটিকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে। প্রভাবশালী একটি মহলের চাপে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
২৯ অক্টোবর ২০২০, ০১:৪৮ অপরাহ্ন