রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে চীনকে আবারও আশ্বস্ত করল মিয়ানমার
বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে শিগগিরিই ফেরত নেওয়া হবে বলে সম্প্রতি চীনকে আবারও মিয়ানমার আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই।
২৩ অক্টোবর ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ন
২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্ত ১৫৮৬, পরীক্ষা ১৪১১৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৭৬১ জন।
২৩ অক্টোবর ২০২০, ০৯:২৪ পূর্বাহ্ন
উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, গ্রেপ্তার ১
বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা করা চক্রের প্রধানকে রাজধানীর তেজগাঁও থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সন্ধ্যায় তাকে তেজগাঁওর পূর্ব নাখালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
২৩ অক্টোবর ২০২০, ০৮:৫৫ পূর্বাহ্ন
নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাস, অতি ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশে পাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তরপূর্ব দিকে এগিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নিম্নচাপটি উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২৩ অক্টোবর ২০২০, ০৮:৩৯ পূর্বাহ্ন
খ্যাতিমান প্রযোজক-পরিচালক শরীফ উদ্দিন খান দীপু আর নেই
চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি ও চিত্রপরিচালক শরীফ উদ্দিন খান দীপু মারা গেছেন। রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
২৩ অক্টোবর ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ন
খিলক্ষেত থেকে নাইজেরিয়ান প্রতারক গ্রেপ্তার
রাজধানীর খিলক্ষেত থেকে মানিলন্ডারিং প্রতারক চক্রের অন্যতম প্রধান নাইজেরিয়ান নাগরিক স্যামুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ অক্টোবর তাকে গ্রেপ্তার করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।
২৩ অক্টোবর ২০২০, ০৭:৪৩ পূর্বাহ্ন
নকল ইউনানী ওষুধ তৈরির অপরাধে ৩ জনের কারাদণ্ড
রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় কারখানা স্থাপন করে নকল ইউনানী ওষুধ তৈরির অভিযোগে তিন জনকে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
২৩ অক্টোবর ২০২০, ০৭:০৫ পূর্বাহ্ন
পটুয়াখালীতে স্পিডবোটডুবি: বৈরী আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট-ডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জন যাত্রীকে উদ্ধারের কাজ বন্ধ রয়েছে। বৈরী আবহাওয়ায় নদী প্রচণ্ড উত্তাল থাকায় ও ঝড়বৃষ্টির কারণে আজ শুক্রবার উদ্ধারকাজ চালানো যাচ্ছে না বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ।
২৩ অক্টোবর ২০২০, ০৬:৫৩ পূর্বাহ্ন
বৈরী আবহাওয়া: শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে নৌযান চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে। আজ শুক্রবার সকাল থেকেই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট থেকে কোনো নৌযান চলাচল করেনি।
২৩ অক্টোবর ২০২০, ০৬:০২ পূর্বাহ্ন
বৃষ্টি থাকবে কয়েকদিন, উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশে পাশে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে কয়েকদিন বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকালে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল দুপুর পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে।
২৩ অক্টোবর ২০২০, ০৫:৪৭ পূর্বাহ্ন
যেন শত পাহাড়ের গণহত্যা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের এক পাশে রাঙ্গাপাহাড় গ্রাম। ওই জনপদের সবচেয়ে বড় পাহাড়টির নামে গ্রামের নামকরণ করা হয়েছে। গত দুই বছরে নাম একই থাকলেও হারিয়ে গেছে ওই গ্রামের সব পাহাড়।
২৩ অক্টোবর ২০২০, ০৪:৪৯ পূর্বাহ্ন
টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ, আটকা ৪ শতাধিক পর্যটক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টেকনাফ-সেন্টমার্টিনে সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। এতে সেখানে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক।
২২ অক্টোবর ২০২০, ০৫:০৩ অপরাহ্ন
‘বিএনপির প্রায় ৩৫ লাখ নেতাকর্মীর নামে লক্ষাধিক মামলা’
বলা হয় জন্মের পর সবচেয়ে কঠিন সময় পার করছে বিএনপি। দলের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে অনেকগুলো মামলা। রায় হয়েছে, সাজা হয়েছে। কারাগারে ছিলেন, জামিনে মুক্ত হয়ে এখন গৃহ অন্তরীণ। শারীরিকভাবেও অসুস্থ। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে। এমন কঠিন সময়ে দলকে সংগঠিত রাখার দায়িত্ব পড়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর। তিনি এখন দলটির মহাসচিব। মির্জা ফখরুল একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে পরিচিত।
২২ অক্টোবর ২০২০, ০৫:০০ অপরাহ্ন
মানিকগঞ্জে বিচারকের দুই পদ শূন্য, বাড়ছে মামলা জট
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ এবং যুগ্ম জেলা ও দায়রা জজ-২ পদ দুটি শূন্য থাকায় জট বেধেছে বিচারাধীন মামলার, ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থী।
২২ অক্টোবর ২০২০, ০৪:১১ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ১৯ জনকে বদলি
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়াসহ আরও ১৮ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে।
২২ অক্টোবর ২০২০, ০৪:০৪ অপরাহ্ন
রোহিঙ্গা সংকট সমাধানে যথাসাধ্য চেষ্টার প্রতিশ্রুতি আন্তর্জাতিক সম্প্রদায়ের
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়কে এক সম্মেলনে একত্রিত করেছে এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতাদের সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
২২ অক্টোবর ২০২০, ০৩:৪৪ অপরাহ্ন
পাহাড়ে পানি সংকট, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি টাকার বাঁধ
সাম্প্রতিক বছরগুলোতে দুর্গম পার্বত্য চট্টগ্রামে তীব্র পানি সংকটের কারণে যখন পাহাড়ে বসবাসরত অনেক জনগোষ্ঠী তাদের প্রাচীন পাড়া ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন, তখন পাহাড়ে নির্মাণাধীন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পানির চাহিদা মেটাতে এক কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
২২ অক্টোবর ২০২০, ০৩:৪১ অপরাহ্ন
নারায়ণগঞ্জে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় স্কুল শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চার কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২২ অক্টোবর ২০২০, ০৩:৩৫ অপরাহ্ন
জলবায়ু পরিবর্তন প্রকল্প তৃতীয় পক্ষের মাধ্যমে মূল্যায়ন
সরকার আউটসোর্সিংয়ের মাধ্যমে কোনও তৃতীয় পক্ষকে দিয়ে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট প্রকল্প মূল্যায়ন করবে। সেইসঙ্গে প্রকল্পে অনিয়ম দেখা গেলে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২২ অক্টোবর ২০২০, ০৩:৩০ অপরাহ্ন
২ বছর কারাভোগের পর ৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
ভারতে দুই বছর কারাভোগের পর তিন বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত।
২২ অক্টোবর ২০২০, ০৩:২১ অপরাহ্ন