পিতা পুত্রের গতিপথ একই
আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের ছেলে ইরফান সেলিমকে গত সোমবার গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিলাসবহুল জীবনযাপনের নানা তথ্য খুঁজে পায়। তার ছিল ১২ জন দেহরক্ষী এবং সার্বক্ষণিক সঙ্গী থাকতো প্রায় ৩০-৪০ জন যুবক।
২৮ অক্টোবর ২০২০, ১২:২৫ অপরাহ্ন
বেসরকারি ব্যাংকগুলোকে ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি ব্যাংকগুলোকে আর্তমানবতার সেবায় জনগণ এবং সরকারের সহযোগী হিসেবে করোনার কারণে সরকারের দেওয়া প্রণোদনার আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রদেয় ঋণ কর্মসূচিতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
২৮ অক্টোবর ২০২০, ১২:১২ অপরাহ্ন
অর্ণবের বিয়ের খবর জানা গেল
বিয়ে করেছেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার স্ত্রী সুনিধি নায়েকও একজন কণ্ঠশিল্পী। কিছুদিন ধরে তারা একসঙ্গে গান নিয়ে কাজ করছিলেন। সুনিধির আসানসোলের বসায় তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে।
২৮ অক্টোবর ২০২০, ১২:০৩ অপরাহ্ন
১৬ বছর পর ধর্ষণ মামলার রায়, আসামির যাবজ্জীবন
নোয়াখালীতে ১৬ বছর পর গৃহবধূ ধর্ষণ মামলার রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৮ অক্টোবর ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন
ইতালিতে দ্বিতীয় দফায় ৫৫ শতাংশ বাংলাদেশি করোনায় আক্রান্ত
ইতালিতে শীত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন গড়ে ২০ হাজারেরও বেশি মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে। তবে, প্রথম দফার তুলনায় মৃত্যুর হার অনেক কম।
২৮ অক্টোবর ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ২৩, শনাক্ত ১৪৯৩, আক্রান্ত ১৪৯৩, সুস্থ ১৬১০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হলো পাঁচ হাজার ৮৬১ জন। এ ছাড়া, নতুন করে আরও এক হাজার ৪৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে, মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে চার লাখ তিন হাজার ৭৯ জনে।
২৮ অক্টোবর ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন
২৯ নভেম্বর যমুনায় রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন
যমুনা নদীতে বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন হতে চলেছে আগামী ২৯ নভেম্বর। রেল সেতুটি চালু হলে বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ কমার পাশাপাশি স্বাভাবিক গতিতে ট্রেন সেতু পার হতে পারবে।
২৮ অক্টোবর ২০২০, ১১:১৫ পূর্বাহ্ন
বাংলাদেশে মোবাইল ডাটার গতি নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানের চেয়েও কম
মোবাইল ডাটার গতির হিসাবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শুধুমাত্র আফগানিস্তানের ঠিক ওপরে। বৈশ্বিক মোবাইল ও ব্রডব্র্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কের মানের তালিকায় বাংলাদেশের এই অবস্থান।
২৮ অক্টোবর ২০২০, ১০:৫০ পূর্বাহ্ন
নরসিংদীতে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু
নরসিংদী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। বুধবার সকাল ১০টা থেকে শুরু হয় অভিযান।
২৮ অক্টোবর ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন
বাংলাদেশে আসবেন এরদোয়ান: পররাষ্ট্রমন্ত্রী
আগামী বছর মার্চে মুজিববর্ষ উদযাপনে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশ সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
২৮ অক্টোবর ২০২০, ১০:৩৫ পূর্বাহ্ন
শুক্রবার মধ্যরাত থেকে কিছু এলাকায় ইন্টারনেটের গতি কম থাকবে
আগামী শুক্রবার মধ্যরাতের পর থেকে দেশের কিছু অংশে ইন্টারনেটের গতি কম থাকবে। ভারতী এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার গতকাল বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ইমেইলে এ কথা জানিয়েছে। আইটুআই ক্যাবল পরিবর্তনের কাজ শুরু হওয়ায় ইন্টারনেট সেবায় এই বিঘ্ন ঘটবে।
২৮ অক্টোবর ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন
বাংলাদেশে আসবেন এরদোয়ান: পররাষ্ট্রমন্ত্রী
আগামী বছর মার্চে মুজিববর্ষ উদযাপনে অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশ সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
২৮ অক্টোবর ২০২০, ১০:৩২ পূর্বাহ্ন
আমন মৌসুমে ২৬ টাকায় ধান, ৩৭ টাকায় চাল কিনবে সরকার
প্রান্তিক কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
২৮ অক্টোবর ২০২০, ০৯:১৯ পূর্বাহ্ন
ঢাকা-চেন্নাই-কলকাতা রুটে ইউএস-বাংলার ফ্লাইট আবার শুরু
ঢাকা ও চট্টগ্রাম থেকে চেন্নাই রুটে এবং ঢাকা থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট দুটি পরিচালনার কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।
২৮ অক্টোবর ২০২০, ০৮:৪৬ পূর্বাহ্ন
ইরফান ও তার দেহরক্ষী জাহিদ ৩ দিনের রিমান্ডে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে রিমান্ড শুনানি হয়।
২৮ অক্টোবর ২০২০, ০৮:১৭ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত সংসদ সদস্য আবু জহির সিএমএইচে
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহিরকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ১০টায় হেলিকপ্টারে তাকে স্থানান্তর করা হয়।
২৮ অক্টোবর ২০২০, ০৬:২৯ পূর্বাহ্ন
করোনায় মধুখালী উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
২৮ অক্টোবর ২০২০, ০৪:৫২ পূর্বাহ্ন
এবার ওরিয়ন গ্রুপের চোখ ৪০ বিলিয়ন ডলার রিজার্ভের দিকে
অনিয়ম আর ঋণ কেলেঙ্কারির জের ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবস্থা সঙ্কটাপন্ন। বিতরণ করা ঋণের অর্ধেকই খেলাপি। এসব মন্দ ঋণ ফিরে পাওয়া দুরূহ। নতুন করে হাজার হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা এসব ব্যাংকের জন্য নিতান্তই কঠিন। ফলে সুযোগসন্ধানীদের এখন দৃষ্টি পড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিকে। অর্থাৎ, তাদের নতুন লক্ষ্যস্থল এখন খোদ কেন্দ্রীয় ব্যাংক। কারণ, করোনাভাইরাসের চলমান মহামারিতে রিজার্ভের আকার সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ৪০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। আর এটিই ডেকে নিয়ে এসেছে রিজার্ভের জন্য বিপদ।
২৮ অক্টোবর ২০২০, ০৪:২৮ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় মদের বিষক্রিয়ায় ৩ জনের মৃত্যু
কুষ্টিয়ায় মদের বিষক্রিয়ায় তিন জনের মৃত্যুর হয়েছে। আজ বুধবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। এরা হলেন— খোকসা উপজেলার কালীবাড়ি বাজারের অবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারার তপন বিশ্বাসাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।
২৮ অক্টোবর ২০২০, ০৪:২২ পূর্বাহ্ন
‘কর্তৃত্ববাদী শাসনে গণতন্ত্রের সব প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সাধারণ সম্পাদক মো. শাহ আলম। ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানে ছাত্রনেতা হিসেবে ভূমিকা রেখেছেন, ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার ছিলেন ১৯৭১ সালে। সিপিবি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১৭ সালের মে মাস থেকে।
২৭ অক্টোবর ২০২০, ০৪:৫৯ অপরাহ্ন