সৌদি আরবে বিমানের ৪ বিশেষ ফ্লাইট

বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স ছাড়া অন্যান্য এয়ারলাইন্সে যারা সৌদি আরব থেকে দেশে এসেছিলেন সেইসব প্রবাসী বাংলাদেশিদের দেশটিতে ফিরে যেতে চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২৫ অক্টোবর ২০২০, ০২:৩৩ অপরাহ্ন

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন।
২৫ অক্টোবর ২০২০, ০২:১৭ অপরাহ্ন

মাস্ক নেই তো সরকারি সেবাও নেই, সিদ্ধান্ত জানাল মন্ত্রিসভা

কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব সত্ত্বেও দেশের অনেক মানুষ মাস্ক পরতে আগ্রহ দেখাচ্ছেন না। তাই এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যারা মাস্ক পরবেন না তাদের সরকারি কোনো সেবা দেওয়া হবে না।
২৫ অক্টোবর ২০২০, ০১:৪৩ অপরাহ্ন

নোয়াখালীতে পৃথক দুই ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নোয়াখালীর বেগমগঞ্জ এবং হাতিয়ায় পৃথক দুটি ধর্ষণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় শনিবার রাতে বেগমগঞ্জ মডেল থানায় ও রোববার সকালে হাতিয়া থানায় মামলা দায়ের হয়েছে।
২৫ অক্টোবর ২০২০, ০১:৪২ অপরাহ্ন

ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

করোনা পরিস্থিতিতেও ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
২৫ অক্টোবর ২০২০, ০১:৩২ অপরাহ্ন

মোটর সাইকেল চুরি, ছেলেকে পুলিশে দিলেন মা

মোটর সাইকেল চুরি করার কথা জানতে পেরে ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন মা। চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানাধীন আসকার দিঘী পাড় এলাকায় গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
২৫ অক্টোবর ২০২০, ০১:১৭ অপরাহ্ন

আগামী বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট

অবৈধভাবে আমদানি করা বা নকল ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন (আইএমইআই) নম্বরের মোবাইল হ্যান্ডসেটগুলো আগামী বছরের শুরু থেকে আর ব্যবহার করা যাবে না। কারণ জাতীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এমন একটি প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে যা এসব হ্যান্ডসেটের সিম কার্ডের সেবা বন্ধ রাখবে।
২৫ অক্টোবর ২০২০, ০১:০৪ অপরাহ্ন

মিল মালিক, পাইকার, ফড়িয়া একযোগে অতিমুনাফার ষড়যন্ত্রে লিপ্ত: কৃষিমন্ত্রী

মিল মালিক, পাইকার ও ফড়িয়ারা মিলে একযোগে অতিমুনাফা করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। সরকার তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক ও কঠোর অবস্থানে বলেও জানান মন্ত্রী।
২৫ অক্টোবর ২০২০, ০১:০২ অপরাহ্ন

মিল মালিক, পাইকার, ফড়িয়া একযোগে অতিমুনাফার ষড়যন্ত্রে লিপ্ত: কৃষিমন্ত্রী

মিল মালিক, পাইকার ও ফড়িয়ারা মিলে একযোগে অতিমুনাফা করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। সরকার তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক ও কঠোর অবস্থানে বলেও জানান মন্ত্রী।
২৫ অক্টোবর ২০২০, ১২:৫২ অপরাহ্ন

২৯ অক্টোবর থেকে ভারতে বিমানের নিয়মিত ফ্লাইট শুরু

ঢাকা থেকে ভারতের তিন গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালু করতে চলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দিল্লির পর কলকাতা ও মধ্য নভেম্বরে চেন্নাইয়ে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলবে।
২৫ অক্টোবর ২০২০, ১২:২৩ অপরাহ্ন

ধর্ষকের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না: ওবায়দুল কাদের

নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষক যেই হোক তার কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে কোন অপরাধীই যেন কোন ছাড় না পায়।
২৫ অক্টোবর ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন

ইউজিসির তদন্ত প্রতিবেদন একপেশে ও পক্ষপাতমূলক: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য, উপ-উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনকে একপেশে ও পক্ষপাতমূলক বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।
২৫ অক্টোবর ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন

ঢাবি শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২ মামলা

বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
২৫ অক্টোবর ২০২০, ১১:৩৫ পূর্বাহ্ন

রায়হানের মায়ের অনশন ভাঙালেন মেয়র আরিফুল হক চৌধুরী

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় আমরণ অনশনে বসা পুলিশি নির্যাতনে নিহত রায়হানের মা সালমা বেগমের অনশন ভাঙিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
২৫ অক্টোবর ২০২০, ১১:০১ পূর্বাহ্ন

জাতিকে বিভ্রান্ত করতে পারে এমন সংবাদ পরিবেশন করবেন না: সাংবাদিকদের প্রধানমন্ত্রী

দেশের সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিকে বিভ্রান্ত করতে পারে এমন কোন সংবাদ পরিবেশন করবেন না।
২৫ অক্টোবর ২০২০, ১০:৫২ পূর্বাহ্ন

মেঘনায় জেলেদের হামলায় ২৫ নৌ পুলিশ আহত

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে এসে জেলেদের হামলার শিকার হয়ে অন্তত ২৫ নৌ পুলিশ সদস্য আহত হয়েছেন।
২৫ অক্টোবর ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৩ কিশোর ছিনতাইকারী আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাগডাঙ্গা গ্রাম থেকে গতকাল দিবাগত রাত ২টার দিকে তিন কিশোর ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
২৫ অক্টোবর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ন

নতুন ১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

​ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৫ অক্টোবর ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ন

‘কোটি টাকা হাতিয়ে নিতে’ মেয়ে জামাইকে হত্যা, শ্বশুরসহ গ্রেপ্তার ৩

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেয়ে জামাইকে হত্যার অভিযোগে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে জেলা পুলিশ সুপার মো. মইনুল হাসান তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, কোটি টাকা হাতিয়ে নিতে আনোয়ার তার মেয়ে জামাইকে ভাড়াটে খুনির মাধ্যমে হত্যা করিয়েছেন।
২৫ অক্টোবর ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন

রায়হান হত্যা: গ্রেপ্তার আরও ১, আবার রিমান্ডে কনস্টেবল টিটু

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার হয়ে রায়হান আহমদের মৃত্যুর মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ অক্টোবর ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন